1. akhi@janatarjagoron.com : আখি আক্তার : আখি আক্তার
  2. foreign@janatarjagoron.com : আন্তর্জাতিক ডেস্ক : আন্তর্জাতিক ডেস্ক
  3. atau@janatarjagoron.com : Mohammed Ataullah : Mohammed Ataullah
  4. mosharaf.bbadcc@gmail.com : বিনোদন ডেস্ক : বিনোদন ডেস্ক
  5. jonotarjagoron@gmail.com : Editor :
  6. labony@janatarjagoron.com : ক্যাম্পাস প্রতিনিধি : ক্যাম্পাস প্রতিনিধি
  7. life@janatarjagorn.com : লাইফস্টাইল ডেস্ক : লাইফস্টাইল ডেস্ক
  8. onlinedesk2@janatarjagoron.com : অনলাইন ডেস্ক : অনলাইন ডেস্ক
  9. sohag@janatarjagoron.com : Khan Saiful Sohag : Khan Saiful Sohag
  10. info2@janatarjagoron.com : উপজেলা প্রতিনিধি : উপজেলা প্রতিনিধি
  11. mosharafrobindev@gmail.com : জেলা প্রতিনিধি : জেলা প্রতিনিধি
‘স্বামী আমারই থাকবে!’ – গুঞ্জন উড়িয়ে যা বললেন সুনীতা - Janatar Jagoron
শিরোনাম
ক্ষমতা ও পদ স্থায়ী নয়, পুলিশ কর্মকর্তাদের বললেন তারেক রহমান সোশ্যাল মিডিয়া আসক্তি কমাতে ইসলামের ১০ কার্যকর জীবনমুখী নির্দেশনা দেনমোহর নির্ধারণে ইসলামের নির্দেশনা কোরবানির পশুর সঠিক বয়স ও শরিয়তের বিধান ঘি নাকি মাখন: প্রতিদিনের খাবারে কোনটি বেশি স্বাস্থ্যকর ও নিরাপদ গুলিয়াখালী সৈকতে দোলনা নিয়ে সংঘর্ষে আহত ১২ পর্যটক-ব্যবসায়ী কাপাসিয়ায় পাঁচ খুন: মরদেহের ওপর মিলল টাইপ করা অভিযোগপত্র রাস্তায় মানুষের ভিড় বিএনপির প্রতি আস্থার প্রতিফলন-প্রধানমন্ত্রী মাহিদুল ইসলাম গফুর: তৃণমূলের আস্থা থেকে নগর নেতৃত্বের নবদিগন্ত সরকারি অনুদানে স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র, চিত্রনাট্য জমা দিতে আহ্বান নির্মাতাদের

‘স্বামী আমারই থাকবে!’ – গুঞ্জন উড়িয়ে যা বললেন সুনীতা

  • সর্বশেষ আপডেট: শনিবার, ১ ফেব্রুয়ারী, ২০২৫
  • ২৪৮ বার পঠিত
সুনীতা
this is a collected or created picture for Janatar Jagoron news.

বলিউডের আলোচিত অভিনেতা গোবিন্দা এবং তার স্ত্রী সুনীতা আহুজাকে নিয়ে গুঞ্জন যেন থামছেই না। চলতি বছরের শুরুতেই এক বিস্ফোরক মন্তব্য করে চমকে দিয়েছিলেন সুনীতা। তিনি জানিয়েছিলেন, স্বামী গোবিন্দার থেকে আলাদা থাকেন তিনি। এ কথা ছড়িয়ে পড়ার পর থেকেই নানা জল্পনা শুরু হয় নেটিজেনদের মাঝে। অনেকেই ধরে নিয়েছিলেন, দীর্ঘদিনের এই দাম্পত্য সম্পর্কে ফাটল ধরেছে, শিগগিরই হয়তো তারা আলাদা হয়ে যাবেন। কিন্তু এবার সেই গুঞ্জনে জল ঢেলে দিলেন স্বয়ং সুনীতা আহুজা।

সম্প্রতি এক সাক্ষাৎকারে স্পষ্ট ভাষায় তিনি জানিয়ে দিলেন, ‘এই পৃথিবীতে কেউ আমাকে আর গোবিন্দাকে আলাদা করতে পারবে না।’ তার বক্তব্যে ছিল দৃঢ় আত্মবিশ্বাস, সঙ্গে একরাশ রাগও। তিনি বলেন, ‘আমাদের মধ্যে মজা-মশকরা লেগেই থাকে। কিন্তু এর মানে এই নয় যে, আমরা আলাদা হয়ে যাচ্ছি। কিছু মানুষ আছেন, যারা শুধু আমাদের সম্পর্কে ফাটল ধরাতে চান। কিন্তু আমি তাদের সেই আনন্দ নিতে দেব না। আমার সংসার আমিই ধরে রাখব, কেউ আমাদের আলাদা করতে পারবে না।’

সুনীতা শুধু এখানেই থামেননি, তিনি কটাক্ষের সুরে সমালোচকদের উদ্দেশ্যে বলেছেন, ‘যারা আমাদের নিয়ে এত মাথা ঘামাচ্ছেন, তারা বরং নিজেদের স্বামীদের দিকে নজর দিন! অন্যের ব্যক্তিগত জীবন নিয়ে এত চিন্তা করার দরকার নেই।’ তার কণ্ঠে আত্মবিশ্বাস ছিল চরমে, যখন তিনি বললেন, ‘জয় সবসময় আমারই হবে। কারণ, সাঁইবাবা আমার সঙ্গে আছেন।’

সুনীতা বরাবরই স্পষ্টভাষী, রাখঢাক না করেই নিজের মনের কথা বলে ফেলেন। এবারও তার ব্যতিক্রম হয়নি। তিনি যে গোবিন্দার সঙ্গে সম্পর্ক ভাঙতে রাজি নন, তা স্পষ্ট করেই বুঝিয়ে দিয়েছেন। বলিউডের গসিপপ্রেমীরা হয়তো ভেবেছিলেন, এই দম্পতির সম্পর্কে সত্যিই ফাটল ধরেছে, কিন্তু সুনীতার এই বক্তব্যে তারা এখন নিশ্চয়ই নতুন কোনো গুঞ্জনের খোঁজে ব্যস্ত!

পোস্টটি শেয়ার করুন

এই বিভাগে আরও খবর..