1. akhi@janatarjagoron.com : আখি আক্তার : আখি আক্তার
  2. foreign@janatarjagoron.com : আন্তর্জাতিক ডেস্ক : আন্তর্জাতিক ডেস্ক
  3. atau@janatarjagoron.com : Mohammed Ataullah : Mohammed Ataullah
  4. mosharaf.bbadcc@gmail.com : বিনোদন ডেস্ক : বিনোদন ডেস্ক
  5. jonotarjagoron@gmail.com : Editor :
  6. labony@janatarjagoron.com : ক্যাম্পাস প্রতিনিধি : ক্যাম্পাস প্রতিনিধি
  7. life@janatarjagorn.com : লাইফস্টাইল ডেস্ক : লাইফস্টাইল ডেস্ক
  8. onlinedesk2@janatarjagoron.com : অনলাইন ডেস্ক : অনলাইন ডেস্ক
  9. sohag@janatarjagoron.com : Khan Saiful Sohag : Khan Saiful Sohag
  10. info2@janatarjagoron.com : উপজেলা প্রতিনিধি : উপজেলা প্রতিনিধি
  11. mosharafrobindev@gmail.com : জেলা প্রতিনিধি : জেলা প্রতিনিধি
ফেব্রুয়ারির মধ্যেই সব গায়েবি ও রাজনৈতিক মামলা বাতিলের ঘোষণা: আইন উপদেষ্টা - Janatar Jagoron
শিরোনাম
ক্ষমতা ও পদ স্থায়ী নয়, পুলিশ কর্মকর্তাদের বললেন তারেক রহমান সোশ্যাল মিডিয়া আসক্তি কমাতে ইসলামের ১০ কার্যকর জীবনমুখী নির্দেশনা দেনমোহর নির্ধারণে ইসলামের নির্দেশনা কোরবানির পশুর সঠিক বয়স ও শরিয়তের বিধান ঘি নাকি মাখন: প্রতিদিনের খাবারে কোনটি বেশি স্বাস্থ্যকর ও নিরাপদ গুলিয়াখালী সৈকতে দোলনা নিয়ে সংঘর্ষে আহত ১২ পর্যটক-ব্যবসায়ী কাপাসিয়ায় পাঁচ খুন: মরদেহের ওপর মিলল টাইপ করা অভিযোগপত্র রাস্তায় মানুষের ভিড় বিএনপির প্রতি আস্থার প্রতিফলন-প্রধানমন্ত্রী মাহিদুল ইসলাম গফুর: তৃণমূলের আস্থা থেকে নগর নেতৃত্বের নবদিগন্ত সরকারি অনুদানে স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র, চিত্রনাট্য জমা দিতে আহ্বান নির্মাতাদের

ফেব্রুয়ারির মধ্যেই সব গায়েবি ও রাজনৈতিক মামলা বাতিলের ঘোষণা: আইন উপদেষ্টা

  • সর্বশেষ আপডেট: মঙ্গলবার, ২১ জানুয়ারী, ২০২৫
  • ১৩৪ বার পঠিত
ফেব্রুয়ারির মধ্যেই সব গায়েবি ও রাজনৈতিক মামলা বাতিলের ঘোষণা: আইন উপদেষ্টা
this is a collected or created picture for Janatar Jagoron news.

আইন উপদেষ্টা আসিফ নজরুল: ফেব্রুয়ারির মধ্যে গায়েবি ও রাজনৈতিক মামলা প্রত্যাহার করা হবে

মঙ্গলবার বিকেলে আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ে এক সংবাদ সম্মেলনে অন্তর্বর্তী সরকারের আইন উপদেষ্টা আসিফ নজরুল জানিয়েছেন, আওয়ামী লীগ সরকারের সময়ে বিভিন্ন স্থানে দায়েরকৃত গায়েবি ও রাজনৈতিক মামলা আগামী ফেব্রুয়ারির মধ্যেই প্রত্যাহার করা হবে।

তিনি বলেন, আওয়ামী লীগ সরকারের সময় মোট ২৫টি জেলায় প্রায় আড়াই হাজার রাজনৈতিক, হয়রানিমূলক এবং গায়েবি মামলা শনাক্ত করা হয়েছে। এসব মামলায় লাখ লাখ মানুষ আসামি হয়েছেন। ফেব্রুয়ারির মধ্যে এগুলো প্রত্যাহারের প্রক্রিয়া সম্পন্ন হবে।

এছাড়া, সাইবার সিকিউরিটি আইনের অধীনে দেশে যত মামলা রয়েছে, সেগুলোও প্রত্যাহার করা হবে বলে জানিয়েছেন আইন উপদেষ্টা।

তিনি আরও বলেন, আগামী সাত দিনের মধ্যে এসব মামলা প্রত্যাহারের উদ্যোগ গ্রহণ করা হবে। একই সঙ্গে, সাইবার সিকিউরিটি আইন সংস্কারের প্রক্রিয়া ইতোমধ্যে শুরু হয়েছে এবং এ বিষয়ে তথ্য প্রযুক্তি মন্ত্রণালয় কাজ করছে।

আইন উপদেষ্টা জানান, উচ্চ আদালতে বিচারক নিয়োগের জন্য একটি অধ্যাদেশ জারি করা হয়েছে। এ অধীনে ‘সুপ্রিম জুডিশিয়াল অ্যাপয়েন্টমেন্ট কাউন্সিল’ গঠন করা হবে, যার নেতৃত্বে থাকবেন প্রধান বিচারপতি। কাউন্সিলে ছয়জন সদস্য থাকবেন।

আসিফ নজরুল বলেন, জুলাই ও আগস্টের গণআন্দোলনকেন্দ্রিক গণহত্যার বিচার এবং আগামী জাতীয় নির্বাচন আয়োজন কোনো বিরোধপূর্ণ ইস্যু হবে না। তিনি জানান, প্রয়োজন হলে বিচার কার্যক্রমের জন্য দ্বিতীয় ট্রাইব্যুনাল গঠন করা হবে।

তিনি আরও নিশ্চিত করেন, অন্তর্বর্তী সরকার সংবিধানের সঙ্গে সাংঘর্ষিক এমন কোনো সংস্কারমূলক উদ্যোগ গ্রহণ করবে না।

পোস্টটি শেয়ার করুন

এই বিভাগে আরও খবর..