1. akhi@janatarjagoron.com : আখি আক্তার : আখি আক্তার
  2. foreign@janatarjagoron.com : আন্তর্জাতিক ডেস্ক : আন্তর্জাতিক ডেস্ক
  3. mosharaf.bbadcc@gmail.com : বিনোদন ডেস্ক : বিনোদন ডেস্ক
  4. jonotarjagoron@gmail.com : Editor :
  5. labony@janatarjagoron.com : ক্যাম্পাস প্রতিনিধি : ক্যাম্পাস প্রতিনিধি
  6. life@janatarjagorn.com : লাইফস্টাইল ডেস্ক : লাইফস্টাইল ডেস্ক
  7. onlinedesk2@janatarjagoron.com : অনলাইন ডেস্ক : অনলাইন ডেস্ক
  8. sohag@janatarjagoron.com : Khan Saiful Sohag : Khan Saiful Sohag
  9. info2@janatarjagoron.com : উপজেলা প্রতিনিধি : উপজেলা প্রতিনিধি
  10. mosharafrobindev@gmail.com : জেলা প্রতিনিধি : জেলা প্রতিনিধি
সাবেক মন্ত্রীরা রিমান্ডে! ক্ষমতার উল্টো স্রোত শুরু - Janatar Jagoron
  • E-paper
  • English Version
  • বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬, ০৩:৪৪ পূর্বাহ্ন

শিরোনাম
কালিয়াকৈরে শ্রমিক-পুলিশ সংঘর্ষের পর মহাসড়কে যান চলাচল স্বাভাবিক তারেক রহমানের নলিয়ান সফরের পর নৌপথে মোংলার উদ্দেশে যাত্রা জামালপুরে ইউনিয়ন মাল্টি-স্টেকহোল্ডার প্লাটফর্মের পুষ্টি কর্মপরিকল্পনা মূল্যায়ন স্থানীয় সরকার নির্বাচন পাঁচ ধাপে চায় বিএনপি ক্যাডেট এএসআই নিয়োগে ভুয়া পরীক্ষার্থীসহ চারজন গ্রেপ্তার জামালপুর সদর উপজেলা বিএনপির যৌথসভা অনুষ্ঠিত ইরানি সেনাবাহিনীর কঠোর জবাবের অঙ্গীকার, চুক্তিতে নতুন শর্ত সাহাবুদ্দিন চুপ্পুসহ ২০ জনের বিরুদ্ধে ২৫১ কোটি টাকার শেয়ার মামলা বিএনপি নিয়ে জামায়াতের মন্তব্যে মির্জা ফখরুলের প্রতিক্রিয়া সাহাবুদ্দিনকে গ্রেপ্তারের দাবি জানাল এনসিপি

সাবেক মন্ত্রীরা রিমান্ডে! ক্ষমতার উল্টো স্রোত শুরু

  • সর্বশেষ আপডেট: সোমবার, ৩ ফেব্রুয়ারী, ২০২৫
  • ১৯২ বার পঠিত
সাবেক মন্ত্রীরা রিমান্ডে! ক্ষমতার উল্টো স্রোত শুরু
this is a collected or created picture for Janatar Jagoron news.

ঢাকার আদালত রাজধানীর দুই থানার হত্যা ও হত্যাচেষ্টা মামলায় দেশের প্রভাবশালী রাজনীতিকদের বিরুদ্ধে দুদিনের রিমান্ড মঞ্জুর করেছেন। সাবেক প্রধানমন্ত্রীর উপদেষ্টা সালমান এফ রহমান, সাবেক আইনমন্ত্রী আনিসুল হক ও সাবেক শিক্ষামন্ত্রী ডা. দীপু মনিসহ ৯ জনকে রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদের অনুমতি দেওয়া হয়েছে।

সোমবার (৩ ফেব্রুয়ারি) ঢাকার মহানগর হাকিম জি এম ফারহান ইসতিয়াক শুনানি শেষে এ আদেশ দেন। মামলার তদন্ত কর্মকর্তারা প্রত্যেক আসামির জন্য পাঁচ দিনের রিমান্ড আবেদন করেন, অন্যদিকে আসামিপক্ষ রিমান্ড বাতিল ও জামিনের আবেদন করেন। রাষ্ট্রপক্ষে পাবলিক প্রসিকিউটর (পিপি) ওমর ফারুক ফারুকী রিমান্ডের পক্ষে জোরালো যুক্তি উপস্থাপন করলে আদালত দুদিনের রিমান্ড মঞ্জুর করেন।

বাড্ডা থানার মামলায় অটোরিকশাচালক হাফিজুল শিকদার হত্যাকাণ্ডের অভিযোগে সাবেক বিচারপতি এএইচএম শামসুদ্দিন চৌধুরী মানিক, সাবেক মেয়র আতিকুল ইসলাম, সাবেক সংসদ সদস্য সোলাইমান সেলিম, সাবেক আইসিটি প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলক ও বাড্ডা থানা শ্রমিক লীগের সহসভাপতি গোলাম সারোয়ার পিন্টুসহ আটজনকে জিজ্ঞাসাবাদের জন্য দুদিনের রিমান্ডে নেওয়ার অনুমতি দেওয়া হয়েছে।

এ ছাড়া কোতোয়ালি থানার মামলায় জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ছাত্র অনিক কুমার দাস হত্যাচেষ্টার অভিযোগে সাবেক সংসদ সদস্য সোলাইমান সেলিম ও কাউন্সিলর রঞ্জন বিশ্বাসকেও রিমান্ডে নেওয়ার নির্দেশ দিয়েছেন আদালত।

বাড্ডা থানার মামলার অভিযোগপত্রে বলা হয়েছে, গত ২০ জুলাই রাজধানীর বাড্ডায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে অংশ নিয়েছিলেন অটোরিকশাচালক হাফিজুল শিকদার। বিকেল ৩টার দিকে বিক্ষোভ চলাকালে আসামিদের নির্দেশে চালানো গুলিতে ঘটনাস্থলেই নিহত হন তিনি। নিহতের পরিবার ২১ আগস্ট বাড্ডা থানায় হত্যা মামলা দায়ের করে।

গণমাধ্যম সূত্রে জানা গেছে, এই মামলার আসামিদের মধ্যে বেশ কয়েকজন সরকারের গুরুত্বপূর্ণ দায়িত্বে ছিলেন এবং বিভিন্ন সময়ে ক্ষমতাসীন দলের ঘনিষ্ঠ হিসেবে পরিচিত ছিলেন। রাজনৈতিক বিশ্লেষকদের মতে, এই মামলাগুলো দেশের চলমান রাজনৈতিক প্রেক্ষাপটে গুরুত্বপূর্ণ মোড় নিতে পারে।

পোস্টটি শেয়ার করুন

এই বিভাগে আরও খবর..