1. akhi@janatarjagoron.com : আখি আক্তার : আখি আক্তার
  2. foreign@janatarjagoron.com : আন্তর্জাতিক ডেস্ক : আন্তর্জাতিক ডেস্ক
  3. atau@janatarjagoron.com : Mohammed Ataullah : Mohammed Ataullah
  4. mosharaf.bbadcc@gmail.com : বিনোদন ডেস্ক : বিনোদন ডেস্ক
  5. jonotarjagoron@gmail.com : Editor :
  6. labony@janatarjagoron.com : ক্যাম্পাস প্রতিনিধি : ক্যাম্পাস প্রতিনিধি
  7. life@janatarjagorn.com : লাইফস্টাইল ডেস্ক : লাইফস্টাইল ডেস্ক
  8. onlinedesk2@janatarjagoron.com : অনলাইন ডেস্ক : অনলাইন ডেস্ক
  9. sohag@janatarjagoron.com : Khan Saiful Sohag : Khan Saiful Sohag
  10. info2@janatarjagoron.com : উপজেলা প্রতিনিধি : উপজেলা প্রতিনিধি
  11. mosharafrobindev@gmail.com : জেলা প্রতিনিধি : জেলা প্রতিনিধি
বিএনপির এমপিদের জন্য প্রশিক্ষণ কর্মশালা শুরু - Janatar Jagoron
  • E-paper
  • English Version
  • শুক্রবার, ০১ মে ২০২৬, ০৭:৩৭ পূর্বাহ্ন

শিরোনাম
মাহিদুল ইসলাম গফুর: তৃণমূলের আস্থা থেকে নগর নেতৃত্বের নবদিগন্ত সরকারি অনুদানে স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র, চিত্রনাট্য জমা দিতে আহ্বান নির্মাতাদের বজ্রপাতের ঝুঁকিপূর্ণ সময় কখন, নিরাপদ থাকতে জরুরি করণীয় জানুন রূপপুরে প্রথম ফুয়েল লোডিং শুরু, বিদ্যুৎ উৎপাদনের পথে বড় অগ্রগতি ইন্দোনেশিয়ায় ট্রেন সংঘর্ষে নিহত ১৪, আহত বহু দেশের সব রুটে বাস ভাড়া বাড়ল, আজ থেকে নতুন মূল্য কার্যকর বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে তরুণীর অনশন, হাতে বিষের বোতল তাপপ্রবাহে পুড়ছে ২১ জেলা, স্বস্তির আভাস নেই শিগগিরই এক সপ্তাহে লোডশেডিং কমানোর ঘোষণা বিদ্যুৎ প্রতিমন্ত্রীর পুলিশ সুপার চার কর্মকর্তার বদলি ও নতুন পদায়নের নির্দেশ

সংসদ অধিবেশন সামনে রেখে বিএনপির এমপিদের জন্য প্রশিক্ষণ কর্মশালা শুরু

  • সর্বশেষ আপডেট: শুক্রবার, ৬ মার্চ, ২০২৬
  • ১৫৭ বার পঠিত
প্রশিক্ষণ কর্মশালা

ত্রয়োদশ জাতীয় সংসদের অধিবেশনকে সামনে রেখে দলীয় সংসদ সদস্যদের জন্য প্রশিক্ষণ কর্মশালা শুরু করেছে বিএনপি। শুক্রবার সকাল সাড়ে ১০টায় রাজধানীর গুলশানে দলীয় চেয়ারম্যানের কার্যালয়ে এই কর্মশালার উদ্বোধন করেন বিএনপি চেয়ারম্যান, সংসদীয় দলের নেতা ও প্রধানমন্ত্রী তারেক রহমান। কর্মসূচির শুরুতে বিএনপি চেয়ারম্যান তারেক রহমান সংক্ষিপ্ত বক্তব্য প্রদান করেন। এই কর্মশালায় বিএনপি চেয়ারম্যানের কন্যা জাইমা রহমানও উপস্থিত ছিলেন।

প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন বলেন, ‘বিএনপি চেয়ারম্যান তারেক রহমান বর্তমানে বিএনপির সংসদ সদস্যদের নিয়ে আয়োজিত একটি প্রশিক্ষণ কর্মশালায় অংশ নিচ্ছেন। বিএনপির সংসদীয় দলের নেতা হিসেবে তিনিই এই কর্মশালার আনুষ্ঠানিক উদ্বোধন করেছেন।’

