মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ০৩:৪৯ অপরাহ্ন
বিডিআর হত্যাকাণ্ডের মামলার বিচারকাজ রাজধানীর বকশীবাজার এলাকার অস্থায়ী আদালত থেকে সরিয়ে ঢাকার কেরানীগঞ্জ কেন্দ্রীয় কারাগারের ভেতরে নির্মিত নতুন অস্থায়ী আদালতে স্থানান্তর করা হয়েছে।
রোববার (১২ জানুয়ারি) আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয় এ সংক্রান্ত একটি গেজেট প্রজ্ঞাপন জারি করেছে।
প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়, ঢাকার পিলখানায় অবস্থিত বিডিআর সদর দপ্তরে সংঘটিত বিডিআর হত্যাকাণ্ড মামলার বিচার পূর্বে যে অস্থায়ী আদালতে হচ্ছিল, সেটি বকশীবাজারের সরকারি আলিয়া মাদ্রাসা ও ঢাকা কেন্দ্রীয় কারাগার সংলগ্ন মাঠে অবস্থিত। এটি পরিবর্তন করে এখন থেকে কেরানীগঞ্জ কেন্দ্রীয় কারাগার সংলগ্ন অস্থায়ী আদালত ভবনে বিচার কার্যক্রম পরিচালিত হবে।
এতে আরও বলা হয়, এই সিদ্ধান্ত কার্যকরে ২০১০ সালের ২৮ ডিসেম্বর জারি করা পূর্বের আদেশটি বাতিল করা হলো। রাষ্ট্রপতির নির্দেশে জারি করা এই আদেশ অবিলম্বে কার্যকর হবে।