1. akhi@janatarjagoron.com : আখি আক্তার : আখি আক্তার
  2. foreign@janatarjagoron.com : আন্তর্জাতিক ডেস্ক : আন্তর্জাতিক ডেস্ক
  3. atau@janatarjagoron.com : Mohammed Ataullah : Mohammed Ataullah
  4. mosharaf.bbadcc@gmail.com : বিনোদন ডেস্ক : বিনোদন ডেস্ক
  5. jonotarjagoron@gmail.com : Editor :
  6. labony@janatarjagoron.com : ক্যাম্পাস প্রতিনিধি : ক্যাম্পাস প্রতিনিধি
  7. life@janatarjagorn.com : লাইফস্টাইল ডেস্ক : লাইফস্টাইল ডেস্ক
  8. onlinedesk2@janatarjagoron.com : অনলাইন ডেস্ক : অনলাইন ডেস্ক
  9. sohag@janatarjagoron.com : Khan Saiful Sohag : Khan Saiful Sohag
  10. info2@janatarjagoron.com : উপজেলা প্রতিনিধি : উপজেলা প্রতিনিধি
  11. mosharafrobindev@gmail.com : জেলা প্রতিনিধি : জেলা প্রতিনিধি
নাটকীয় মোড়! ডিবি কার্যালয়ে জিজ্ঞাসাবাদে মেহের আফরোজ শাওন - Janatar Jagoron
শিরোনাম
ক্ষমতা ও পদ স্থায়ী নয়, পুলিশ কর্মকর্তাদের বললেন তারেক রহমান সোশ্যাল মিডিয়া আসক্তি কমাতে ইসলামের ১০ কার্যকর জীবনমুখী নির্দেশনা দেনমোহর নির্ধারণে ইসলামের নির্দেশনা কোরবানির পশুর সঠিক বয়স ও শরিয়তের বিধান ঘি নাকি মাখন: প্রতিদিনের খাবারে কোনটি বেশি স্বাস্থ্যকর ও নিরাপদ গুলিয়াখালী সৈকতে দোলনা নিয়ে সংঘর্ষে আহত ১২ পর্যটক-ব্যবসায়ী কাপাসিয়ায় পাঁচ খুন: মরদেহের ওপর মিলল টাইপ করা অভিযোগপত্র রাস্তায় মানুষের ভিড় বিএনপির প্রতি আস্থার প্রতিফলন-প্রধানমন্ত্রী মাহিদুল ইসলাম গফুর: তৃণমূলের আস্থা থেকে নগর নেতৃত্বের নবদিগন্ত সরকারি অনুদানে স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র, চিত্রনাট্য জমা দিতে আহ্বান নির্মাতাদের

নাটকীয় মোড়! ডিবি কার্যালয়ে জিজ্ঞাসাবাদে মেহের আফরোজ শাওন

  • সর্বশেষ আপডেট: বৃহস্পতিবার, ৬ ফেব্রুয়ারী, ২০২৫
  • ১৭৬ বার পঠিত
নাটকীয় মোড়! ডিবি কার্যালয়ে জিজ্ঞাসাবাদে মেহের আফরোজ শাওন
this is a collected or created picture for Janatar Jagoron news.

বাংলাদেশের বিনোদন জগতে নতুন আলোচনার কেন্দ্রবিন্দুতে অভিনেত্রী মেহের আফরোজ শাওন। বৃহস্পতিবার সন্ধ্যায় রাজধানীর ধানমন্ডি থেকে তাকে আটক করে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) গোয়েন্দা শাখার (ডিবি) প্রধান কার্যালয়ে নেওয়া হয়েছে। ডিএমপির অতিরিক্ত কমিশনার (ডিবি) রেজাউল করিম মল্লিক এ তথ্য নিশ্চিত করেছেন।

ডিএমপির মিডিয়া সেলের উপকমিশনার তালেবুর রহমান জানান, শাওনকে জিজ্ঞাসাবাদের জন্য ডিবি কার্যালয়ে নেওয়া হয়েছে।

এর আগে বিকেলে জামালপুরে শাওনের গ্রামের বাড়িতে স্থানীয় বিক্ষুব্ধ ছাত্র-জনতা আগুন দেয়।

সম্প্রতি সামাজিক মাধ্যমে বেশ আলোচিত মেহের আফরোজ শাওন। গত তিন দিনে প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলমকে নিয়ে নিজের ফেসবুক ওয়ালে চারটি সমালোচনামূলক পোস্ট করেছেন তিনি।

শাওন এর আগেও বিভিন্ন সময়ে সামাজিক ও রাজনৈতিক বিষয়ে নিজের মতামত প্রকাশ করে আলোচনায় এসেছেন। ২০২৪ সালের অক্টোবর মাসে ঐতিহাসিক ৭ মার্চ জাতীয় দিবস হিসেবে বাতিলের প্রতিবাদে তিনি ফেসবুকে লেখেন, “৭ মার্চের পক্ষে বলার জন্য যদি আমাকে ‘দালাল’ উপাধি পেতে হয় তবে আমি দালাল।

এছাড়া, ২০২২ সালে তিনি প্রতারণার শিকার হন, যেখানে একজন প্রতারক ডেপুটি স্পিকার ফজলে রাব্বী মিয়া পরিচয় দিয়ে তার কাছ থেকে ৩১ হাজার টাকা হাতিয়ে নেয়। বর্তমান ঘটনায় শাওনের ফেসবুক পোস্টগুলো এবং তার সাম্প্রতিক কর্মকাণ্ড নিয়ে তদন্ত চলছে। তবে, এ বিষয়ে বিস্তারিত তথ্য এখনও প্রকাশ করা হয়নি।

পোস্টটি শেয়ার করুন

এই বিভাগে আরও খবর..