সাংসদদের জন্য আয়োজিত এই রুদ্ধদ্বার কর্মশালার উদ্বোধনী পর্বে দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য আব্দুল মঈন খান, আমীর খসরু মাহমুদ চৌধুরী, হাফিজ উদ্দিন আহমেদ ও এ জেড এম জাহিদ হোসেনসহ মন্ত্রী ও প্রতিমন্ত্রীরা উপস্থিত রয়েছেন।

কর্মশালায় অংশ নেওয়া বিএনপির নেতারা জানান, এখানে সংসদের কার্যপ্রণালি, আচরণবিধি, বিল প্রণয়ন ও পর্যালোচনা পদ্ধতি, বাজেটসংক্রান্ত নথি বিশ্লেষণ, সংসদীয় কমিটিগুলোর কার্যক্রমসহ নানা বিষয়ে প্রয়োজনীয় নিয়মাবলি নতুন নির্বাচিত সংসদ সদস্যদের সামনে তুলে ধরা হবে। অভিজ্ঞ সংসদ সদস্যরা তাদের বাস্তব অভিজ্ঞতা নতুন সাংসদদের কাছে শেয়ার করবেন। সরকার ও সরকারি দলের কার্যকারিতা বাড়ানোই এই প্রশিক্ষণ কর্মশালার প্রধান লক্ষ্য।

আগামী ১২ মার্চ ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন বেলা ১১টায় শুরু হবে। গত ২৩ ফেব্রুয়ারি রাষ্ট্রপতি মোহাম্মদ সাহাবুদ্দিন এই অধিবেশন আহ্বান করেন।

এই অধিবেশন সামনে রেখে বিএনপি তাদের সাংসদদের প্রস্তুত করতেই এই প্রশিক্ষণ কর্মশালার আয়োজন করেছে। সংসদ বিশেষজ্ঞ, শিক্ষাবিদ এবং অভিজ্ঞ সাংসদরা এখানে সংসদ কার্যকরভাবে পরিচালনায় সংসদ সদস্য ও মন্ত্রিসভার সদস্যদের দায়িত্ব ও ভূমিকা কী হওয়া উচিত তা ব্যাখ্যা করবেন।

দুই দিনের এই কর্মশালার প্রথম দিনে সকালের পর্বে মন্ত্রী, প্রতিমন্ত্রী ও উপদেষ্টারা অংশ নেবেন। বিকেলের পর্বে রাজশাহী, রংপুর, ঢাকা ও ফরিদপুর বিভাগের একটি অংশের সাংসদরা যোগ দেবেন। পরদিন শনিবার সকালের পর্বে ঢাকা জেলা, ময়মনসিংহ, ফরিদপুর ও ঢাকা বিভাগের বাকি সাংসদরা এবং বিকেলে সিলেট, কুমিল্লা ও চট্টগ্রাম বিভাগের সংসদ সদস্যরা অংশগ্রহণ করবেন।

ত্রয়োদশ সংসদ নির্বাচনে বিএনপির মোট ২০৯ জন সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন, যাদের মধ্যে ১৪৬ জন প্রথমবারের মতো সংসদে এসেছেন। ফলে নতুন এসব সংসদ সদস্যের সংসদীয় বিধি ও কার্যপ্রণালি সম্পর্কে পূর্ব অভিজ্ঞতা নেই।

বিএনপির এক সিনিয়র নেতা জানান, এই কর্মশালায় কীভাবে পয়েন্ট অব অর্ডার উত্থাপন করতে হয়, কীভাবে বিল প্রণয়ন ও পর্যালোচনা করে সংসদীয় আলোচনায় অংশ নিতে হয়, নিজ এলাকার সমস্যা কীভাবে সংসদে তুলে ধরতে হয়, রাষ্ট্রপতির ভাষণের ওপর কোন বিষয়গুলোতে আলোচনা করতে হয় এবং সংসদ অধিবেশনে সাংসদদের উপস্থিতি নিশ্চিত করার বিষয়েও দলের পক্ষ থেকে প্রয়োজনীয় দিকনির্দেশনা দেওয়া হবে।

পোস্টটি শেয়ার করুন

এই বিভাগে আরও খবর..