1. akhi@janatarjagoron.com : আখি আক্তার : আখি আক্তার
  2. foreign@janatarjagoron.com : আন্তর্জাতিক ডেস্ক : আন্তর্জাতিক ডেস্ক
  3. atau@janatarjagoron.com : Mohammed Ataullah : Mohammed Ataullah
  4. mosharaf.bbadcc@gmail.com : বিনোদন ডেস্ক : বিনোদন ডেস্ক
  5. jonotarjagoron@gmail.com : Editor :
  6. labony@janatarjagoron.com : ক্যাম্পাস প্রতিনিধি : ক্যাম্পাস প্রতিনিধি
  7. life@janatarjagorn.com : লাইফস্টাইল ডেস্ক : লাইফস্টাইল ডেস্ক
  8. onlinedesk2@janatarjagoron.com : অনলাইন ডেস্ক : অনলাইন ডেস্ক
  9. sohag@janatarjagoron.com : Khan Saiful Sohag : Khan Saiful Sohag
  10. info2@janatarjagoron.com : উপজেলা প্রতিনিধি : উপজেলা প্রতিনিধি
  11. mosharafrobindev@gmail.com : জেলা প্রতিনিধি : জেলা প্রতিনিধি
ঢাকায় সিএনজিচালিত অটোরিকশাচালকদের নয় দফা দাবিতে সড়ক অবরোধ - Janatar Jagoron
শিরোনাম
পশ্চিমবঙ্গের সব মাদ্রাসায় বন্দে মাতরম গাওয়া বাধ্যতামূলক শৈশব অভিজ্ঞতা তুলে প্রিয়ন্তি উর্বীর আবেগঘন ফেসবুক পোস্ট জাস্টিস কার্ড দাবিতে কঠোর বার্তা দিলেন হাসনাত পল্লবীর রামিসা হত্যাকাণ্ডে দ্রুত তদন্ত নির্দেশ আছিয়া ধর্ষণ-হত্যা মামলায় মৃত্যুদণ্ডের এক বছর পরও কার্যকর হয়নি রায় গৃহবধূকে গলাকেটে হত্যা, ঘরে ছিল পাঁচ লাখ টাকা তানজিম সারোয়ার হত্যা মামলায় চারজনের মৃত্যুদণ্ড ঘোষণা গরমে জনপ্রিয় আখের রস কতটা নিরাপদ, জানুন বিস্তারিত কুমিল্লায় পথসভায় তারেক রহমান উপস্থিত চাঁদপুরে উন্নয়ন কর্মসূচি ঘোষণা যুক্তরাষ্ট্র-বাণিজ্য চুক্তি নিয়ে জামায়াতের সঙ্গে আলোচনা হয়নি: জামায়াত আমির

ঢাকায় সিএনজিচালিত অটোরিকশাচালকদের নয় দফা দাবিতে সড়ক অবরোধ

  • সর্বশেষ আপডেট: সোমবার, ২০ জানুয়ারী, ২০২৫
  • ১৯৬ বার পঠিত
ঢাকায় সিএনজিচালিত অটোরিকশাচালকদের নয় দফা দাবিতে সড়ক অবরোধ
this is a collected or created picture for Janatar Jagoron news.

সিএনজিচালিত অটোরিকশা চালকরা নয় দফা দাবিতে রাজধানীর বনানীতে সড়ক অবরোধ করেছেন। আজ সোমবার দুপুরে বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের (বিআরটিএ) সদর দপ্তরের সামনের সড়কে তারা অবস্থান নেন। তবে, দুপুর ২টার দিকে তারা তাদের অবরোধ তুলে নেন।

ঢাকা মহানগর সিএনজি অটোরিকশা চালক ঐক্য পরিষদের ব্যানারে এ আন্দোলন পরিচালিত হয়। অবরোধ চলাকালে মহাখালীগামী যানবাহনের চলাচল ব্যাহত হয়, যার ফলে যাত্রী ও চালক উভয়েই ভোগান্তির শিকার হন।

অবরোধকারীদের উল্লেখিত দাবিগুলোর মধ্যে রয়েছে, অবিলম্বে ঢাকা মেট্রোর সিএনজিচালিত অটোরিকশার দৈনিক জমা ৯০০ টাকা কার্যকর করা; ২০০৭ সালে অনুমোদিত ৫ হাজার সিএনজিচালিত অটোরিকশার রেজিস্ট্রেশন চালকদের নামে সম্পন্ন করা; ঢাকা শহরের বর্তমান আয়তনের সঙ্গে সামঞ্জস্য রেখে আরও ১৫ হাজার সিএনজিচালিত অটোরিকশা অনুমোদন করা; কর্মরত অবস্থায় দুর্ঘটনায় কোনো চালকের মৃত্যু হলে সরকারের পক্ষ থেকে ১০ লাখ টাকা ক্ষতিপূরণ প্রদান; আন্তর্জাতিক শ্রম সংস্থা (আইএলও) কনভেনশন-৮৭ অনুযায়ী ট্রেড ইউনিয়ন করার অধিকার নিশ্চিত করা; প্রশাসনের দ্বারা সব ধরনের হয়রানি বন্ধ করা; পর্যাপ্ত পার্কিং ব্যবস্থা না করে নো পার্কিং মামলা নিষিদ্ধ করা; সড়কে লেন বা বাইলেন তৈরি করে অটোরিকশার চলাচল নিশ্চিত করা; এবং সড়ক পরিবহন আইন-২০১৮ ও বিধিমালা-২০২৩-এর শ্রমিক স্বার্থবিরোধী ধারা বাতিল করা।

পোস্টটি শেয়ার করুন

এই বিভাগে আরও খবর..