1. akhi@janatarjagoron.com : আখি আক্তার : আখি আক্তার
  2. foreign@janatarjagoron.com : আন্তর্জাতিক ডেস্ক : আন্তর্জাতিক ডেস্ক
  3. atau@janatarjagoron.com : Mohammed Ataullah : Mohammed Ataullah
  4. mosharaf.bbadcc@gmail.com : বিনোদন ডেস্ক : বিনোদন ডেস্ক
  5. jonotarjagoron@gmail.com : Editor :
  6. labony@janatarjagoron.com : ক্যাম্পাস প্রতিনিধি : ক্যাম্পাস প্রতিনিধি
  7. life@janatarjagorn.com : লাইফস্টাইল ডেস্ক : লাইফস্টাইল ডেস্ক
  8. onlinedesk2@janatarjagoron.com : অনলাইন ডেস্ক : অনলাইন ডেস্ক
  9. sohag@janatarjagoron.com : Khan Saiful Sohag : Khan Saiful Sohag
  10. info2@janatarjagoron.com : উপজেলা প্রতিনিধি : উপজেলা প্রতিনিধি
  11. mosharafrobindev@gmail.com : জেলা প্রতিনিধি : জেলা প্রতিনিধি
সাভারে চলন্ত বাসে ছিনতাই, আতঙ্কে জাহাঙ্গীরনগরের শিক্ষার্থীরা - Janatar Jagoron
  • E-paper
  • English Version
  • বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ১০:০৫ অপরাহ্ন

শিরোনাম
জামালপুরে ইউনিয়ন মাল্টি-স্টেকহোল্ডার প্লাটফর্মের পুষ্টি কর্মপরিকল্পনা মূল্যায়ন স্থানীয় সরকার নির্বাচন পাঁচ ধাপে চায় বিএনপি ক্যাডেট এএসআই নিয়োগে ভুয়া পরীক্ষার্থীসহ চারজন গ্রেপ্তার জামালপুর সদর উপজেলা বিএনপির যৌথসভা অনুষ্ঠিত ইরানি সেনাবাহিনীর কঠোর জবাবের অঙ্গীকার, চুক্তিতে নতুন শর্ত সাহাবুদ্দিন চুপ্পুসহ ২০ জনের বিরুদ্ধে ২৫১ কোটি টাকার শেয়ার মামলা বিএনপি নিয়ে জামায়াতের মন্তব্যে মির্জা ফখরুলের প্রতিক্রিয়া সাহাবুদ্দিনকে গ্রেপ্তারের দাবি জানাল এনসিপি রাষ্ট্রপতি অবসর সুবিধা কী পাবেন মো. সাহাবুদ্দিন মশার কয়েল জ্বালাতে বিস্ফোরণে দগ্ধ পোশাকশ্রমিক দম্পতি

সাভারে চলন্ত বাসে ছিনতাই, আতঙ্কে জাহাঙ্গীরনগরের শিক্ষার্থীরা

  • সর্বশেষ আপডেট: শনিবার, ২১ ডিসেম্বর, ২০২৪
  • ৩৬২ বার পঠিত
সাভারে চলন্ত বাসে ছিনতাই
this is a collected or created picture for Janatar Jagoron news.

জাবি প্রতিনিধি

ঢাকা-আরিচা মহাসড়কে এক চলন্ত বাসে ছিনতাইয়ের ঘটনা ঘটেছে, যা জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) শিক্ষার্থীদের মধ্যে তীব্র আতঙ্ক সৃষ্টি করেছে। শুক্রবার (২০ ডিসেম্বর) সন্ধ্যা ৬টার দিকে ওয়েলকাম পরিবহনের একটি বাসে এই ঘটনা ঘটে। সাভার থেকে বিশ্ববিদ্যালয়ের ডেইরি গেটের মাঝামাঝি এলাকায় ঘটনাটি ঘটে।

এ ঘটনায় মো. শামীম হোসাইন নামে এক যাত্রী ছুরিকাঘাতে গুরুতর আহত হন। তাকে প্রথমে জাবি মেডিকেল সেন্টারে নিয়ে যাওয়া হয় এবং সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য এনাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। শামীম একটি বায়িং হাউজে চাকরি করেন বলে তার পরিবার নিশ্চিত করেছে।

ঘটনার সময় পেছনের একটি বাসে থাকা জাবির ৪৯তম ব্যাচের শিক্ষার্থী অনুপ সরকার দ্বীপ বলেন, “এ ধরনের ঘটনা খুবই উদ্বেগজনক। বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা প্রতিনিয়ত এই রুট ব্যবহার করে। চলন্ত বাসেও যদি এমন ঘটনা ঘটে, তাহলে আমাদের নিরাপত্তা নিয়ে প্রশ্ন থেকেই যায়।”

জাবি মেডিকেল সেন্টারের চিকিৎসকরা জানিয়েছেন, শামীমের পেটে গুরুতর ছুরিকাঘাতের চিহ্ন রয়েছে। ছিনতাইকারীরা তার কাছ থেকে নগদ ১০ হাজার টাকা, একটি আইফোন ও আরও কিছু গুরুত্বপূর্ণ মালামাল নিয়ে গেছে।

এনাম মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক ডা. হাসান মাহবুব জানিয়েছেন, শামীমের শরীরে একাধিক ছুরিকাঘাতের চিহ্ন রয়েছে এবং তিনি বর্তমানে চিকিৎসাধীন অবস্থায় আছেন।

প্রত্যক্ষদর্শীদের মতে, ছিনতাইকারীরা বাসে ওঠার পর যাত্রীদের ভয় দেখাতে ধারালো অস্ত্র প্রদর্শন করে এবং নগদ অর্থ, মোবাইল ফোনসহ স্বর্ণালংকার লুট করে। ওয়েলকাম পরিবহনের এক প্রতিনিধি জানিয়েছেন, ছিনতাইকারীরা বিপিএটিসি এলাকা থেকে বাসে ওঠে এবং জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের নিকটবর্তী স্থানে নেমে যায়।

আশুলিয়া থানার উপপরিদর্শক অলোক কুমার দে এ ঘটনাটিকে ছিনতাই হিসেবে উল্লেখ করে বলেন, যেহেতু ঘটনাটি সাভার থানার অন্তর্ভুক্ত এলাকায় ঘটেছে, তাই ভুক্তভোগীদের সাভার মডেল থানায় অভিযোগ দাখিল করতে বলা হয়েছে।

এই ঘটনার পর শিক্ষার্থীদের নিরাপত্তা নিয়ে শঙ্কা আরো বেড়েছে।

পোস্টটি শেয়ার করুন

এই বিভাগে আরও খবর..