1. akhi@janatarjagoron.com : আখি আক্তার : আখি আক্তার
  2. foreign@janatarjagoron.com : আন্তর্জাতিক ডেস্ক : আন্তর্জাতিক ডেস্ক
  3. atau@janatarjagoron.com : Mohammed Ataullah : Mohammed Ataullah
  4. mosharaf.bbadcc@gmail.com : বিনোদন ডেস্ক : বিনোদন ডেস্ক
  5. jonotarjagoron@gmail.com : Editor :
  6. labony@janatarjagoron.com : ক্যাম্পাস প্রতিনিধি : ক্যাম্পাস প্রতিনিধি
  7. life@janatarjagorn.com : লাইফস্টাইল ডেস্ক : লাইফস্টাইল ডেস্ক
  8. onlinedesk2@janatarjagoron.com : অনলাইন ডেস্ক : অনলাইন ডেস্ক
  9. sohag@janatarjagoron.com : Khan Saiful Sohag : Khan Saiful Sohag
  10. info2@janatarjagoron.com : উপজেলা প্রতিনিধি : উপজেলা প্রতিনিধি
  11. mosharafrobindev@gmail.com : জেলা প্রতিনিধি : জেলা প্রতিনিধি
পরীমনির আক্ষেপ: পুড়ে পুড়ে আজ এই জায়গায় এসেছি - Janatar Jagoron
  • E-paper
  • English Version
  • বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ১০:২৮ অপরাহ্ন

শিরোনাম
জামালপুরে ইউনিয়ন মাল্টি-স্টেকহোল্ডার প্লাটফর্মের পুষ্টি কর্মপরিকল্পনা মূল্যায়ন স্থানীয় সরকার নির্বাচন পাঁচ ধাপে চায় বিএনপি ক্যাডেট এএসআই নিয়োগে ভুয়া পরীক্ষার্থীসহ চারজন গ্রেপ্তার জামালপুর সদর উপজেলা বিএনপির যৌথসভা অনুষ্ঠিত ইরানি সেনাবাহিনীর কঠোর জবাবের অঙ্গীকার, চুক্তিতে নতুন শর্ত সাহাবুদ্দিন চুপ্পুসহ ২০ জনের বিরুদ্ধে ২৫১ কোটি টাকার শেয়ার মামলা বিএনপি নিয়ে জামায়াতের মন্তব্যে মির্জা ফখরুলের প্রতিক্রিয়া সাহাবুদ্দিনকে গ্রেপ্তারের দাবি জানাল এনসিপি রাষ্ট্রপতি অবসর সুবিধা কী পাবেন মো. সাহাবুদ্দিন মশার কয়েল জ্বালাতে বিস্ফোরণে দগ্ধ পোশাকশ্রমিক দম্পতি

পরীমনির আক্ষেপ: পুড়ে পুড়ে আজ এই জায়গায় এসেছি

  • সর্বশেষ আপডেট: বুধবার, ১৮ সেপ্টেম্বর, ২০২৪
  • ২৬৮ বার পঠিত
পরীমনির আক্ষেপ

১৭ সেপ্টেম্বর পরীমনি ও শরীফুল রাজের বিচ্ছেদের এক বছর পূর্ণ হলো, আর এই উপলক্ষ্যে পরী নিজের ফেসবুক পেজে একটি ছবি পোস্ট করে একটি দীর্ঘ স্ট্যাটাস শেয়ার করেছেন। সেখানে তিনি গত এক বছরে সন্তানকে নিয়ে একাকী পথচলার স্মৃতিচারণ করেছেন।

স্ট্যাটাসের একটি অংশে পরীমনি লিখেছেন, “আজ আমি নিজেকে দেখে বুঝতে পারি, আমি একজন সত্যিকারের সুখী মানুষ। জীবনে কষ্ট থাকবে, তবে তা কেবল নিজেকে আরও শক্তিশালী করে গড়ে তোলার জন্য। আমি সেই কষ্টকেও উপভোগ করতে শিখেছি। আর কাউকে আমাকে কষ্ট দিতে দেব না। আমি আমার ছেলে ও মেয়েকে নিয়ে হাসিমুখে জীবন উপভোগ করছি।”

Pori Moni

শরীফুল রাজের দিকে ইঙ্গিত করে আরেক অংশে তিনি বলেন, “আজ আমরা একটু একটু করে নিজেদের মতো করে সুখী হতে শিখেছি। সেই ভুল মানুষের আর কোনো ছায়া আমাদের জীবনে নেই। শুকরিয়া, আমরা ভালো আছি।”

তিনি আরও বলেন, “ভালো থাকতে হবে, আমার আর কোনো বিকল্প নেই। কারণ, আমার ওপর দুইটি জীবনের দায়িত্ব। ওদের জন্য আমাকে শক্ত থাকতে হবে।”

তার ছেলে ও মেয়ে নিয়ে তিনি বলেন, “আমার প্রিয় মানিকজোড়, একদিন আমরা সত্যি আকাশ ছুঁবো। এক বছর আগে আমি আমার জীবনের সেই ভুল মানুষটিকে ছেড়ে দিয়েছিলাম। সে সময় আমি এক বুক হতাশা নিয়ে আমার ছোট্ট ছেলেকে আঁকড়ে ধরেছিলাম।”

পরীমনি আরও জানান, “যখন এক বছর আগে আমি ভুল মানুষটিকে ছেড়ে দিয়েছিলাম, তখন ছেলেকে নিয়ে অনেক দুশ্চিন্তা করেছিলাম। তবে থেমে থাকিনি, সাহস নিয়ে এগিয়ে গেছি। এর মধ্যে আমি আরও একটি মেয়েকে পেয়েছি, আর এই দুই সন্তানই আমার জীবনের সব সুখ, শান্তি।”

পরীর মতে, “আমার জীবনের এই ঘটনা হয়তো অনেক মেয়ের জীবনকেই প্রতিফলিত করেছে। আমার এই স্ট্যাটাস হয়তো সমাজের অনেক মেয়ের কথাই বলছে। তাই এই লেখা ও ছবিগুলো সবাই ভালোভাবে গ্রহণ করেছে।”

পোস্টটি শেয়ার করার পরপরই এটি নেটিজেনদের মধ্যে ব্যাপকভাবে ছড়িয়ে পড়ে, এবং মাত্র ১৭ ঘণ্টায় প্রায় আড়াই লাখ প্রতিক্রিয়া এসেছে।

পোস্টটি শেয়ার করুন

এই বিভাগে আরও খবর..