1. akhi@janatarjagoron.com : আখি আক্তার : আখি আক্তার
  2. foreign@janatarjagoron.com : আন্তর্জাতিক ডেস্ক : আন্তর্জাতিক ডেস্ক
  3. atau@janatarjagoron.com : Mohammed Ataullah : Mohammed Ataullah
  4. mosharaf.bbadcc@gmail.com : বিনোদন ডেস্ক : বিনোদন ডেস্ক
  5. jonotarjagoron@gmail.com : Editor :
  6. labony@janatarjagoron.com : ক্যাম্পাস প্রতিনিধি : ক্যাম্পাস প্রতিনিধি
  7. life@janatarjagorn.com : লাইফস্টাইল ডেস্ক : লাইফস্টাইল ডেস্ক
  8. onlinedesk2@janatarjagoron.com : অনলাইন ডেস্ক : অনলাইন ডেস্ক
  9. sohag@janatarjagoron.com : Khan Saiful Sohag : Khan Saiful Sohag
  10. info2@janatarjagoron.com : উপজেলা প্রতিনিধি : উপজেলা প্রতিনিধি
  11. mosharafrobindev@gmail.com : জেলা প্রতিনিধি : জেলা প্রতিনিধি
নববর্ষ শেষে একসঙ্গে মুম্বাই ফিরলেন অভিষেক-ঐশ্বরিয়া-আরাধ্য - Janatar Jagoron
  • E-paper
  • English Version
  • মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬, ১১:৪৭ পূর্বাহ্ন

শিরোনাম
জামালপুরে ইউনিয়ন মাল্টি-স্টেকহোল্ডার প্লাটফর্মের পুষ্টি কর্মপরিকল্পনা মূল্যায়ন স্থানীয় সরকার নির্বাচন পাঁচ ধাপে চায় বিএনপি ক্যাডেট এএসআই নিয়োগে ভুয়া পরীক্ষার্থীসহ চারজন গ্রেপ্তার জামালপুর সদর উপজেলা বিএনপির যৌথসভা অনুষ্ঠিত ইরানি সেনাবাহিনীর কঠোর জবাবের অঙ্গীকার, চুক্তিতে নতুন শর্ত সাহাবুদ্দিন চুপ্পুসহ ২০ জনের বিরুদ্ধে ২৫১ কোটি টাকার শেয়ার মামলা বিএনপি নিয়ে জামায়াতের মন্তব্যে মির্জা ফখরুলের প্রতিক্রিয়া সাহাবুদ্দিনকে গ্রেপ্তারের দাবি জানাল এনসিপি রাষ্ট্রপতি অবসর সুবিধা কী পাবেন মো. সাহাবুদ্দিন মশার কয়েল জ্বালাতে বিস্ফোরণে দগ্ধ পোশাকশ্রমিক দম্পতি

নববর্ষ শেষে একসঙ্গে মুম্বাই ফিরলেন অভিষেক-ঐশ্বরিয়া-আরাধ্য

  • সর্বশেষ আপডেট: সোমবার, ৫ জানুয়ারী, ২০২৬
  • ২৯৪ বার পঠিত
নববর্ষ

নববর্ষ উদ্‌যাপন শেষে একসঙ্গে মুম্বাইয়ে ফিরেছেন বলিউডের প্রভাবশালী বচ্চন পরিবারের তিন সদস্য—অভিনেতা অভিষেক বচ্চন, অভিনেত্রী ঐশ্বরিয়া রায় বচ্চন এবং তাদের একমাত্র কন্যা আরাধ্য বচ্চন। মুম্বাই বিমানবন্দরে পাপ্পারাজিদের ক্যামেরায় হাস্যোজ্জ্বল মুখে ধরা দেন এই তারকা পরিবার।

ভারতীয় গণমাধ্যম জুম টিভির প্রতিবেদনে বলা হয়েছে, দীর্ঘদিন ধরে বিচ্ছেদের গুঞ্জন চললেও তা যে শুধুই গুজব—এবার একসঙ্গে দেখা যাওয়ার মধ্য দিয়ে সেটিই প্রমাণ করলেন অভিষেক ও ঐশ্বরিয়া। হাসিখুশি ও স্বাভাবিক আচরণে বিমানবন্দরে উপস্থিত এই তারকা দম্পতি নতুন করে শোবিজ অঙ্গনে আলোচনার জন্ম দিয়েছেন। ফলে বচ্চন পরিবারের ত্রয়ীর ছবি ও ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে দ্রুত ছড়িয়ে পড়ছে।

কিছুদিন আগে পুরোনো বছরকে বিদায় ও নতুন বছরকে স্বাগত জানাতে পরিবারসহ যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে ছুটি কাটাতে গিয়েছিলেন অভিষেক বচ্চন। সেখানে স্ত্রী ঐশ্বরিয়া ও মেয়ে আরাধ্যকে নিয়ে নিরিবিলি পরিবেশে সময় কাটান তিনি। নববর্ষ উদ্‌যাপন করেন পারিবারিক আবহে।

কর্মব্যস্ততা ও মিডিয়ার কোলাহল থেকে দূরে থেকে পরিবারকে বরাবরই অগ্রাধিকার দিয়ে থাকেন সাবেক বিশ্বসুন্দরী ঐশ্বরিয়া রায় বচ্চন। ব্যস্ত শুটিং সূচির মাঝেও কন্যা আরাধ্যকে সবসময় নিজের কাছেই রাখতে দেখা যায় তাকে।

বিভিন্ন কারণে বচ্চন পরিবারের এই তিন সদস্যকে একসঙ্গে খুব বেশি দেখা যায় না। তবে বছরের শুরুতে তাদের এমন পারিবারিক উষ্ণ মুহূর্ত দেখে আনন্দ প্রকাশ করেছেন ভক্তরা। সামনের দিনগুলোতেও এই তারকা দম্পতি যেন পারিবারিক সুখে সময় কাটাতে পারেন—এমন প্রত্যাশাও জানিয়েছেন নেটিজেনরা।

উল্লেখ্য, বলিউড চলচ্চিত্র ‘ধুম টু’ ও ‘গুরু’তে একসঙ্গে কাজ করতে গিয়ে অভিষেক ও ঐশ্বরিয়ার মধ্যে ঘনিষ্ঠতা তৈরি হয়। দুই পরিবারের সম্মতিতে ২০০৭ সালে বিয়ের বন্ধনে আবদ্ধ হন তারা। চার বছর পর ২০১১ সালে তাদের সংসার আলো করে জন্ম নেয় কন্যা আরাধ্য।

পোস্টটি শেয়ার করুন

এই বিভাগে আরও খবর..