1. akhi@janatarjagoron.com : আখি আক্তার : আখি আক্তার
  2. foreign@janatarjagoron.com : আন্তর্জাতিক ডেস্ক : আন্তর্জাতিক ডেস্ক
  3. atau@janatarjagoron.com : Mohammed Ataullah : Mohammed Ataullah
  4. mosharaf.bbadcc@gmail.com : বিনোদন ডেস্ক : বিনোদন ডেস্ক
  5. jonotarjagoron@gmail.com : Editor :
  6. labony@janatarjagoron.com : ক্যাম্পাস প্রতিনিধি : ক্যাম্পাস প্রতিনিধি
  7. life@janatarjagorn.com : লাইফস্টাইল ডেস্ক : লাইফস্টাইল ডেস্ক
  8. onlinedesk2@janatarjagoron.com : অনলাইন ডেস্ক : অনলাইন ডেস্ক
  9. sohag@janatarjagoron.com : Khan Saiful Sohag : Khan Saiful Sohag
  10. info2@janatarjagoron.com : উপজেলা প্রতিনিধি : উপজেলা প্রতিনিধি
  11. mosharafrobindev@gmail.com : জেলা প্রতিনিধি : জেলা প্রতিনিধি
জানা গেছে “পাপ মুক্ত” সিনেমা পরিচালক রাসেল মিয়ার প্রেপ্তারের কারণ - Janatar Jagoron
  • E-paper
  • English Version
  • শনিবার, ২৪ জানুয়ারী ২০২৬, ০২:৩৯ অপরাহ্ন

শিরোনাম
আজ থেকে শুরু নির্বাচনী প্রচার, দলগুলোর কোথায় কখন কর্মসূচি জুলাই গণঅভ্যুত্থান মামলা: জয় ও পলকের বিচার শুরু হাইকোর্টে খারিজ রিট, কুমিল্লা–৪ আসনে প্রার্থী হতে পারলেন না হাসনাতের প্রতিদ্বন্দ্বী আপিল শুনানির প্রথম ঘণ্টায় পাঁচ প্রার্থীর মনোনয়ন চূড়ান্তভাবে বাতিল স্কাইডাইভিংয়ে একসঙ্গে ৫৪ পতাকা উড়িয়ে গিনেস রেকর্ড গড়ল বাংলাদেশ তেজতুরী বাজারে মোসাব্বির হত্যা: রহস্য উদঘাটন, চারজন গ্রেপ্তার নির্বাচনে কোনো দলের জন্য বাড়তি সুযোগ নেই: প্রেস সচিব ইসিতে আপিল শুনানির প্রথম দিনে ১৬ প্রার্থিতা বাতিল ব্যালট পেপারের নিরাপত্তা ও গোপনীয়তায় ইসির নতুন পরিপত্র জারি আগামী বাজেট থেকেই অনলাইনে ভ্যাট রিটার্ন দাখিল বাধ্যতামূলক

জানা গেছে “পাপ মুক্ত” সিনেমা পরিচালক রাসেল মিয়ার প্রেপ্তারের কারণ

  • সর্বশেষ আপডেট: বুধবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৪
  • ১৫২ বার পঠিত
“পাপ মুক্ত” সিনেমা পরিচালক রাসেল

এই বছরের মে মাসে ভালোবেসে বিবাহবন্ধনে আবদ্ধ হন ‘ভাইয়ারে’ চলচ্চিত্রের অভিনেতা রাসেল মিয়া, যিনি ওই সময় সিনেমাটিকে ‘পাপ মুক্ত’ হিসেবে প্রচার করে আলোচনার কেন্দ্রে ছিলেন। তবে বিয়ের মাত্র চার মাস পেরুতেই স্ত্রী বর্ষা চৌধুরীর দায়ের করা যৌতুকের মামলা ও নির্যাতনের অভিযোগে গ্রেপ্তার হলেন এই অভিনেতা।

রাজধানীর সবুজবাগ থানার ওসি মো. ইয়াছিন আলী গণমাধ্যমকে নিশ্চিত করেন যে, রাসেল মিয়াকে গ্রেপ্তার করে আদালতে প্রেরণ করা হয়েছে।

ঘটনার পর বর্ষা চৌধুরী সামাজিক যোগাযোগ মাধ্যমে ফেসবুক লাইভে এসে কান্নারত অবস্থায় জানান, বিয়ের তিন দিনের মধ্যেই রাসেল মিয়া যৌতুকের জন্য তাকে নির্যাতন শুরু করেন। তিনি আরও বলেন, শারীরিক ও মানসিক নির্যাতন চালানোর পেছনে যৌতুকের দাবিই ছিল প্রধান কারণ।

এজাহারে বর্ষা উল্লেখ করেন, ১৬ মার্চ ইসলামিক শরীয়ত অনুসারে তাদের বিয়ে হয়। বিয়ের পর বিভিন্ন সময় তিনি ভবিষ্যতের কথা ভেবে রাসেলকে প্রায় ৫ লাখ টাকা নগদ দেন। তবে এতে রাসেল সন্তুষ্ট না হয়ে বরং তার আরও লোভ বাড়ে। তিনি নতুন চলচ্চিত্র নির্মাণের অজুহাতে প্রায় ৬৫ লাখ টাকা যৌতুক দাবি করতে থাকেন।

রাসেল মিয়া যৌতুকের টাকা না পেলে তাকে দ্বিতীয় বিয়ের হুমকি দেন এবং বারবার শারীরিক ও মানসিক নির্যাতন চালান বলে বর্ষা অভিযোগ করেন। সহিংসতার ভয়ে ও ভবিষ্যতের আশায় বর্ষা নির্যাতন সহ্য করতে থাকেন। তবে, শেষ পর্যন্ত গত বৃহস্পতিবার রাতে যৌতুকের দাবি ফের তোলা হলে বর্ষা তা দিতে অস্বীকৃতি জানান। তখন রাসেল মিয়া তাকে মারধর করেন, যার ফলে তার শরীরে বিভিন্ন জায়গায় আঘাতের চিহ্ন দেখা দেয়। চিৎকার শুনে স্থানীয়রা বর্ষাকে উদ্ধার করে মুগদা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন।

উল্লেখ্য, ‘ভাইয়ারে’ সিনেমার প্রচারণার সময় রাসেল মিয়া বিতর্কিত হন, কারণ তিনি দাবি করেছিলেন যে অজু করে সিনেমাটি দেখলে অজু ভাঙবে না এবং সিনেমাটি পাপ মুক্ত। তার এই মন্তব্য নিয়ে ব্যাপক আলোচনা ও সমালোচনা হয়েছিল।

পোস্টটি শেয়ার করুন

এই বিভাগে আরও খবর..