1. akhi@janatarjagoron.com : আখি আক্তার : আখি আক্তার
  2. foreign@janatarjagoron.com : আন্তর্জাতিক ডেস্ক : আন্তর্জাতিক ডেস্ক
  3. atau@janatarjagoron.com : Mohammed Ataullah : Mohammed Ataullah
  4. mosharaf.bbadcc@gmail.com : বিনোদন ডেস্ক : বিনোদন ডেস্ক
  5. jonotarjagoron@gmail.com : Editor :
  6. labony@janatarjagoron.com : ক্যাম্পাস প্রতিনিধি : ক্যাম্পাস প্রতিনিধি
  7. life@janatarjagorn.com : লাইফস্টাইল ডেস্ক : লাইফস্টাইল ডেস্ক
  8. onlinedesk2@janatarjagoron.com : অনলাইন ডেস্ক : অনলাইন ডেস্ক
  9. sohag@janatarjagoron.com : Khan Saiful Sohag : Khan Saiful Sohag
  10. info2@janatarjagoron.com : উপজেলা প্রতিনিধি : উপজেলা প্রতিনিধি
  11. mosharafrobindev@gmail.com : জেলা প্রতিনিধি : জেলা প্রতিনিধি
তাহসান ও রোজার বিয়ে: গায়েহলুদের ছবি ভাইরাল, ফেসবুকে ভক্তদের উচ্ছ্বাস - Janatar Jagoron
শিরোনাম
পরকিয়ার ঘটনায় মানসিক ভাঙন, বিষপানে ব্যবসায়ীর মৃত্যু কারিনা কায়সারের অসুস্থতায় ভুয়া মৃত্যুর খবর, ক্ষুব্ধ পরিবার ও বাবা কোরবানির পশুর কান্না নিয়ে কুসংস্কারের কোনো ধর্মীয় ভিত্তি নেই ভিভো বাংলাদেশে এক্সিকিউটিভ পদে নতুন নিয়োগ বিজ্ঞপ্তি রোহিঙ্গা ক্যাম্পে গোলাগুলিতে নিহত সাবেক জকির গ্রুপ সদস্য ডেবিট-ক্রেডিট কার্ড তথ্য সুরক্ষায় গ্রাহকদের সতর্ক করলো বাংলাদেশ ব্যাংক ডিম ও সবজির ঊর্ধ্বগতিতে বাড়ছে নগরজীবনের নিত্যপণ্যের ব্যয় লঘুচাপের প্রভাবে ঢাকাসহ ৯ জেলায় ঝড়বৃষ্টির পূর্বাভাস আত্মঘাতী বোমা হামলায় নিহত আট সেনাসদস্য ঈদুল আজহায় সরকারি চাকরিজীবীদের জন্য টানা সাতদিন ছুটির ঘোষণা

তাহসান ও রোজার বিয়ে: গায়েহলুদের ছবি ভাইরাল, ফেসবুকে ভক্তদের উচ্ছ্বাস

  • সর্বশেষ আপডেট: বুধবার, ৮ জানুয়ারী, ২০২৫
  • ৩৬৯ বার পঠিত
গায়েহলুদের ছবি ভাইরাল
this is a collected or created picture for Janatar Jagoron news.

গত শুক্রবার রাতে সংগীতশিল্পী ও অভিনেতা তাহসান খান আবারো আলোচনায় উঠে আসেন তাঁর বিয়েকে ঘিরে। ফেসবুকে তাঁর গায়েহলুদের একটি ছবি প্রকাশ পাওয়ার পর সেটি দ্রুত ভাইরাল হয়ে যায়। রাতে ওই ছবির মাধ্যমে আলোচনায় উঠে আসেন তাহসানের স্ত্রী রোজা আহমেদ।

