1. akhi@janatarjagoron.com : আখি আক্তার : আখি আক্তার
  2. foreign@janatarjagoron.com : আন্তর্জাতিক ডেস্ক : আন্তর্জাতিক ডেস্ক
  3. atau@janatarjagoron.com : Mohammed Ataullah : Mohammed Ataullah
  4. mosharaf.bbadcc@gmail.com : বিনোদন ডেস্ক : বিনোদন ডেস্ক
  5. jonotarjagoron@gmail.com : Editor :
  6. labony@janatarjagoron.com : ক্যাম্পাস প্রতিনিধি : ক্যাম্পাস প্রতিনিধি
  7. life@janatarjagorn.com : লাইফস্টাইল ডেস্ক : লাইফস্টাইল ডেস্ক
  8. onlinedesk2@janatarjagoron.com : অনলাইন ডেস্ক : অনলাইন ডেস্ক
  9. sohag@janatarjagoron.com : Khan Saiful Sohag : Khan Saiful Sohag
  10. info2@janatarjagoron.com : উপজেলা প্রতিনিধি : উপজেলা প্রতিনিধি
  11. mosharafrobindev@gmail.com : জেলা প্রতিনিধি : জেলা প্রতিনিধি
দক্ষিণ কোরিয়ার চলচ্চিত্র অঙ্গনের নীরব প্রস্থান, চলে গেলেন আন সাং-কি - Janatar Jagoron
  • E-paper
  • English Version
  • সোমবার, ০৯ ফেব্রুয়ারী ২০২৬, ০৯:৩০ অপরাহ্ন

শিরোনাম
ভোটের দিনে খোলা থাকবে যেসব প্রতিষ্ঠান নির্বাচনের দিনে বাস চলবে, তবে সার্ভিস সীমিত থাকতে পারে নির্বাচন ঘিরে আজ থেকে সাতদিন মাঠে থাকবে সেনাসহ আইনশৃঙ্খলা বাহিনী মালয়েশিয়া থেকে বাংলাদেশিসহ ১৩৫ অভিবাসী বন্দিকে নিজ নিজ দেশে ফেরত ভাষা ও আত্মত্যাগের স্মৃতি বয়ে নিয়ে শুরু বাঙালির ফেব্রুয়ারি মাস সারা দেশে যৌথবাহিনীর সপ্তাহব্যাপী অভিযানে গ্রেপ্তার পাঁচ শতাধিক ব্যক্তি আজ থেকে শুরু নির্বাচনী প্রচার, দলগুলোর কোথায় কখন কর্মসূচি জুলাই গণঅভ্যুত্থান মামলা: জয় ও পলকের বিচার শুরু হাইকোর্টে খারিজ রিট, কুমিল্লা–৪ আসনে প্রার্থী হতে পারলেন না হাসনাতের প্রতিদ্বন্দ্বী আপিল শুনানির প্রথম ঘণ্টায় পাঁচ প্রার্থীর মনোনয়ন চূড়ান্তভাবে বাতিল

দক্ষিণ কোরিয়ার চলচ্চিত্র অঙ্গনের নীরব প্রস্থান, চলে গেলেন আন সাং-কি

  • সর্বশেষ আপডেট: সোমবার, ৫ জানুয়ারী, ২০২৬
  • ১০১ বার পঠিত
আন সাং-কি

দক্ষিণ কোরিয়ার চলচ্চিত্র জগতের এক উজ্জ্বল নক্ষত্র নিভে গেল। দেশটির প্রবীণ ও কিংবদন্তি অভিনেতা আন সাং-কি আর বেঁচে নেই। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭৪ বছর। সোমবার (৫ জানুয়ারি) সিউলের একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন ‘দ্য ডিভাইন ফিউরি’ সিনেমাখ্যাত এই অভিনেতা। দীর্ঘ প্রায় সাত দশকের ক্যারিয়ারে তিনি অভিনয় করেছেন ১৭০টিরও বেশি চলচ্চিত্রে।

দ্য কোরিয়ান টাইমসের প্রতিবেদনে বলা হয়, আন সাং-কি দীর্ঘদিন ধরে ব্লাড ক্যানসারে আক্রান্ত ছিলেন। গত সপ্তাহে খাবার গ্রহণের সময় শ্বাসরোধজনিত জটিলতা দেখা দিলে তাকে দ্রুত নিবিড় পরিচর্যা কেন্দ্রে নেওয়া হয়, যেখানে চিকিৎসাধীন অবস্থাতেই তার মৃত্যু হয়।

মাত্র পাঁচ বছর বয়সে, ১৯৫৭ সালে চলচ্চিত্রে যাত্রা শুরু করা আন সাং-কি তার দীর্ঘ অভিনয়জীবনে কোনো বিতর্কে জড়াননি। পেশাদারিত্ব, শালীনতা ও মানবিক আচরণের জন্য তিনি সহকর্মী ও দর্শকদের কাছে ছিলেন গভীর শ্রদ্ধার পাত্র।

তার মৃত্যুর পর আর্টিস্ট কোম্পানির প্রকাশিত এক বিবৃতিতে বলা হয়, আন সাং-কি ছিলেন দায়িত্বশীল ও নিষ্ঠাবান একজন শিল্পী, যিনি কোরিয়ান জনপ্রিয় সংস্কৃতির ইতিহাসে নিজের অবস্থান দৃঢ়ভাবে প্রতিষ্ঠা করেছেন। তার অভিনয়ে বরাবরই মানুষের জীবন, অনুভূতি ও বাস্তবতার প্রতিফলন দেখা গেছে। যুগে যুগে তার কাজ দর্শকদের আবেগ ও সান্ত্বনা জুগিয়েছে। এ কারণেই তাকে ‘জাতীয় অভিনেতা’ হিসেবে সম্মানিত করা হতো। শুটিং সেট ও সহশিল্পীদের প্রতি তার শ্রদ্ধাশীল আচরণ ছিল অনুকরণীয়।

শেষকৃত্যের বিষয়েও বিস্তারিত জানানো হয়েছে। শিন ইয়ং-গ্যুন আর্টস অ্যান্ড কালচার ফাউন্ডেশন এবং কোরিয়ান ফিল্ম অ্যাক্টরস অ্যাসোসিয়েশনের উদ্যোগে তাকে ঘিরে আয়োজন করা হবে একটি ফিল্ম ফিউনারেল। অভিনেতা লি জং-জে ও জং উ-সাং তার শেষ যাত্রায় অংশ নেবেন।

সিউল সেন্ট মেরিস হাসপাতালের ফিউনারেল হোমের ৩১ নম্বর কক্ষে অনুষ্ঠিত হবে তার অন্ত্যেষ্টিক্রিয়া। শুক্রবার (৯ জানুয়ারি) সকাল ৬টায় তাকে শেষ বিদায় জানানো হবে।

মৃত্যুকালে আন সাং-কি রেখে গেছেন তার স্ত্রী ও দুই সন্তানকে। কিংবদন্তি এই অভিনেতার প্রয়াণে শোকাহত দক্ষিণ কোরিয়ার চলচ্চিত্র অঙ্গনসহ বিশ্বজুড়ে থাকা অসংখ্য অনুরাগী।

পোস্টটি শেয়ার করুন

এই বিভাগে আরও খবর..