1. akhi@janatarjagoron.com : আখি আক্তার : আখি আক্তার
  2. foreign@janatarjagoron.com : আন্তর্জাতিক ডেস্ক : আন্তর্জাতিক ডেস্ক
  3. atau@janatarjagoron.com : Mohammed Ataullah : Mohammed Ataullah
  4. mosharaf.bbadcc@gmail.com : বিনোদন ডেস্ক : বিনোদন ডেস্ক
  5. jonotarjagoron@gmail.com : Editor :
  6. labony@janatarjagoron.com : ক্যাম্পাস প্রতিনিধি : ক্যাম্পাস প্রতিনিধি
  7. life@janatarjagorn.com : লাইফস্টাইল ডেস্ক : লাইফস্টাইল ডেস্ক
  8. onlinedesk2@janatarjagoron.com : অনলাইন ডেস্ক : অনলাইন ডেস্ক
  9. sohag@janatarjagoron.com : Khan Saiful Sohag : Khan Saiful Sohag
  10. info2@janatarjagoron.com : উপজেলা প্রতিনিধি : উপজেলা প্রতিনিধি
  11. mosharafrobindev@gmail.com : জেলা প্রতিনিধি : জেলা প্রতিনিধি
‘শেখ হাসিনার পরিকল্পনা: হিন্দুস্তানের কাছে দেশ বিক্রির অভিযোগ’ - Janatar Jagoron
শিরোনাম
পশ্চিমবঙ্গের সব মাদ্রাসায় বন্দে মাতরম গাওয়া বাধ্যতামূলক শৈশব অভিজ্ঞতা তুলে প্রিয়ন্তি উর্বীর আবেগঘন ফেসবুক পোস্ট জাস্টিস কার্ড দাবিতে কঠোর বার্তা দিলেন হাসনাত পল্লবীর রামিসা হত্যাকাণ্ডে দ্রুত তদন্ত নির্দেশ আছিয়া ধর্ষণ-হত্যা মামলায় মৃত্যুদণ্ডের এক বছর পরও কার্যকর হয়নি রায় গৃহবধূকে গলাকেটে হত্যা, ঘরে ছিল পাঁচ লাখ টাকা তানজিম সারোয়ার হত্যা মামলায় চারজনের মৃত্যুদণ্ড ঘোষণা গরমে জনপ্রিয় আখের রস কতটা নিরাপদ, জানুন বিস্তারিত কুমিল্লায় পথসভায় তারেক রহমান উপস্থিত চাঁদপুরে উন্নয়ন কর্মসূচি ঘোষণা যুক্তরাষ্ট্র-বাণিজ্য চুক্তি নিয়ে জামায়াতের সঙ্গে আলোচনা হয়নি: জামায়াত আমির

‘শেখ হাসিনার পরিকল্পনা: হিন্দুস্তানের কাছে দেশ বিক্রির অভিযোগ’

  • সর্বশেষ আপডেট: বৃহস্পতিবার, ১৪ নভেম্বর, ২০২৪
  • ১৫১ বার পঠিত
শেখ হাসিনার পরিকল্পনা
this is a collected or created picture for Janatar Jagoron news.

আওয়ামী লীগের একের পর এক ষড়যন্ত্রের প্রসঙ্গ তুলে ধরে বিএনপির ভাইস চেয়ারম্যান আলহাজ গিয়াস উদ্দিন কাদের চৌধুরী শেখ হাসিনার কথিত ফাঁস হওয়া ফোনালাপকে নাটক হিসেবে অভিহিত করেছেন। তিনি বলেছেন, জুলাই-আগস্টের শহীদদের রক্তের সাথে বেঈমানি করা সম্ভব নয়। যে কোনো মূল্যে ঐক্য ধরে রাখতে হবে।

সোমবার (১১ নভেম্বর) সংযুক্ত আরব আমিরাতে বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে বিএনপি আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তিনি আরও বলেন, ‘শেখ হাসিনা হিন্দুস্তানের কাছে দেশ বিক্রি করতে চাইছেন’।

গিয়াস উদ্দিন কাদের চৌধুরী বলেন, ‘আওয়ামী লীগ যা করতে জানে তা হলো হিন্দুস্তানের কাছে দেশের স্বার্থ বিকিয়ে দেয়া। কোনো রকম দরকষাকষি না করেই মনে হচ্ছে শেখ হাসিনা আমাদের প্রিয় দেশকে বিক্রি করার পরিকল্পনা করছেন। তবে বাংলাদেশের জনগণ তার এ অভিপ্রায় বাস্তবায়িত হতে দেবে না। আমার দৃঢ় বিশ্বাস, জাতীয়তাবাদী শক্তি, ব্যক্তি সত্ত্বা এবং জাতিসত্তা দেশের স্বার্থ বিকিয়ে দেবে না।’

দুবাইয়ের একটি হোটেলে অনুষ্ঠিত এই সভায় সভাপতিত্ব করেন সংযুক্ত আরব আমিরাত বিএনপির যুগ্ম আহ্বায়ক সরাফত আলী। প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন সংযুক্ত আরব আমিরাত বিএনপির আহ্বায়ক সদস্য জাকির হোসেন খতিব।

