1. akhi@janatarjagoron.com : আখি আক্তার : আখি আক্তার
  2. foreign@janatarjagoron.com : আন্তর্জাতিক ডেস্ক : আন্তর্জাতিক ডেস্ক
  3. atau@janatarjagoron.com : Mohammed Ataullah : Mohammed Ataullah
  4. mosharaf.bbadcc@gmail.com : বিনোদন ডেস্ক : বিনোদন ডেস্ক
  5. jonotarjagoron@gmail.com : Editor :
  6. labony@janatarjagoron.com : ক্যাম্পাস প্রতিনিধি : ক্যাম্পাস প্রতিনিধি
  7. life@janatarjagorn.com : লাইফস্টাইল ডেস্ক : লাইফস্টাইল ডেস্ক
  8. onlinedesk2@janatarjagoron.com : অনলাইন ডেস্ক : অনলাইন ডেস্ক
  9. sohag@janatarjagoron.com : Khan Saiful Sohag : Khan Saiful Sohag
  10. info2@janatarjagoron.com : উপজেলা প্রতিনিধি : উপজেলা প্রতিনিধি
  11. mosharafrobindev@gmail.com : জেলা প্রতিনিধি : জেলা প্রতিনিধি
প্রথম দিনেই ধাক্কা খেল ‘পুষ্পা-টু’: পাইরেসির ছোবল (ভিডিও) - Janatar Jagoron
শিরোনাম
ক্ষমতা ও পদ স্থায়ী নয়, পুলিশ কর্মকর্তাদের বললেন তারেক রহমান সোশ্যাল মিডিয়া আসক্তি কমাতে ইসলামের ১০ কার্যকর জীবনমুখী নির্দেশনা দেনমোহর নির্ধারণে ইসলামের নির্দেশনা কোরবানির পশুর সঠিক বয়স ও শরিয়তের বিধান ঘি নাকি মাখন: প্রতিদিনের খাবারে কোনটি বেশি স্বাস্থ্যকর ও নিরাপদ গুলিয়াখালী সৈকতে দোলনা নিয়ে সংঘর্ষে আহত ১২ পর্যটক-ব্যবসায়ী কাপাসিয়ায় পাঁচ খুন: মরদেহের ওপর মিলল টাইপ করা অভিযোগপত্র রাস্তায় মানুষের ভিড় বিএনপির প্রতি আস্থার প্রতিফলন-প্রধানমন্ত্রী মাহিদুল ইসলাম গফুর: তৃণমূলের আস্থা থেকে নগর নেতৃত্বের নবদিগন্ত সরকারি অনুদানে স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র, চিত্রনাট্য জমা দিতে আহ্বান নির্মাতাদের

প্রথম দিনেই ধাক্কা খেল ‘পুষ্পা-টু’: পাইরেসির ছোবল (ভিডিও)

  • সর্বশেষ আপডেট: বৃহস্পতিবার, ৫ ডিসেম্বর, ২০২৪
  • ২৫০ বার পঠিত
পুষ্পা-টু
this is a collected or created picture for Janatar Jagoron news.

বিশ্বজুড়ে প্রায় ১২ হাজার ৫০০ প্রেক্ষাগৃহে মুক্তি পাওয়া বহুল প্রতীক্ষিত তেলেগু সিনেমা ‘পুষ্পা টু’ নিয়ে দর্শকদের মধ্যে উত্তেজনার সীমা নেই। তবে মুক্তির মাত্র এক ঘণ্টার মধ্যেই এটি বড় বিতর্কের জন্ম দেয়। কারণ, সিনেমাটি পাইরেসির কবলে পড়েছে, যা নিয়ে চলছে ব্যাপক আলোচনা। এর ফলে সিনেমার সঙ্গে সংশ্লিষ্ট নির্মাতা ও প্রযোজকদের মধ্যে দুশ্চিন্তা বেড়ে গেছে।

সুকুমার পরিচালিত এই সিনেমাটি বৃহস্পতিবার মুক্তি পায়। আল্লু অর্জুন এবং রাশমিকা মান্দানার অভিনীত ‘পুষ্পা টু’ মুক্তির আগেই ছিল বহু মানুষের আলোচনার কেন্দ্রবিন্দুতে। তবে সিনেমাটি মুক্তির পরপরই পাইরেসি সাইটগুলোতে ফাঁস হয়ে যায়।

ভারতীয় সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, সিনেমাটি বিভিন্ন পাইরেসি সাইট এবং টরেন্ট প্ল্যাটফর্মে ছড়িয়ে পড়েছে। মুভিরুলস, তামিলরকার্স, ফিল্মিজিলা, তামিলযোগী, তামিলব্লাস্টার এবং বলিউডের মতো প্ল্যাটফর্মগুলোতে এটি এইচডি কোয়ালিটিতে পাওয়া যাচ্ছে। বিনামূল্যে সিনেমা ডাউনলোডের সুযোগ থাকায় নির্মাতাদের আর্থিক ক্ষতির আশঙ্কা আরও বেড়ে গেছে। বিশেষজ্ঞদের মতে, পাইরেসি নির্মাতাদের জন্য বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে।

উল্লেখ্য, সিনেমাটির ট্রেইলার মুক্তির পর থেকেই দর্শকদের মধ্যে উত্তেজনা বাড়তে থাকে। ২ মিনিট ৪৮ সেকেন্ডের এই ট্রেইলারে পুষ্পা রাজ চরিত্রে আল্লু অর্জুনের দৃঢ় উপস্থিতি দর্শকদের মন জয় করে নেয়। শ্রীবল্লি চরিত্রে রাশমিকা মান্দানার অভিনয়ও প্রশংসিত হয়।

সিনেমার আরেকটি বড় আকর্ষণ জাতীয় পুরস্কারপ্রাপ্ত অভিনেতা ফাহাদ ফাসিল। প্রথম সিনেমার মতো এই পর্বেও তিনি এসপি ভানুয়ার সিং শেখওয়াত চরিত্রে অভিনয় করেছেন। নির্মাতারা দাবি করেছেন, প্রথম সিনেমার তুলনায় ‘পুষ্পা টু’ আরও আকর্ষণীয় এবং চমকপ্রদ হবে।

‘পুষ্পা : দ্য রাইজ’ সিনেমাটির বাজেট ছিল প্রায় ২৫০ কোটি রুপি। অন্যদিকে ‘পুষ্পা টু’-এর বাজেট প্রায় দ্বিগুণ, অর্থাৎ ৫০০ কোটি রুপি। বিশ্লেষকরা মনে করছেন, সিনেমাটি মুক্তির পর বক্স অফিসে নতুন রেকর্ড গড়তে পারে।

তবে পাইরেসির কারণে সিনেমার আয় কমে যাওয়ার শঙ্কাও রয়েছে। এ অবস্থায় নির্মাতারা দ্রুত পাইরেসি বন্ধে কার্যকর ব্যবস্থা নেওয়ার আহ্বান জানিয়েছেন।

যদিও পাইরেসি সিনেমার জন্য বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে, তবুও ‘পুষ্পা টু’ আল্লু অর্জুনের ক্যারিয়ারে নতুন মাইলফলক সৃষ্টি করবে বলে ধারণা করা হচ্ছে। নির্মাতা ও দর্শকরা সিনেমার সাফল্যের জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছেন।

পোস্টটি শেয়ার করুন

এই বিভাগে আরও খবর..