1. akhi@janatarjagoron.com : আখি আক্তার : আখি আক্তার
  2. foreign@janatarjagoron.com : আন্তর্জাতিক ডেস্ক : আন্তর্জাতিক ডেস্ক
  3. atau@janatarjagoron.com : Mohammed Ataullah : Mohammed Ataullah
  4. mosharaf.bbadcc@gmail.com : বিনোদন ডেস্ক : বিনোদন ডেস্ক
  5. jonotarjagoron@gmail.com : Editor :
  6. labony@janatarjagoron.com : ক্যাম্পাস প্রতিনিধি : ক্যাম্পাস প্রতিনিধি
  7. life@janatarjagorn.com : লাইফস্টাইল ডেস্ক : লাইফস্টাইল ডেস্ক
  8. onlinedesk2@janatarjagoron.com : অনলাইন ডেস্ক : অনলাইন ডেস্ক
  9. sohag@janatarjagoron.com : Khan Saiful Sohag : Khan Saiful Sohag
  10. info2@janatarjagoron.com : উপজেলা প্রতিনিধি : উপজেলা প্রতিনিধি
  11. mosharafrobindev@gmail.com : জেলা প্রতিনিধি : জেলা প্রতিনিধি
সচিবালয়ে সাংবাদিকসহ দর্শনার্থী প্রবেশের জন্য পাস আবেদন শুরু - Janatar Jagoron
শিরোনাম
গরমে জনপ্রিয় আখের রস কতটা নিরাপদ, জানুন বিস্তারিত কুমিল্লায় পথসভায় তারেক রহমান উপস্থিত চাঁদপুরে উন্নয়ন কর্মসূচি ঘোষণা যুক্তরাষ্ট্র-বাণিজ্য চুক্তি নিয়ে জামায়াতের সঙ্গে আলোচনা হয়নি: জামায়াত আমির চেন্নাইয়ে চিকিৎসাধীন অবস্থায় মারা গেলেন কারিনা কায়সার ইউক্রেনে প্রাণঘাতী হামলার পর রাশিয়াকে কঠোর বার্তা জেলেনস্কির ধর্ষণচেষ্টা ঘটনায় জাবিতে প্রক্টরের পদত্যাগ দাবি চীনের বিমান অর্ডারে বড় আশায় মার্কিন নির্মাতা বোয়িং পরকিয়ার ঘটনায় মানসিক ভাঙন, বিষপানে ব্যবসায়ীর মৃত্যু কারিনা কায়সারের অসুস্থতায় ভুয়া মৃত্যুর খবর, ক্ষুব্ধ পরিবার ও বাবা কোরবানির পশুর কান্না নিয়ে কুসংস্কারের কোনো ধর্মীয় ভিত্তি নেই

সচিবালয়ে সাংবাদিকসহ দর্শনার্থী প্রবেশের জন্য পাস আবেদন শুরু

  • সর্বশেষ আপডেট: রবিবার, ২৯ ডিসেম্বর, ২০২৪
  • ১৫৮ বার পঠিত
সচিবালয়ে সাংবাদিকসহ দর্শনার্থী প্রবেশের জন্য পাস
this is a collected or created picture for Janatar Jagoron news.

সচিবালয়ে প্রবেশের জন্য অস্থায়ী স্বল্পমেয়াদি পাস প্রদানের সিদ্ধান্ত নিয়েছে সরকার। এ জন্য আবেদন গ্রহণ শুরু হয়েছে। জানা গেছে, সোমবার (৩০ ডিসেম্বর) থেকে সাংবাদিকরা অস্থায়ী পাস নিয়ে সচিবালয়ে প্রবেশ করতে পারবেন।

সিনিয়র সহকারী সচিব এফ এম তৌহিদুল আলম রবিবার (২৯ ডিসেম্বর) জানান, অস্থায়ী পাসের জন্য আবেদন গ্রহণ প্রক্রিয়া শুরু হয়েছে। আবেদনকারীদের জাতীয় পরিচয়পত্রের ফটোকপি, সাংবাদিকদের অ্যাক্রিডিটেশন কার্ডের ফটোকপি এবং নির্ধারিত আবেদন ফরমসহ অন্যান্য প্রয়োজনীয় কাগজপত্র জমা দিতে হবে। আবেদনকারীকে এসব কাগজপত্র জমা দেওয়ার জন্য ক্রাইম কমান্ড অ্যান্ড কন্ট্রোল সেন্টার, ডিএমপি, ১৫ আব্দুল গণি রোড, ঢাকায় অবস্থিত অস্থায়ী বুথে যোগাযোগ করতে হবে। আবেদন প্রক্রিয়া সম্পন্ন হওয়ার পর ঊর্ধ্বতন কর্তৃপক্ষ তিন দিনের মধ্যে আবেদনকারীর ফোন নম্বরে আবেদন সম্পর্কিত তথ্য জানিয়ে দেবে। এই পাসগুলো ১৫ দিন, ১ মাস অথবা ৩ মাস মেয়াদের হতে পারে।

এদিকে, তথ্য অধিদপ্তর একটি বিজ্ঞপ্তি প্রকাশ করে জানায় যে সাংবাদিকরা সোমবার থেকে অস্থায়ী পাসের মাধ্যমে সচিবালয়ে প্রবেশ করতে পারবেন। বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, সম্প্রতি বাংলাদেশ সচিবালয়ের ৭ নম্বর ভবনে ঘটে যাওয়া ভয়াবহ অগ্নিকাণ্ডের পর তদন্তের স্বার্থে দর্শনার্থী, সাক্ষাতপ্রার্থী এবং সাংবাদিকদের সচিবালয়ে প্রবেশে নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছিল।

তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় অ্যাক্রিডিটেশন কার্ড পুনঃমূল্যায়ন করছে এবং শীঘ্রই নতুন স্থায়ী বা অস্থায়ী অ্যাক্রিডিটেশন কার্ড অথবা পাস ইস্যু করা হবে।

এর আগে, শনিবার রাতে স্বরাষ্ট্র মন্ত্রণালয় সচিবালয়ে প্রবেশ পাসের জন্য একটি বিশেষ সেল গঠন করে। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের প্রশাসন ১ শাখা থেকে অফিস আদেশে বিষয়টি নিশ্চিত করা হয়েছে। ওই আদেশে জানানো হয়েছে, অস্থায়ী প্রবেশ পাসের আবেদন গ্রহণের জন্য ক্রাইম কমান্ড অ্যান্ড কন্ট্রোল সেন্টার, ডিএমপি, ১৫ আব্দুল গণি রোড, ঢাকায় “অস্থায়ী প্রবেশ পাস সংক্রান্ত বিশেষ সেল” গঠন করা হয়েছে। এই সেলে দায়িত্ব পালন করবেন সিনিয়র সহকারী সচিব এফ এম তৌহিদুল আলম এবং অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক মৃত্যুঞ্জয় বাড়ৈ।

২৫ ডিসেম্বর রাত ১টা ৫২ মিনিটে সচিবালয়ের ৭ নম্বর ভবনে অগ্নিকাণ্ড ঘটে, যা নিয়ন্ত্রণে আনার জন্য ফায়ার সার্ভিসের ১৮টি ইউনিট ঘটনাস্থলে পৌঁছায়। পরবর্তীতে সচিবালয়ে সকলের প্রবেশে নিষেধাজ্ঞা দেওয়া হয়।

পোস্টটি শেয়ার করুন

এই বিভাগে আরও খবর..