1. akhi@janatarjagoron.com : আখি আক্তার : আখি আক্তার
  2. foreign@janatarjagoron.com : আন্তর্জাতিক ডেস্ক : আন্তর্জাতিক ডেস্ক
  3. atau@janatarjagoron.com : Mohammed Ataullah : Mohammed Ataullah
  4. mosharaf.bbadcc@gmail.com : বিনোদন ডেস্ক : বিনোদন ডেস্ক
  5. jonotarjagoron@gmail.com : Editor :
  6. labony@janatarjagoron.com : ক্যাম্পাস প্রতিনিধি : ক্যাম্পাস প্রতিনিধি
  7. life@janatarjagorn.com : লাইফস্টাইল ডেস্ক : লাইফস্টাইল ডেস্ক
  8. onlinedesk2@janatarjagoron.com : অনলাইন ডেস্ক : অনলাইন ডেস্ক
  9. sohag@janatarjagoron.com : Khan Saiful Sohag : Khan Saiful Sohag
  10. info2@janatarjagoron.com : উপজেলা প্রতিনিধি : উপজেলা প্রতিনিধি
  11. mosharafrobindev@gmail.com : জেলা প্রতিনিধি : জেলা প্রতিনিধি
ব্রেইন সার্জারির পর দেশবাসীর কাছে দোয়া চাইলেন তৌসিফ আহমেদ - Janatar Jagoron
শিরোনাম
ক্ষমতা ও পদ স্থায়ী নয়, পুলিশ কর্মকর্তাদের বললেন তারেক রহমান সোশ্যাল মিডিয়া আসক্তি কমাতে ইসলামের ১০ কার্যকর জীবনমুখী নির্দেশনা দেনমোহর নির্ধারণে ইসলামের নির্দেশনা কোরবানির পশুর সঠিক বয়স ও শরিয়তের বিধান ঘি নাকি মাখন: প্রতিদিনের খাবারে কোনটি বেশি স্বাস্থ্যকর ও নিরাপদ গুলিয়াখালী সৈকতে দোলনা নিয়ে সংঘর্ষে আহত ১২ পর্যটক-ব্যবসায়ী কাপাসিয়ায় পাঁচ খুন: মরদেহের ওপর মিলল টাইপ করা অভিযোগপত্র রাস্তায় মানুষের ভিড় বিএনপির প্রতি আস্থার প্রতিফলন-প্রধানমন্ত্রী মাহিদুল ইসলাম গফুর: তৃণমূলের আস্থা থেকে নগর নেতৃত্বের নবদিগন্ত সরকারি অনুদানে স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র, চিত্রনাট্য জমা দিতে আহ্বান নির্মাতাদের

ব্রেইন সার্জারির পর দেশবাসীর কাছে দোয়া চাইলেন তৌসিফ আহমেদ

  • সর্বশেষ আপডেট: শুক্রবার, ২০ মার্চ, ২০২৬
  • ১৬৩ বার পঠিত
তৌসিফ আহমেদ

হঠাৎ করেই জীবনের ছন্দে বড় ধাক্কা নেমে এসেছে সংগীতশিল্পী তৌসিফ আহমেদের জীবনে। গত কয়েক দিন ধরে তিনি মৃত্যুর সঙ্গে লড়াই করছিলেন। সম্প্রতি তার মস্তিষ্কে একটি জটিল অস্ত্রোপচার সম্পন্ন হয়েছে। দীর্ঘ সময় নীরব থাকার পর সামাজিক যোগাযোগ মাধ্যমে আবেগঘন এক পোস্ট দিয়ে নিজের কঠিন পরিস্থিতির কথা জানিয়েছেন তিনি নিজেই। দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন এই শিল্পী।

নিজের সোশ্যাল প্ল্যাটফর্ম ফেসবুকে হাসপাতালের বেডে বসে থাকা একটি ছবি শেয়ার করে তৌসিফ ক্যাপশনে লিখেছেন, ‘ব্রেইন সার্জারির কয়েকদিন পরের ছবি। দোয়া করবেন। আমি একজন অতি সাধারণ মানুষ। আমি পৃথিবীতে এসেছি অল্প সময়ের জন্য হলেও নিজের জীবনকে সগৌরবে বাঁচতে।’

অস্ত্রোপচারের খবর প্রকাশ্যে আসার পর থেকেই সামাজিক যোগাযোগ মাধ্যমে তার ভক্ত, শুভাকাঙ্ক্ষী ও সহশিল্পীরা উদ্বেগ প্রকাশ করছেন। অনেকেই তার দ্রুত আরোগ্যের জন্য দোয়া ও শুভকামনা জানাচ্ছেন।

উল্লেখ্য, তৌসিফ আহমেদ নবীন থেকে প্রবীণ—সব শ্রেণির শ্রোতাদের কাছে সমানভাবে জনপ্রিয়। ২০০৭ সালে প্রকাশিত তার প্রথম একক অ্যালবাম ‘অভিপ্রায়’ দিয়েই তিনি সংগীত জগতে নিজের দৃঢ় অবস্থান গড়ে তোলেন। এরপর থেকে তাকে আর পেছনে ফিরে তাকাতে হয়নি।

‘দূরে কোথাও আছি বসে’, ‘বৃষ্টি ঝরে যায়’, ‘এ মনের আঙিনায়’ ও ‘জান পাখি’র মতো অসংখ্য জনপ্রিয় গান উপহার দিয়েছেন তিনি। দীর্ঘ ক্যারিয়ারে বিরহ ও রোমান্টিক ঘরানার গান দিয়ে কোটি মানুষের হৃদয়ে জায়গা করে নিয়েছেন এই শিল্পী।

পোস্টটি শেয়ার করুন

এই বিভাগে আরও খবর..