1. akhi@janatarjagoron.com : আখি আক্তার : আখি আক্তার
  2. foreign@janatarjagoron.com : আন্তর্জাতিক ডেস্ক : আন্তর্জাতিক ডেস্ক
  3. atau@janatarjagoron.com : Mohammed Ataullah : Mohammed Ataullah
  4. mosharaf.bbadcc@gmail.com : বিনোদন ডেস্ক : বিনোদন ডেস্ক
  5. jonotarjagoron@gmail.com : Editor :
  6. labony@janatarjagoron.com : ক্যাম্পাস প্রতিনিধি : ক্যাম্পাস প্রতিনিধি
  7. life@janatarjagorn.com : লাইফস্টাইল ডেস্ক : লাইফস্টাইল ডেস্ক
  8. onlinedesk2@janatarjagoron.com : অনলাইন ডেস্ক : অনলাইন ডেস্ক
  9. sohag@janatarjagoron.com : Khan Saiful Sohag : Khan Saiful Sohag
  10. info2@janatarjagoron.com : উপজেলা প্রতিনিধি : উপজেলা প্রতিনিধি
  11. mosharafrobindev@gmail.com : জেলা প্রতিনিধি : জেলা প্রতিনিধি
ইকরার মৃত্যু ইস্যুতে মুখ খুললেন অভিনেত্রী তিথি, দিলেন ব্যাখ্যা - Janatar Jagoron
  • E-paper
  • English Version
  • শুক্রবার, ১০ এপ্রিল ২০২৬, ১০:১৩ অপরাহ্ন

শিরোনাম
দেশজুড়ে হামের প্রকোপ বৃদ্ধি, একদিনে আক্রান্ত ৯৪৭ মৃত্যু তিন পাকিস্তানে গণপরিবহন ভাড়া সম্পূর্ণ ফ্রি আওয়ামী লীগ নেতাকে অবৈধভাবে ভারপ্রাপ্ত প্রধানের দায়িত্ব, ইউএনও কে আদালতের শোকজ সম্মিলিত উদ্যোগে অর্থনীতি রক্ষার আহ্বান জানালেন মন্ত্রী টিস্যু ব্যবহারে পবিত্রতা অর্জন, পানি ছাড়াই নামাজ শুদ্ধ? নয় জেলায় ঝড়ের আশঙ্কা, ৬০ কিলোমিটার বেগে বইবে হাওয়া কুয়াকাটার সাগরে বিরল ব্রাউন সার্জনফিশ, দর্শনার্থীর ভিড় হবিগঞ্জের মনতলায় তেলবাহী ট্রেন লাইনচ্যুত হয়ে সিলেটের সঙ্গে রেল যোগাযোগ বন্ধ শাহবাগ থানায় পুলিশ ব্যারাক সংকট, অস্থায়ী সমাধানে উদ্যোগ জোরদার রামগঞ্জ পৌরসভা নিয়ে ক্ষুদ্র বিশ্লেষণ

ইকরার মৃত্যু ইস্যুতে মুখ খুললেন অভিনেত্রী তিথি, দিলেন ব্যাখ্যা

  • সর্বশেষ আপডেট: শুক্রবার, ৬ মার্চ, ২০২৬
  • ১৫১ বার পঠিত
অভিনেত্রী তিথি

ইকরার মৃত্যুকে ঘিরে সামাজিক যোগাযোগমাধ্যমে চলা বিতর্কের মধ্যে অবশেষে মুখ খুলেছেন সমালোচিত অভিনেত্রী তিথি। ব্যক্তিগত চ্যাটের কিছু স্ক্রিনশট প্রকাশ করে তিনি দাবি করেছেন, তাকে ঘিরে যেসব অভিযোগ তোলা হচ্ছে তার অনেকটাই ভিত্তিহীন।

একটি দীর্ঘ পোস্টে তিথি জানান, শুরুতে তিনি বিষয়টি প্রকাশ্যে আনতে চাননি। তবে বিভিন্নভাবে তাকে হেনস্তা করা হচ্ছে বলে তিনি আর নীরব থাকতে পারেননি। পোস্টে তিনি লিখেছেন, ‘ভেবেছিলাম এগুলো পাবলিকলি দেব না। প্রশাসনের প্রয়োজন হলে সেখানে দিতাম, সবার সম্মান রক্ষার্থে। কিন্তু আমাকে যেভাবে হ্যারাস করা হচ্ছে, আর চুপ থাকা গেল না।’

তিথি আরও দাবি করেন, যারা সামাজিক মাধ্যমে তাকে সমালোচনা করছেন তাদের সম্পর্কেও তার কাছে নানা তথ্য রয়েছে। তিনি বলেন, ‘যারা নিজেরা খুব সাধু সাজছেন, আপনারা কী, সেটার আমলনামাও আছে।’

ইকরাকে আত্মহত্যায় প্ররোচনার অভিযোগও সরাসরি অস্বীকার করেছেন তিথি। তার ভাষ্য, তিনি কখনোই এমন কিছু বলেননি বা করেননি যা ইকরাকে নিজের জীবন শেষ করতে উৎসাহিত করতে পারে। তিথি বলেন, ‘কারো সংসার ভাঙার ইচ্ছা আমার ছিল না। ইকরা কয়েকবারই বলেছে যে সে আমেরিকা চলে যাবে। আমি তাকে বলেছি—চাইলেই যেতে পারবে না, তুমি তাকে ভালোবাসো, তুমি তার রানি। তাহলে আমি কীভাবে আত্মহত্যার জন্য উস্কানি দেব?’

পোস্টে ইকরার পারিবারিক বিষয়ও উল্লেখ করেন তিথি। তার দাবি, ইকরা নিজেই পরিবারের সঙ্গে দূরত্ব ও মানসিক কষ্টের কথা তাকে জানিয়েছিলেন। তিথির মতে, ইকরা মনে করতেন পরিবার তাকে যথেষ্ট সমর্থন দেয়নি।

তিথি লিখেছেন, ‘একটা মেয়ে নিজের বাবা-মাকে নিয়ে মিথ্যা বলবে না। আমি কাউকে দোষ দিচ্ছি না, কিন্তু ইকরার মনে পরিবার নিয়ে কষ্ট ছিল। সে লিখেছিল ২০১৮ সালে একবার আলাদা হয়ে গিয়েছিল এবং বাবাকে বিদেশে পাঠানোর অনুরোধ করেছিল, কিন্তু সাপোর্ট পায়নি।’

এই ঘটনার পর থেকেই ইকরার মনে ক্ষোভ জমে ছিল বলেও দাবি করেন তিথি। তিনি বলেন, এরপর আর কোনো দিন সে বিষয়টি নিয়ে খোলাখুলি কিছু বলেনি।

পোস্টের শেষ দিকে তিথি উল্লেখ করেন, যদি তার কোনো ক্ষতি হয়, তাহলে সংশ্লিষ্ট সংগঠনগুলোর কাছে তিনি বিষয়টি তদন্তের অনুরোধ জানাচ্ছেন।

সবশেষে ইকরার আত্মার মাগফিরাত কামনা করেন তিথি। তিনি বলেন, ‘আল্লাহ ওকে ভালো রাখুক, শান্তিতে রাখুক। ওর এই চিরনিদ্রা শান্তির হোক।’

পোস্টটি শেয়ার করুন

এই বিভাগে আরও খবর..