1. akhi@janatarjagoron.com : আখি আক্তার : আখি আক্তার
  2. foreign@janatarjagoron.com : আন্তর্জাতিক ডেস্ক : আন্তর্জাতিক ডেস্ক
  3. atau@janatarjagoron.com : Mohammed Ataullah : Mohammed Ataullah
  4. mosharaf.bbadcc@gmail.com : বিনোদন ডেস্ক : বিনোদন ডেস্ক
  5. jonotarjagoron@gmail.com : Editor :
  6. labony@janatarjagoron.com : ক্যাম্পাস প্রতিনিধি : ক্যাম্পাস প্রতিনিধি
  7. life@janatarjagorn.com : লাইফস্টাইল ডেস্ক : লাইফস্টাইল ডেস্ক
  8. onlinedesk2@janatarjagoron.com : অনলাইন ডেস্ক : অনলাইন ডেস্ক
  9. sohag@janatarjagoron.com : Khan Saiful Sohag : Khan Saiful Sohag
  10. info2@janatarjagoron.com : উপজেলা প্রতিনিধি : উপজেলা প্রতিনিধি
  11. mosharafrobindev@gmail.com : জেলা প্রতিনিধি : জেলা প্রতিনিধি
পরিস্থিতি নিয়ন্ত্রণে কাজ করছে সরকার, সবাইকে শান্ত থাকার আহ্বান প্রধান উপদেষ্টার - Janatar Jagoron
শিরোনাম
পরকিয়ার ঘটনায় মানসিক ভাঙন, বিষপানে ব্যবসায়ীর মৃত্যু কারিনা কায়সারের অসুস্থতায় ভুয়া মৃত্যুর খবর, ক্ষুব্ধ পরিবার ও বাবা কোরবানির পশুর কান্না নিয়ে কুসংস্কারের কোনো ধর্মীয় ভিত্তি নেই ভিভো বাংলাদেশে এক্সিকিউটিভ পদে নতুন নিয়োগ বিজ্ঞপ্তি রোহিঙ্গা ক্যাম্পে গোলাগুলিতে নিহত সাবেক জকির গ্রুপ সদস্য ডেবিট-ক্রেডিট কার্ড তথ্য সুরক্ষায় গ্রাহকদের সতর্ক করলো বাংলাদেশ ব্যাংক ডিম ও সবজির ঊর্ধ্বগতিতে বাড়ছে নগরজীবনের নিত্যপণ্যের ব্যয় লঘুচাপের প্রভাবে ঢাকাসহ ৯ জেলায় ঝড়বৃষ্টির পূর্বাভাস আত্মঘাতী বোমা হামলায় নিহত আট সেনাসদস্য ঈদুল আজহায় সরকারি চাকরিজীবীদের জন্য টানা সাতদিন ছুটির ঘোষণা

পরিস্থিতি নিয়ন্ত্রণে কাজ করছে সরকার, সবাইকে শান্ত থাকার আহ্বান প্রধান উপদেষ্টার

  • সর্বশেষ আপডেট: শুক্রবার, ২০ সেপ্টেম্বর, ২০২৪
  • ১২০ বার পঠিত
শান্ত থাকার আহ্বান

খাগড়াছড়ি ও রাঙামাটির চলমান পরিস্থিতি শান্ত করতে সরকারের আন্তরিক প্রচেষ্টা অব্যাহত রয়েছে, এ বিষয়ে তিন পার্বত্য জেলার জনগণকে শান্ত থাকার আহ্বান জানিয়েছেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। শুক্রবার বিকেলে প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে পাঠানো এক বার্তায় এ তথ্য জানানো হয়।

বার্তায় উল্লেখ করা হয়, ১৮ সেপ্টেম্বর এক ব্যক্তির গণপিটুনি ও পরবর্তী মৃত্যু কেন্দ্র করে যেসব সহিংস ঘটনা ঘটেছে, তাতে সরকার গভীর দুঃখ প্রকাশ করেছে। এসব ঘটনার প্রেক্ষিতে আইনশৃঙ্খলা বাহিনীকে সর্বোচ্চ ধৈর্য ধরতে নির্দেশ দেওয়া হয়েছে এবং পার্বত্য অঞ্চলে বসবাসরত সকলের নিরাপত্তা নিশ্চিত করতে বিশেষ পদক্ষেপ নেওয়া হয়েছে। সরকারের পক্ষ থেকে পার্বত্য এলাকায় শান্তি, সম্প্রীতি ও সহাবস্থান বজায় রাখতে প্রতিশ্রুতিবদ্ধ থাকার বিষয়টিও পুনর্ব্যক্ত করা হয়েছে।

প্রধান উপদেষ্টা আরও জানিয়েছেন, আইন নিজের হাতে তুলে না নেওয়া ও সহিংস কর্মকাণ্ডে লিপ্ত না হওয়ার আহ্বান করা হয়েছে, কারণ এটি শাস্তিযোগ্য অপরাধ। সহিংসতার সঙ্গে জড়িত সকল ঘটনার তদন্ত করে অভিযুক্তদের বিচারের আওতায় আনা হবে। এ লক্ষ্যে শিগগিরই একটি শক্তিশালী তদন্ত কমিটি গঠন করা হবে বলে বার্তায় উল্লেখ করা হয়েছে। এছাড়া আহতদের চিকিৎসা নিশ্চিত করতে সংশ্লিষ্ট দপ্তরগুলোকে নির্দেশনা দেওয়া হয়েছে।

আগামীকাল শনিবার (২১ সেপ্টেম্বর) স্বরাষ্ট্র উপদেষ্টার নেতৃত্বে একটি উচ্চপর্যায়ের সরকারি প্রতিনিধিদল খাগড়াছড়ি ও রাঙামাটি পরিদর্শন করবে বলে জানানো হয়েছে। এই প্রতিনিধিদলে স্বরাষ্ট্র উপদেষ্টা, পার্বত্য চট্টগ্রামবিষয়ক উপদেষ্টা, স্থানীয় সরকার উপদেষ্টা এবং প্রতিরক্ষা ও জাতীয় সংহতি উন্নয়নবিষয়ক প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী উপস্থিত থাকবেন বলে বার্তায় উল্লেখ করা হয়।

পোস্টটি শেয়ার করুন

এই বিভাগে আরও খবর..