1. akhi@janatarjagoron.com : আখি আক্তার : আখি আক্তার
  2. foreign@janatarjagoron.com : আন্তর্জাতিক ডেস্ক : আন্তর্জাতিক ডেস্ক
  3. atau@janatarjagoron.com : Mohammed Ataullah : Mohammed Ataullah
  4. mosharaf.bbadcc@gmail.com : বিনোদন ডেস্ক : বিনোদন ডেস্ক
  5. jonotarjagoron@gmail.com : Editor :
  6. labony@janatarjagoron.com : ক্যাম্পাস প্রতিনিধি : ক্যাম্পাস প্রতিনিধি
  7. life@janatarjagorn.com : লাইফস্টাইল ডেস্ক : লাইফস্টাইল ডেস্ক
  8. onlinedesk2@janatarjagoron.com : অনলাইন ডেস্ক : অনলাইন ডেস্ক
  9. sohag@janatarjagoron.com : Khan Saiful Sohag : Khan Saiful Sohag
  10. info2@janatarjagoron.com : উপজেলা প্রতিনিধি : উপজেলা প্রতিনিধি
  11. mosharafrobindev@gmail.com : জেলা প্রতিনিধি : জেলা প্রতিনিধি
২০২৫ সালের প্রথম দিনে ইউটিউব ট্রেন্ডিংয়ে কোন গান, কোন নাটক রাজ করল? - Janatar Jagoron
  • E-paper
  • English Version
  • বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ১০:০৯ অপরাহ্ন

শিরোনাম
জামালপুরে ইউনিয়ন মাল্টি-স্টেকহোল্ডার প্লাটফর্মের পুষ্টি কর্মপরিকল্পনা মূল্যায়ন স্থানীয় সরকার নির্বাচন পাঁচ ধাপে চায় বিএনপি ক্যাডেট এএসআই নিয়োগে ভুয়া পরীক্ষার্থীসহ চারজন গ্রেপ্তার জামালপুর সদর উপজেলা বিএনপির যৌথসভা অনুষ্ঠিত ইরানি সেনাবাহিনীর কঠোর জবাবের অঙ্গীকার, চুক্তিতে নতুন শর্ত সাহাবুদ্দিন চুপ্পুসহ ২০ জনের বিরুদ্ধে ২৫১ কোটি টাকার শেয়ার মামলা বিএনপি নিয়ে জামায়াতের মন্তব্যে মির্জা ফখরুলের প্রতিক্রিয়া সাহাবুদ্দিনকে গ্রেপ্তারের দাবি জানাল এনসিপি রাষ্ট্রপতি অবসর সুবিধা কী পাবেন মো. সাহাবুদ্দিন মশার কয়েল জ্বালাতে বিস্ফোরণে দগ্ধ পোশাকশ্রমিক দম্পতি

২০২৫ সালের প্রথম দিনে ইউটিউব ট্রেন্ডিংয়ে কোন গান, কোন নাটক রাজ করল?

  • সর্বশেষ আপডেট: বুধবার, ১ জানুয়ারী, ২০২৫
  • ৩১৭ বার পঠিত
ইউটিউব ট্রেন্ডিংয়ে কোন গান
this is a collected or created picture for Janatar Jagoron news.

গত বছরের মাঝামাঝি দেশের রাজনৈতিক পরিস্থিতির কারণে ইউটিউব ট্রেন্ডিংয়ে দেশি গান, নাটক প্রায় একেবারে অদৃশ্য হয়ে যায়। তবে ২০২৪ সালের শেষের দিকে পরিস্থিতি কিছুটা বদলেছে এবং আবারও ট্রেন্ডিংয়ে ফিরে আসতে শুরু করেছে দেশীয় সৃষ্টিকর্ম। গানের ক্ষেত্রে, তামান্না ভাটিয়া ‘স্ত্রী ২’ সিনেমায় তাঁর আইটেম গান ‘আজ কি রাত’-এর মাধ্যমে বেশ কিছুদিন শীর্ষে ছিলেন। নতুন বছরের প্রথম দিনের সকালে ইউটিউব ট্রেন্ডিংয়ের শীর্ষ পাঁচে কী কী রয়েছে, তা জানার জন্য চলুন দেখে নেওয়া যাক।

এদিকে, ছোট পর্দায় নতুন মুখ হিসেবে দেখা গেছে মেহজাবীন চৌধুরীর বোন মালাইকা চৌধুরীকে। গত ২৬ ডিসেম্বর গানওয়ালা চ্যানেলে মুক্তি পেয়েছে মালাইকা অভিনীত, মোস্তফা কামাল রাজ পরিচালিত নাটক ‘সন্ধিক্ষণ’। মুক্তির পর থেকেই নাটকটি দর্শকদের কাছ থেকে প্রশংসা পেয়েছে। গল্প, নির্মাণ এবং জোভান-মালাইকার অভিনয় দর্শকদের মন জয় করেছে। বাংলাদেশে আজ সকালে ইউটিউব ট্রেন্ডিংয়ের দ্বিতীয় স্থানে রয়েছে নাটকটি। তবে শীর্ষ পাঁচে আর কোনো নাটক বা গান নেই।

নাটকটি মুক্তির পর ছয় দিনে ৬২ লাখ ৫২ হাজারেরও বেশি ভিউ পেয়েছে। ইউটিউবে নাটকটির কমেন্ট সেকশনে দর্শকরা ‘সন্ধিক্ষণ’ নিয়ে বিভিন্ন প্রতিক্রিয়া জানাচ্ছেন। এক দর্শক লিখেছেন, ‘মালাইকা চৌধুরীর নাটক দেখিনি, মনে হচ্ছে মেহজাবীনের নাটক দেখছি! কারও যদি আমার মতো অনুভূতি হয়ে থাকে, জানাবেন।’ আরেক দর্শক মন্তব্য করেছেন, ‘অত্যন্ত ভালো অভিনয়শিল্পী হয়ে উঠুন। বোনের মতো সম্মান লাভ করুন।’

ইউটিউব ট্রেন্ডিংয়ের মিউজিক বিভাগে আবারও কয়েকটি বাংলা গান রয়েছে। প্রথম স্থানে রয়েছে গত মাসে মুক্তি পাওয়া বহুল আলোচিত সিনেমা ‘পুষ্পা ২’-এর আইটেম গান ‘কিসসিক’, যেখানে আল্লু অর্জুন এবং শ্রীলীলাকে দেখা গেছে।

দ্বিতীয় স্থানে রয়েছে ‘আমার দুঃখ বোঝার মতো কারও সময় নাই’ গানটি। শাহীন সুলতানা মিম ও রেদওয়ান তামিম হৃদয়ের গাওয়া গানটির কথা ও সুর হৃদয়ের।

তৃতীয় স্থানে রয়েছে ‘খাঁটি গরুর দুধ’। রাসেল বাবু ও আফরোজ জাহান আশার গাওয়া গানটির লেখা ও সুর করেছেন সিদ্দিকুর রহমান।

চতুর্থ স্থানে আবারও ‘আমার দুঃখ বোঝার মতো কারও সময় নাই’ গানটি, তবে এবার এটি শিল্পী মিমের চ্যানেল থেকে প্রকাশিত হয়েছে।

পঞ্চম স্থানে রয়েছে ইমরান ও পড়শীর ‘কথা একটাই’। রবিউল ইসলাম জীবনের কথায় গানটির সুর করেছেন ইমরান।

পোস্টটি শেয়ার করুন

এই বিভাগে আরও খবর..