1. akhi@janatarjagoron.com : আখি আক্তার : আখি আক্তার
  2. foreign@janatarjagoron.com : আন্তর্জাতিক ডেস্ক : আন্তর্জাতিক ডেস্ক
  3. atau@janatarjagoron.com : Mohammed Ataullah : Mohammed Ataullah
  4. mosharaf.bbadcc@gmail.com : বিনোদন ডেস্ক : বিনোদন ডেস্ক
  5. jonotarjagoron@gmail.com : Editor :
  6. labony@janatarjagoron.com : ক্যাম্পাস প্রতিনিধি : ক্যাম্পাস প্রতিনিধি
  7. life@janatarjagorn.com : লাইফস্টাইল ডেস্ক : লাইফস্টাইল ডেস্ক
  8. onlinedesk2@janatarjagoron.com : অনলাইন ডেস্ক : অনলাইন ডেস্ক
  9. sohag@janatarjagoron.com : Khan Saiful Sohag : Khan Saiful Sohag
  10. info2@janatarjagoron.com : উপজেলা প্রতিনিধি : উপজেলা প্রতিনিধি
  11. mosharafrobindev@gmail.com : জেলা প্রতিনিধি : জেলা প্রতিনিধি
আমের আড়ালে লুকানো সমাজ, সম্পর্ক আর টানাপোড়েনের গল্প - Janatar Jagoron
শিরোনাম
পরকিয়ার ঘটনায় মানসিক ভাঙন, বিষপানে ব্যবসায়ীর মৃত্যু কারিনা কায়সারের অসুস্থতায় ভুয়া মৃত্যুর খবর, ক্ষুব্ধ পরিবার ও বাবা কোরবানির পশুর কান্না নিয়ে কুসংস্কারের কোনো ধর্মীয় ভিত্তি নেই ভিভো বাংলাদেশে এক্সিকিউটিভ পদে নতুন নিয়োগ বিজ্ঞপ্তি রোহিঙ্গা ক্যাম্পে গোলাগুলিতে নিহত সাবেক জকির গ্রুপ সদস্য ডেবিট-ক্রেডিট কার্ড তথ্য সুরক্ষায় গ্রাহকদের সতর্ক করলো বাংলাদেশ ব্যাংক ডিম ও সবজির ঊর্ধ্বগতিতে বাড়ছে নগরজীবনের নিত্যপণ্যের ব্যয় লঘুচাপের প্রভাবে ঢাকাসহ ৯ জেলায় ঝড়বৃষ্টির পূর্বাভাস আত্মঘাতী বোমা হামলায় নিহত আট সেনাসদস্য ঈদুল আজহায় সরকারি চাকরিজীবীদের জন্য টানা সাতদিন ছুটির ঘোষণা

আমের আড়ালে লুকানো সমাজ, সম্পর্ক আর টানাপোড়েনের গল্প

  • সর্বশেষ আপডেট: শুক্রবার, ১৭ জানুয়ারী, ২০২৫
  • ১৬২ বার পঠিত
আমের আড়ালে লুকানো সমাজ, সম্পর্ক আর টানাপোড়েনের গল্প
this is a collected or created picture for Janatar Jagoron news.

চাঁপাইনবাবগঞ্জ থেকে আসে দেশের আম উৎপাদনের উল্লেখযোগ্য অংশ। এখানে রয়েছে দেশের অনেক পুরোনো এবং বৃহৎ আমবাগান। এই অঞ্চলের মানুষের জীবনজুড়ে আমকে ঘিরে রয়েছে হাসি-কান্না ও নানা টানাপোড়েনের গল্প। আমকে কেন্দ্র করে গড়ে ওঠা সমাজ ও সম্পর্কের জটিলতা পর্দায় তুলে এনেছেন নির্মাতা তৌহিদ হক। তিনি ‘তোমারি জন্য’ শিরোনামে একটি নাটক নির্মাণ করেছেন। নাটকের কাহিনি আবর্তিত হয়েছে আমের চারপাশে। এতে প্রধান চরিত্রে অভিনয় করেছেন আরশ খান এবং তাসনুভা তিশা। এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।

নাটকটির দৃশ্যধারণ হয়েছে চাঁপাইনবাবগঞ্জের ভোলাহাট উপজেলায়, যা সীমান্তঘেঁষা। বাংলাদেশের অন্যতম বৃহৎ আমবাগানে এর শুটিং সম্পন্ন হয়েছে। প্রাকৃতিক সৌন্দর্য আর শতবর্ষী ইতিহাসের আবহে নির্মিত হয়েছে নাটকটি। নির্মাতা তৌহিদ হক জানান, ‘বিশ্বজুড়ে চাঁপাইনবাবগঞ্জ আমের জন্য পরিচিত। গল্পের আবেগ ও বাস্তবতাকে জীবন্ত করার জন্য আমরা শুটিং করেছি দেশের সবচেয়ে বড় আমবাগানে।’

নির্মাতা আরও বলেন, ‘এই শতবর্ষী আমগাছগুলো কেবল গাছ নয়; বরং এখানকার মানুষের জীবন ও সম্পর্কের নীরব সাক্ষী। নাটকের গল্প আমকে ঘিরে গড়ে ওঠা মানুষের জীবনযাত্রা, সম্পর্ক, সুখ-দুঃখ এবং টানাপোড়েনকে তুলে ধরে। এটি একদিকে গল্পের আবেগঘন দিক, অন্যদিকে প্রকৃতির সাথে মানুষের সংযোগের প্রতিচ্ছবি।’

তিনি আরও যোগ করেন, ‘নাটকটি দর্শকদের মনে ভালোবাসার কোমল অনুভূতি ছড়িয়ে দিতে পারবে। এমন এক ভালোবাসার অনুভূতি, যা জীবনের অজানা প্রান্ত থেকে আলো হয়ে আসে। এই নাটক সেই ভালোবাসারই এক অনন্য প্রকাশ।’

নাটকটিতে আরও অভিনয় করেছেন হানিফ পালোয়ান ও শিমুল খান। নাটকটি গতকাল বৃহস্পতিবার থেকে কে এস এন্টারটেইনমেন্ট ইউটিউব চ্যানেলে মুক্তি পেয়েছে।
আমগাছগুলো যেন সময়ের নীরব সাক্ষী হয়ে রয়েছে।

পোস্টটি শেয়ার করুন

এই বিভাগে আরও খবর..