সোমবার, ১৯ জানুয়ারী ২০২৬, ০৭:৫৮ পূর্বাহ্ন
সম্প্রতি কাপুর পরিবারে একটি অত্যন্ত জমকালো আয়োজন অনুষ্ঠিত হয়। মেলা বসেছিল তারকাদের জমজমাট হাটে। পুরো বলিউড ছিল কাপুরদের ঘর-সংসারে। বলিউড কিংবদন্তি রাজ কাপুরের জন্মশতবার্ষিকী উপলক্ষে এই অনুষ্ঠান আয়োজন করা হয়।
এদিনের অনুষ্ঠানে দুলাভাই হিসেবে সাইফ আলি খান নজর কাড়েন। শ্যালক রণবীর কাপুর তাকে প্রায় সবসময় নিজের পাশে রেখেছিলেন। শ্যালক-দুলাভাইয়ের মধ্যে ছিল অত্যন্ত মধুর সম্পর্ক।
তবে এই অনুষ্ঠানেই কেন হঠাৎ তাদের মধ্যে মনোমালিন্যের একটা আঁচ পাওয়া গেল? তাদের রাগান্বিত ছবি দেখে নেটিজেনদের মনে এমন প্রশ্ন জেগে উঠেছে।
সামাজিক যোগাযোগমাধ্যমে শ্যালক-দুলাভাইয়ের রাগান্বিত ছবি এখন ভাইরাল। তাদের ঝগড়া দেখে ভক্তরা বেশ চিন্তিত হয়েছেন। ভাইরাল ভিডিওর নিচে নানা মন্তব্যের ঝড় বইছে।
ভারতীয় সংবাদমাধ্যমে প্রকাশিত খবর অনুযায়ী, প্রযোজক, পরিচালক এবং অভিনেতা রাজ কাপুরের ১০০তম জন্মবার্ষিকী উপলক্ষে আয়োজন করা হয়েছিল এই বিশেষ অনুষ্ঠান। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রণধীর কাপুর, ববিতা, আলিয়া ভাট, তার ছোট মেয়ে রাহা এবং আরও অনেকেই।
নিমন্ত্রিত ছিলেন কারিনা কাপুর, সাইফ আলি খানও। হাসিমুখে তারা সবাই কথা বলছিলেন, হইচইও হচ্ছিল। রাজ কাপুরকে নিয়ে কিছু বক্তব্য জানাতে সাংবাদিকরা উপস্থিত ছিলেন। সেখানেই রণবীর এবং সাইফকে কথা বলতে দেখা যায়। ভিডিও দেখে মনে হচ্ছিল সাইফ রণবীরের ওপর কিছুটা অসন্তুষ্ট।
ঘটনাটি ঘটেছিল যখন সাইফ অন্যদের সঙ্গে আড্ডায় ব্যস্ত ছিলেন। কাপুর পরিবার প্রয়াত অভিনেতার নানা ছবির আয়োজন করেছিল সেই সময়। ভিডিওতে দেখা যায় রণবীর সাইফকে বারবার ওই ছবির দিকে নিয়ে যেতে চাইছিলেন, কিন্তু সাইফ অন্যদের সঙ্গে আড্ডা দিতে ব্যস্ত ছিলেন। এরপর সাইফ বিরক্ত হয়ে রণবীরকে স্পষ্টভাবে বলেন, “ঠিক আছে।” তারপর আবার গল্পে মশগুল হয়ে যান। এই ঘটনাটি বর্তমানে বলিউডে বেশ আলোচিত হচ্ছে।
এছাড়া, বলিউডের কিংবদন্তি চলচ্চিত্র নির্মাতা ও অভিনেতা রাজ কাপুরের ১০০তম জন্মদিন পাকিস্তানের পেশোয়ারে উদযাপিত হয়েছে। রাজ কাপুরের আদি নিবাস ছিল পেশোয়ারে, তাই সেখানে তার ভক্তরা পেশোয়ারে অবস্থিত ঐতিহাসিক কাপুর হাভেলিতে এই বিশেষ অনুষ্ঠানের আয়োজন করেন। ১৯২৪ সালের ১৪ ডিসেম্বর পাকিস্তানের পেশোয়ারে জন্মগ্রহণ করেন রাজ কাপুর। তার জন্মদিন উপলক্ষে ১৫ ডিসেম্বর সেখানে বিশেষ অনুষ্ঠান আয়োজন করা হয়।