ছবিটি ভাইরাল হওয়ার পর থেকে তাহসানের ভক্তরা সামাজিক যোগাযোগমাধ্যমে রোজাকে খুঁজতে শুরু করেন। পরে জানা যায়, রোজা বেশ সক্রিয় রয়েছেন তাঁর ফেসবুক পেজ ‘রোজাস ব্রাইডাল মেকওভার’-এ। শনিবার সকাল থেকে পেজটি ব্যাপক আলোচনায় আসে। অনেকেই সেই পেজে গিয়ে রোজা এবং তাহসানকে শুভেচ্ছা জানান। শুধু তাই নয়, ফেসবুক পেজটির অনুসারী সংখ্যা দ্রুত বৃদ্ধি পায়।

২০২০ সালে তৈরি করা এই পেজের অনুসারীর সংখ্যা ছিল প্রায় ৯ লাখ। কিন্তু দুই দিনের মধ্যেই সেটি বেড়ে দাঁড়ায় ১৪ লাখে। বর্তমানে এই পেজের ফলোয়ার ১৪ লাখ ছাড়িয়ে গেছে। ৫ জানুয়ারি রোজা তাঁর ফেসবুক পেজ থেকে প্রথম বিয়ের একটি ছবি পোস্ট করেন, যেখানে তাঁকে এবং তাহসানকে একসঙ্গে দেখা যায়। ছবিটি দ্রুতই ছড়িয়ে পড়ে। পোস্টটি তিন হাজারেরও বেশি বার শেয়ার করা হয়, আর প্রায় সাড়ে তিন লাখ মানুষ ছবিটিতে রিয়্যাক্ট করেন। ২৪ হাজারের বেশি শুভাকাঙ্ক্ষী তাঁদের অভিনন্দন জানিয়েছেন।

অন্যদিকে, তাহসানের ব্যক্তিগত ফেসবুক পেজেও ভক্তের সংখ্যা দুই লাখ বেড়েছে। ধারণা করা হচ্ছে, অল্প সময়ের মধ্যেই তাঁর ফেসবুক পেজের ফলোয়ার সংখ্যা এক কোটি ছাড়িয়ে যাবে। গত শনিবার বিয়ের আনুষ্ঠানিকতার পর তিনি সামাজিক যোগাযোগমাধ্যমে তাঁদের ছবি পোস্ট করেন। সেই পোস্টটি ভাইরাল হতে সময় লাগেনি। ছবিটিতে ১৭ লাখের বেশি রিয়্যাকশন পড়েছে, পোস্টটি শেয়ার করেছেন এক লাখের বেশি ভক্ত। তিন লাখের কাছাকাছি মন্তব্যে তাঁদের শুভকামনা জানানো হয়েছে।

তাহসান তাঁর বিয়ের অনুষ্ঠানের সময় প্রথম আলোকে বলেন, ‘আজ (শনিবার) আমাদের দুই পরিবারের সদস্যদের উপস্থিতিতে বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়েছে। আমরা চেয়েছিলাম, কাজটি সম্পন্ন করার পর সবাইকে জানাতে। এই শুভ কাজের জন্য আমাদের জন্য সবাই দোয়া করবেন, যেন আমরা একসঙ্গে ভালোভাবে পথ চলতে পারি।’

রোজা আহমেদ বরিশালের মেয়ে হলেও তিনি দীর্ঘদিন ধরে নিউইয়র্কে বসবাস করছেন। সেখানে তিনি ব্রাইডাল মেকআপ নিয়ে কাজ করছেন এবং ‘রোজাস ব্রাইডাল মেকওভার’ নামে একটি প্রতিষ্ঠান পরিচালনা করছেন। রোজা জানান, নিউইয়র্কে তিনি তাঁর পেশাগত কাজ চালিয়ে যেতে চান। তবে বাংলাদেশেও কাজ করার ইচ্ছে আছে। গত মাসে দেশে আসার পর তিনি জানুয়ারিতে ব্রাইডাল মেকআপের ওপর দুই দিনের একটি বেসিক মাস্টার ক্লাস নেওয়ার পরিকল্পনা করেছেন।

বর্তমানে এই নবদম্পতি তাঁদের হানিমুন উদযাপনের জন্য মালদ্বীপে রয়েছেন।

পোস্টটি শেয়ার করুন

এই বিভাগে আরও খবর..