রবিবার, ০৮ মার্চ ২০২৬, ১০:৪৭ অপরাহ্ন
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ছাত্রদল বিজয় দিবসে র্যালি করেছে। সোমবার (১৬ ডিসেম্বর) সকাল ১১টায় বিশ্ববিদ্যালয় জিরো পয়েন্ট থেকে শুরু হয়ে স্বাধীনতা স্মৃতি ম্যুরাল পর্যন্ত র্যালিটি পৌঁছায়।
র্যালির সময় চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সভাপতি আলাউদ্দিন মহসিন, সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল নোমান, সিনিয়র সহ-সভাপতি মোহাম্মদ মামুন উর রশিদ মামুন, সিনিয়র যুগ্ম সম্পাদক মো. ইয়াছিন এবং সাংগঠনিক সম্পাদক সাজ্জাদ হোসেন (হৃদয়)সহ বিভিন্ন হল, ফ্যাকাল্টি ও বিভাগের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
এসময় চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সিনিয়র সহ-সভাপতি মোহাম্মদ মামুন উর রশিদ মামুন বলেন, “২৪ সালের ছাত্র-জনতার গণঅভ্যুত্থানের পর অনেকেই ৭১-এর মুক্তিযুদ্ধের মূল চেতনা হালকা ভাবে দেখছেন, যা একদমই উচিত নয়। আমাদের স্বাধীনতা যুদ্ধের মাধ্যমে আমরা একটি নতুন দেশ পেয়েছি, আর ৭১-এর বিপ্লবের মাধ্যমে ফ্যাসিবাদের পতন সম্ভব হয়েছে। অতএব, দুটির তাৎপর্য আলাদা এবং কোনোটিকে ছোট করে দেখা ঠিক নয়।”