1. akhi@janatarjagoron.com : আখি আক্তার : আখি আক্তার
  2. foreign@janatarjagoron.com : আন্তর্জাতিক ডেস্ক : আন্তর্জাতিক ডেস্ক
  3. atau@janatarjagoron.com : Mohammed Ataullah : Mohammed Ataullah
  4. mosharaf.bbadcc@gmail.com : বিনোদন ডেস্ক : বিনোদন ডেস্ক
  5. jonotarjagoron@gmail.com : Editor :
  6. labony@janatarjagoron.com : ক্যাম্পাস প্রতিনিধি : ক্যাম্পাস প্রতিনিধি
  7. life@janatarjagorn.com : লাইফস্টাইল ডেস্ক : লাইফস্টাইল ডেস্ক
  8. onlinedesk2@janatarjagoron.com : অনলাইন ডেস্ক : অনলাইন ডেস্ক
  9. sohag@janatarjagoron.com : Khan Saiful Sohag : Khan Saiful Sohag
  10. info2@janatarjagoron.com : উপজেলা প্রতিনিধি : উপজেলা প্রতিনিধি
  11. mosharafrobindev@gmail.com : জেলা প্রতিনিধি : জেলা প্রতিনিধি
৫৩ শতাংশ ভোটার বলছেন, অন্তর্বর্তী সরকারের মেয়াদ সর্বোচ্চ ২ বছর হওয়া উচিত : জরিপ - Janatar Jagoron
শিরোনাম
পশ্চিমবঙ্গের সব মাদ্রাসায় বন্দে মাতরম গাওয়া বাধ্যতামূলক শৈশব অভিজ্ঞতা তুলে প্রিয়ন্তি উর্বীর আবেগঘন ফেসবুক পোস্ট জাস্টিস কার্ড দাবিতে কঠোর বার্তা দিলেন হাসনাত পল্লবীর রামিসা হত্যাকাণ্ডে দ্রুত তদন্ত নির্দেশ আছিয়া ধর্ষণ-হত্যা মামলায় মৃত্যুদণ্ডের এক বছর পরও কার্যকর হয়নি রায় গৃহবধূকে গলাকেটে হত্যা, ঘরে ছিল পাঁচ লাখ টাকা তানজিম সারোয়ার হত্যা মামলায় চারজনের মৃত্যুদণ্ড ঘোষণা গরমে জনপ্রিয় আখের রস কতটা নিরাপদ, জানুন বিস্তারিত কুমিল্লায় পথসভায় তারেক রহমান উপস্থিত চাঁদপুরে উন্নয়ন কর্মসূচি ঘোষণা যুক্তরাষ্ট্র-বাণিজ্য চুক্তি নিয়ে জামায়াতের সঙ্গে আলোচনা হয়নি: জামায়াত আমির

৫৩ শতাংশ ভোটার বলছেন, অন্তর্বর্তী সরকারের মেয়াদ সর্বোচ্চ ২ বছর হওয়া উচিত : জরিপ

  • সর্বশেষ আপডেট: বুধবার, ২ অক্টোবর, ২০২৪
  • ২০৯ বার পঠিত
অন্তর্বর্তী সরকার ২ বছর

অন্তর্বর্তী সরকারের মেয়াদ ২ বছর বা তার কম হওয়া উচিত মনে করেন ৫৩ শতাংশ ভোটার। অপরদিকে, ৪৭ শতাংশ ভোটার চাচ্ছেন যে মেয়াদটি ৩ বছর বা তার বেশি হোক।

নর্থ সাউথ ইউনিভার্সিটির সাউথ এশিয়ান ইনস্টিটিউট অফ পলিসি অ্যান্ড গভর্নেন্সের (এসআইপিজি) পরিচালিত একটি গবেষণায় এই তথ্য প্রকাশিত হয়।

বুধবার জাতীয় প্রেস ক্লাবে আয়োজিত এক অনুষ্ঠানে গবেষণা প্রতিবেদনটি উপস্থাপন করা হয়।

এই জরিপে ৮টি বিভাগের ১৭ জেলার ১,৮৬৯ জন ব্যক্তির মতামত সংগ্রহ করা হয়। জরিপে অংশগ্রহণকারী ৯৬ শতাংশ ভোটার মনে করেন, প্রধানমন্ত্রীর মেয়াদ সীমাবদ্ধ থাকা উচিত।

৪৬ শতাংশ মানুষ মনে করেন, সাংবিধানিক পরিবর্তন প্রয়োজন এবং ১৬ শতাংশ ভোটার নতুন সংবিধান চান। জরিপের উত্তরদাতাদের ৬৩ শতাংশ মধ্যবয়সী (২৮-৫০ বছর), ২২ শতাংশ জেনারেশন-জেড (১৮-২৭ বছর), এবং ১৪ শতাংশের বয়স ৫০ বছরের উপরে। এছাড়া, জরিপের উত্তরদাতাদের ৫৪ শতাংশ শহরাঞ্চল এবং ৪৬ শতাংশ গ্রামীণ এলাকায় বসবাস করেন।

উত্তরদাতাদের ৪৬ শতাংশ রাজনৈতিক দলের সঙ্গে তাদের সংযোগ নিয়ে নিশ্চিত নন, যেখানে ৫৪ শতাংশ মূলধারার রাজনীতিতে আগ্রহ প্রকাশ করেছেন।

সেমিনারে প্রধান অতিথি ছিলেন নির্বাচনী ব্যবস্থা সংস্কার কমিশনের সভাপতি ও সুশাসনের জন্য নাগরিকের (সুজন) সচিব ড. বদিউল আলম মজুমদার। আলোচনায় অংশগ্রহণ করেন এসআইপিজির উপদেষ্টা অধ্যাপক সালাহউদ্দিন এম. আমিনুজ্জামান ও এনএসইউর রাষ্ট্রবিজ্ঞান ও সমাজবিজ্ঞান বিভাগের (পিএসএস) অধ্যাপক নাভিন মুর্শিদ।

এই দিনে জরিপের ফলাফল ও তথ্য উপস্থাপন করেন এনএসইউর এসআইপিজি ও পিএসএসের সহকারী অধ্যাপক ড. আকরাম হোসেন। অনুষ্ঠানটির সঞ্চালক ছিলেন এসআইপিজির সিএমএসের সদস্য এবং এনএসইউর চেয়ারম্যান ও ইতিহাস ও দর্শন বিভাগের অধ্যাপক মাহবুবুর রহমান।

পোস্টটি শেয়ার করুন

এই বিভাগে আরও খবর..