1. akhi@janatarjagoron.com : আখি আক্তার : আখি আক্তার
  2. foreign@janatarjagoron.com : আন্তর্জাতিক ডেস্ক : আন্তর্জাতিক ডেস্ক
  3. atau@janatarjagoron.com : Mohammed Ataullah : Mohammed Ataullah
  4. mosharaf.bbadcc@gmail.com : বিনোদন ডেস্ক : বিনোদন ডেস্ক
  5. jonotarjagoron@gmail.com : Editor :
  6. labony@janatarjagoron.com : ক্যাম্পাস প্রতিনিধি : ক্যাম্পাস প্রতিনিধি
  7. life@janatarjagorn.com : লাইফস্টাইল ডেস্ক : লাইফস্টাইল ডেস্ক
  8. onlinedesk2@janatarjagoron.com : অনলাইন ডেস্ক : অনলাইন ডেস্ক
  9. sohag@janatarjagoron.com : Khan Saiful Sohag : Khan Saiful Sohag
  10. info2@janatarjagoron.com : উপজেলা প্রতিনিধি : উপজেলা প্রতিনিধি
  11. mosharafrobindev@gmail.com : জেলা প্রতিনিধি : জেলা প্রতিনিধি
এলপিজির দাম ৩৫ টাকা বৃদ্ধি - Janatar Jagoron
শিরোনাম
গরমে জনপ্রিয় আখের রস কতটা নিরাপদ, জানুন বিস্তারিত কুমিল্লায় পথসভায় তারেক রহমান উপস্থিত চাঁদপুরে উন্নয়ন কর্মসূচি ঘোষণা যুক্তরাষ্ট্র-বাণিজ্য চুক্তি নিয়ে জামায়াতের সঙ্গে আলোচনা হয়নি: জামায়াত আমির চেন্নাইয়ে চিকিৎসাধীন অবস্থায় মারা গেলেন কারিনা কায়সার ইউক্রেনে প্রাণঘাতী হামলার পর রাশিয়াকে কঠোর বার্তা জেলেনস্কির ধর্ষণচেষ্টা ঘটনায় জাবিতে প্রক্টরের পদত্যাগ দাবি চীনের বিমান অর্ডারে বড় আশায় মার্কিন নির্মাতা বোয়িং পরকিয়ার ঘটনায় মানসিক ভাঙন, বিষপানে ব্যবসায়ীর মৃত্যু কারিনা কায়সারের অসুস্থতায় ভুয়া মৃত্যুর খবর, ক্ষুব্ধ পরিবার ও বাবা কোরবানির পশুর কান্না নিয়ে কুসংস্কারের কোনো ধর্মীয় ভিত্তি নেই

এলপিজির দাম ৩৫ টাকা বৃদ্ধি

  • সর্বশেষ আপডেট: বুধবার, ২ অক্টোবর, ২০২৪
  • ১১৬ বার পঠিত
এলপিজির দাম ৩৫ টাকা বৃদ্ধি

দেশের বাজারে এলপিজির মূল্য বৃদ্ধি পেয়েছে। নতুন মূল্য অনুযায়ী, ১২ কেজির এলপিজি সিলিন্ডারের দাম বেড়ে দাঁড়িয়েছে ৩৫ টাকা বেশি। বাজার বিশ্লেষকদের মতে, এই মূল্যবৃদ্ধি জ্বালানি খরচের ওপর সাধারণ মানুষের জীবনে প্রভাব ফেলবে।

চলতি মাসের জন্য ভোক্তাপর্যায়ে এলপিজির নতুন মূল্য নির্ধারণ করা হয়েছে। ১২ কেজির সিলিন্ডারের দাম ৩৫ টাকা বাড়িয়ে ১ হাজার ৪৫৫ টাকা করা হয়েছে। আজ বুধবার বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন এই নতুন মূল্য ঘোষণা করেছে, যা আজ সন্ধ্যা থেকেই কার্যকর হবে।

সেপ্টেম্বর মাসে ১২ কেজির এলপিজির দাম ছিল ১ হাজার ৪২১ টাকা, এবং তার আগের মাসে ছিল ১ হাজার ৩৭৭ টাকা।

ঘোষণায় জানানো হয়, বেসরকারি এলপিজির রিটেইল পয়েন্টে ভোক্তাপর্যায়ে মূসকসহ প্রতি কেজির মূল্য নির্ধারণ করা হয়েছে ১২১ টাকা ৩২ পয়সা।

এছাড়া, রেটিকুলেটেড পদ্ধতিতে তরল এলপিজি সরবরাহের মূসকসহ প্রতি কেজির মূল্য ১১৭ টাকা ৪৯ পয়সা নির্ধারণ করা হয়েছে।

অটোগ্যাসের মূল্যও নতুন করে প্রতি লিটার নির্ধারণ করা হয়েছে ৬৬ টাকা ৮৪ পয়সা।

প্রতিমাসে এলপিজির দাম আন্তর্জাতিক বাজারের সাথে সামঞ্জস্য রেখে নির্ধারণ করা হয়, এবং বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন এই মূল্য নির্ধারণের দায়িত্বে থাকে।

পোস্টটি শেয়ার করুন

এই বিভাগে আরও খবর..