এছাড়াও আহ্বায়ক সদস্য নূর নবী ভূঁইয়ার সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্য দেন আহ্বায়ক সদস্য সিরাজুল ইসলাম নওয়াব, ইঞ্জিনিয়ার রফিক আহমেদ, কুয়েত বিএনপির সাধারণ সম্পাদক কাজী মঞ্জুরুল আলম, দুবাই বিএনপির সাবেক সভাপতি গোলাপ মিয়া, আবুধাবি বিএনপির সভাপতি মুছা আল মাহমুদ, দুবাই বিএনপির সিনিয়র সহসভাপতি কাজী মনসুর, ওমান বিএনপির সভাপতি মোহাম্মদ সোহেল, আজমান বিএনপির সাধারণ সম্পাদক সাঈদ ভূঁইয়া এবং বিএনপি নেতা রুস্তম আলী চৌধুরী।

বক্তারা যেকোনো ষড়যন্ত্র মোকাবিলায় নেতাকর্মীদের সজাগ থাকার আহ্বান জানান। সভায় সংযুক্ত আরব আমিরাত বিএনপির বিভিন্ন প্রাদেশিক কমিটির নেতৃবৃন্দ, যুবদল ও স্বেচ্ছাসেবক দলের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

Meta Description: শেখ হাসিনার বিরুদ্ধে হিন্দুস্তানের কাছে দেশ বিক্রির অভিযোগের বিষয়ে বিএনপির ভাইস চেয়ারম্যান গিয়াস উদ্দিন কাদের চৌধুরীর বক্তব্য নিয়ে আলোচনা।আওয়ামী লীগের একের পর এক ষড়যন্ত্রের প্রসঙ্গ তুলে ধরে বিএনপির ভাইস চেয়ারম্যান আলহাজ গিয়াস উদ্দিন কাদের চৌধুরী শেখ হাসিনার কথিত ফাঁস হওয়া ফোনালাপকে নাটক হিসেবে অভিহিত করেছেন। তিনি বলেছেন, জুলাই-আগস্টের শহীদদের রক্তের সাথে বেঈমানি করা সম্ভব নয়। যে কোনো মূল্যে ঐক্য ধরে রাখতে হবে।

সোমবার (১১ নভেম্বর) সংযুক্ত আরব আমিরাতে বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে বিএনপি আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তিনি আরও বলেন, ‘শেখ হাসিনা হিন্দুস্তানের কাছে দেশ বিক্রি করতে চাইছেন’।

গিয়াস উদ্দিন কাদের চৌধুরী বলেন, ‘আওয়ামী লীগ যা করতে জানে তা হলো হিন্দুস্তানের কাছে দেশের স্বার্থ বিকিয়ে দেয়া। কোনো রকম দরকষাকষি না করেই মনে হচ্ছে শেখ হাসিনা আমাদের প্রিয় দেশকে বিক্রি করার পরিকল্পনা করছেন। তবে বাংলাদেশের জনগণ তার এ অভিপ্রায় বাস্তবায়িত হতে দেবে না। আমার দৃঢ় বিশ্বাস, জাতীয়তাবাদী শক্তি, ব্যক্তি সত্ত্বা এবং জাতিসত্তা দেশের স্বার্থ বিকিয়ে দেবে না।’

দুবাইয়ের একটি হোটেলে অনুষ্ঠিত এই সভায় সভাপতিত্ব করেন সংযুক্ত আরব আমিরাত বিএনপির যুগ্ম আহ্বায়ক সরাফত আলী। প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন সংযুক্ত আরব আমিরাত বিএনপির আহ্বায়ক সদস্য জাকির হোসেন খতিব।

এছাড়াও আহ্বায়ক সদস্য নূর নবী ভূঁইয়ার সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্য দেন আহ্বায়ক সদস্য সিরাজুল ইসলাম নওয়াব, ইঞ্জিনিয়ার রফিক আহমেদ, কুয়েত বিএনপির সাধারণ সম্পাদক কাজী মঞ্জুরুল আলম, দুবাই বিএনপির সাবেক সভাপতি গোলাপ মিয়া, আবুধাবি বিএনপির সভাপতি মুছা আল মাহমুদ, দুবাই বিএনপির সিনিয়র সহসভাপতি কাজী মনসুর, ওমান বিএনপির সভাপতি মোহাম্মদ সোহেল, আজমান বিএনপির সাধারণ সম্পাদক সাঈদ ভূঁইয়া এবং বিএনপি নেতা রুস্তম আলী চৌধুরী।

বক্তারা যেকোনো ষড়যন্ত্র মোকাবিলায় নেতাকর্মীদের সজাগ থাকার আহ্বান জানান। সভায় সংযুক্ত আরব আমিরাত বিএনপির বিভিন্ন প্রাদেশিক কমিটির নেতৃবৃন্দ, যুবদল ও স্বেচ্ছাসেবক দলের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

পোস্টটি শেয়ার করুন

এই বিভাগে আরও খবর..