1. akhi@janatarjagoron.com : আখি আক্তার : আখি আক্তার
  2. foreign@janatarjagoron.com : আন্তর্জাতিক ডেস্ক : আন্তর্জাতিক ডেস্ক
  3. atau@janatarjagoron.com : Mohammed Ataullah : Mohammed Ataullah
  4. mosharaf.bbadcc@gmail.com : বিনোদন ডেস্ক : বিনোদন ডেস্ক
  5. jonotarjagoron@gmail.com : Editor :
  6. labony@janatarjagoron.com : ক্যাম্পাস প্রতিনিধি : ক্যাম্পাস প্রতিনিধি
  7. life@janatarjagorn.com : লাইফস্টাইল ডেস্ক : লাইফস্টাইল ডেস্ক
  8. onlinedesk2@janatarjagoron.com : অনলাইন ডেস্ক : অনলাইন ডেস্ক
  9. sohag@janatarjagoron.com : Khan Saiful Sohag : Khan Saiful Sohag
  10. info2@janatarjagoron.com : উপজেলা প্রতিনিধি : উপজেলা প্রতিনিধি
  11. mosharafrobindev@gmail.com : জেলা প্রতিনিধি : জেলা প্রতিনিধি
শ্রদ্ধা কাপুরের প্রেমের কথোপকথন - Janatar Jagoron

শ্রদ্ধা কাপুরের প্রেমের কথোপকথন: হৃদয়ের গোপন কথা খুলে দিলেন তিনি

  • সর্বশেষ আপডেট: সোমবার, ১৪ অক্টোবর, ২০২৪
  • ২৩২ বার পঠিত
শ্রদ্ধা কাপুরের প্রেম

শ্রদ্ধা কাপুর, বর্তমান বলিউডের অন্যতম আলোচিত ও জনপ্রিয় অভিনেত্রী। প্রেমের সম্পর্কের গুঞ্জনে বারবার খবরের শিরোনামে উঠে এসেছেন তিনি। কিন্তু কখনও এই সম্পর্ক স্বীকার করেননি শ্রদ্ধা। তবে অবশেষে সম্পর্কের বিষয়টি স্বীকার করে নিলেন এই তারকা।

কসমোপলিটন ম্যাগাজিনকে দেওয়া এক সাক্ষাৎকারে শ্রদ্ধা কাপুর বলেন, “আমি আমার সঙ্গীর সঙ্গে সময় কাটাতে ভীষণ পছন্দ করি। যেমন— একসাথে সিনেমা দেখা, ডিনারে যাওয়া কিংবা কোথাও বেড়াতে যাওয়া। আমি এমন একজন মানুষ, যে একসাথে সময় কাটানো কিংবা কোনো কাজ না থাকলেও একসাথে সময় কাটাতে ভালোবাসে। এমনকি যদি আমার স্কুলের বন্ধুদের সঙ্গে দেখা না হয়, তখন মেজাজ খারাপ হয়ে যায়। আমার সম্পর্কের ক্ষেত্রেও আমি এভাবে অনুভব করি।”

বিয়েতে তার বিশ্বাসের বিষয়টি কি? এ প্রশ্নের জবাবে শ্রদ্ধা কাপুর বলেন, “বিয়ের ক্ষেত্রে বিশ্বাসের বিষয় নয়, বরং সঠিক ব্যক্তির সঙ্গে থাকার বিষয়টি গুরুত্বপূর্ণ। যদি কেউ মনে করেন বিয়ে করা উচিত, তাহলে সেটা ভালো। কিন্তু যদি তারা বিয়ে করতে চান না, সেটাও ঠিক আছে।”

‘পার্টনার’ শব্দটি ব্যবহার করে শ্রদ্ধা প্রেমের সম্পর্কের কথা নিশ্চিত করেছেন। তবে কার সঙ্গে তার সম্পর্ক রয়েছে, সে বিষয়ে কিছু বলেননি এই অভিনেত্রী। চলতি বছরের শুরুতে জানা যায়, চিত্রনাট্যকার রাহুল মোদির সঙ্গে তার সম্পর্ক গড়ে উঠেছে। যদিও কয়েক মাসের মধ্যেই এ সম্পর্ক ভেঙে যাওয়ার গুঞ্জনও বলিপাড়ায় ছড়িয়ে পড়েছে।

শ্রদ্ধা কাপুরের সর্বশেষ মুক্তিপ্রাপ্ত সিনেমা ‘স্ত্রী টু’। অমর কৌশিক পরিচালিত এই সিনেমায় তার বিপরীতে অভিনয় করেছেন রাজকুমার রাও। কমেডি-হরর ঘরানার এ সিনেমাটি গত ১৫ আগস্ট বিশ্বের ৩ হাজার পর্দায় মুক্তি পায় এবং মুক্তির পর বক্স অফিসে ব্যাপক সাফল্য লাভ করে।

পোস্টটি শেয়ার করুন

এই বিভাগে আরও খবর..