1. akhi@janatarjagoron.com : আখি আক্তার : আখি আক্তার
  2. foreign@janatarjagoron.com : আন্তর্জাতিক ডেস্ক : আন্তর্জাতিক ডেস্ক
  3. mosharaf.bbadcc@gmail.com : বিনোদন ডেস্ক : বিনোদন ডেস্ক
  4. jonotarjagoron@gmail.com : Editor :
  5. labony@janatarjagoron.com : ক্যাম্পাস প্রতিনিধি : ক্যাম্পাস প্রতিনিধি
  6. life@janatarjagorn.com : লাইফস্টাইল ডেস্ক : লাইফস্টাইল ডেস্ক
  7. onlinedesk2@janatarjagoron.com : অনলাইন ডেস্ক : অনলাইন ডেস্ক
  8. sohag@janatarjagoron.com : Khan Saiful Sohag : Khan Saiful Sohag
  9. info2@janatarjagoron.com : উপজেলা প্রতিনিধি : উপজেলা প্রতিনিধি
  10. mosharafrobindev@gmail.com : জেলা প্রতিনিধি : জেলা প্রতিনিধি
মোজাম্মেল বাবু ও তার পরিবারের ব্যাংক হিসাব জব্দ - Janatar Jagoron
  • E-paper
  • English Version
  • রবিবার, ২৫ অক্টোবর ২০২৬, ১১:৪৬ পূর্বাহ্ন

শিরোনাম
তারেক রহমানের নলিয়ান সফরের পর নৌপথে মোংলার উদ্দেশে যাত্রা জামালপুরে ইউনিয়ন মাল্টি-স্টেকহোল্ডার প্লাটফর্মের পুষ্টি কর্মপরিকল্পনা মূল্যায়ন স্থানীয় সরকার নির্বাচন পাঁচ ধাপে চায় বিএনপি ক্যাডেট এএসআই নিয়োগে ভুয়া পরীক্ষার্থীসহ চারজন গ্রেপ্তার জামালপুর সদর উপজেলা বিএনপির যৌথসভা অনুষ্ঠিত ইরানি সেনাবাহিনীর কঠোর জবাবের অঙ্গীকার, চুক্তিতে নতুন শর্ত সাহাবুদ্দিন চুপ্পুসহ ২০ জনের বিরুদ্ধে ২৫১ কোটি টাকার শেয়ার মামলা বিএনপি নিয়ে জামায়াতের মন্তব্যে মির্জা ফখরুলের প্রতিক্রিয়া সাহাবুদ্দিনকে গ্রেপ্তারের দাবি জানাল এনসিপি রাষ্ট্রপতি অবসর সুবিধা কী পাবেন মো. সাহাবুদ্দিন

মোজাম্মেল বাবু ও তার পরিবারের ব্যাংক হিসাব জব্দ

  • সর্বশেষ আপডেট: মঙ্গলবার, ১৫ অক্টোবর, ২০২৪
  • ১৯৯ বার পঠিত
ব্যাংক হিসাব
News

একাত্তর টেলিভিশনের সাবেক প্রধান সম্পাদক ও এডিটরস গিল্ডের সভাপতি মোজাম্মেল হক বাবুর ব্যাংক হিসাব জব্দ করা হয়েছে। পাশাপাশি তাঁর স্ত্রী ও সাবেক সংসদ সদস্য অপরাজিতা হক, তাঁদের সন্তান সাবাবা ইশায়াত হকের ব্যাংক হিসাবও জব্দ করা হয়েছে। বাংলাদেশ ব্যাংকের আর্থিক গোয়েন্দা সংস্থা বাংলাদেশ ফিন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট (বিএফআইইউ) গতকাল সোমবার দেশের ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানগুলোকে এ ব্যাপারে নির্দেশনা দিয়ে চিঠি পাঠিয়েছে।

বাংলাদেশ ব্যাংকের চিঠিতে বলা হয়েছে, হিসাব জব্দ করা ব্যক্তিদের সব লেনদেন বন্ধ থাকবে। আগামী ৩০ দিন এসব হিসাবে কোনো ধরনের লেনদেন করা যাবে না।

বিএফআইইউর চিঠিতে বলা হয়, লেনদেন স্থগিত করার এ নির্দেশের ক্ষেত্রে মানি লন্ডারিং প্রতিরোধ বিধিমালার সংশ্লিষ্ট ধারা প্রযোজ্য হবে। চিঠিতে মোজাম্মেল হক বাবু ও তাঁর স্ত্রীর নাম, ঠিকানা ও জাতীয় পরিচয়পত্রের তথ্য দেওয়া হয়েছে। পাশাপাশি তাঁদের ও তাঁদের মালিকানাধীন প্রতিষ্ঠানের ব্যাংক হিসাবের যাবতীয় তথ্যও জমা দিতে বলা হয়েছে।

মোজাম্মেল হক বাবু গত ১৬ সেপ্টেম্বর ময়মনসিংহের ধোবাউড়া সীমান্ত দিয়ে ভারত যাওয়ার পথে আটক হন। ধোবাউড়ার দক্ষিণ মাইজপাড়া এলাকায় একটি প্রাইভেট কার থেকে তাঁকে আটক করা হয়। তখন পুলিশ জানায়, ভারত সীমান্তবর্তী এলাকায় স্থানীয় লোকজন তাঁকে আটক করেন। পরে ঢাকার যাত্রাবাড়ী থানার আরিফ ও রফিকুল ইসলাম হত্যা মামলায় তাঁকে গ্রেপ্তার দেখায় পুলিশ।

গত ৫ আগস্ট ছাত্র-জনতার অভ্যুত্থানে শেখ হাসিনা সরকারের পতন ঘটে। এর পর থেকে দেশে আওয়ামী লীগের বিভিন্ন পর্যায়ের নেতাদের গ্রেপ্তারের পাশাপাশি তাঁদের ব্যাংক হিসাব জব্দ করা হচ্ছে। সেই প্রক্রিয়ায় এবার মোজাম্মেল হক বাবু ও তাঁর পরিবারের ব্যাংক হিসাব জব্দ করা হলো।

পোস্টটি শেয়ার করুন

এই বিভাগে আরও খবর..