1. akhi@janatarjagoron.com : আখি আক্তার : আখি আক্তার
  2. foreign@janatarjagoron.com : আন্তর্জাতিক ডেস্ক : আন্তর্জাতিক ডেস্ক
  3. mosharaf.bbadcc@gmail.com : বিনোদন ডেস্ক : বিনোদন ডেস্ক
  4. jonotarjagoron@gmail.com : Editor :
  5. labony@janatarjagoron.com : ক্যাম্পাস প্রতিনিধি : ক্যাম্পাস প্রতিনিধি
  6. life@janatarjagorn.com : লাইফস্টাইল ডেস্ক : লাইফস্টাইল ডেস্ক
  7. onlinedesk2@janatarjagoron.com : অনলাইন ডেস্ক : অনলাইন ডেস্ক
  8. sohag@janatarjagoron.com : Khan Saiful Sohag : Khan Saiful Sohag
  9. info2@janatarjagoron.com : উপজেলা প্রতিনিধি : উপজেলা প্রতিনিধি
  10. mosharafrobindev@gmail.com : জেলা প্রতিনিধি : জেলা প্রতিনিধি
সেপ্টেম্বরে ৪৪৬টি সড়ক দুর্ঘটনায় ৪১৭ জন নিহত, আহত ৬৮২ - Janatar Jagoron
  • E-paper
  • English Version
  • মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ০৩:৪১ পূর্বাহ্ন

শিরোনাম
জামালপুরে ইউনিয়ন মাল্টি-স্টেকহোল্ডার প্লাটফর্মের পুষ্টি কর্মপরিকল্পনা মূল্যায়ন স্থানীয় সরকার নির্বাচন পাঁচ ধাপে চায় বিএনপি ক্যাডেট এএসআই নিয়োগে ভুয়া পরীক্ষার্থীসহ চারজন গ্রেপ্তার জামালপুর সদর উপজেলা বিএনপির যৌথসভা অনুষ্ঠিত ইরানি সেনাবাহিনীর কঠোর জবাবের অঙ্গীকার, চুক্তিতে নতুন শর্ত সাহাবুদ্দিন চুপ্পুসহ ২০ জনের বিরুদ্ধে ২৫১ কোটি টাকার শেয়ার মামলা বিএনপি নিয়ে জামায়াতের মন্তব্যে মির্জা ফখরুলের প্রতিক্রিয়া সাহাবুদ্দিনকে গ্রেপ্তারের দাবি জানাল এনসিপি রাষ্ট্রপতি অবসর সুবিধা কী পাবেন মো. সাহাবুদ্দিন মশার কয়েল জ্বালাতে বিস্ফোরণে দগ্ধ পোশাকশ্রমিক দম্পতি

সেপ্টেম্বরে ৪৪৬টি সড়ক দুর্ঘটনায় ৪১৭ জন নিহত, আহত ৬৮২

  • সর্বশেষ আপডেট: শনিবার, ৪ অক্টোবর, ২০২৫
  • ২৩৪ বার পঠিত
সেপ্টেম্বরের সড়ক দুর্ঘটনায় ৪১৭ জন প্রাণ হারালেন

অনলাইন ডেস্ক ,

সেপ্টেম্বর মাসে সারাদেশে ৪৪৬টি সড়ক দুর্ঘটনায় ৪১৭ জন প্রাণ হারিয়েছেন। আহত হয়েছেন আরও ৬৮২ জন। নিহতের মধ্যে নারী ৬৩ এবং শিশু ৪৭। মোটরসাইকেল দুর্ঘটনায় নিহত হয়েছেন ১৪৩ জন, যা মোট নিহতের ৩৪.২৯ শতাংশ। মোটরসাইকেল দুর্ঘটনার হার ৩৩.৮৫ শতাংশ। এছাড়া পথচারী হিসেবে নিহত হয়েছেন ১১২ জন, যা মোটের ২৬.৮৫ শতাংশ। যানবাহনের চালক ও সহকারী নিহত হয়েছেন ৫৬ জন, অর্থাৎ ১৩.৪২ শতাংশ।

রোড সেফটি ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক সাইদুর রহমানের পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, সেপ্টেম্বরে ১৭টি নৌ-দুর্ঘটনায় ২১ জন নিহত ও ৬ জন নিখোঁজ রয়েছেন। ২৯টি রেল ট্র্যাক দুর্ঘটনায় নিহত ২৭ জন ও আহত ১৩ জন।

বিভাগওয়ারী পরিসংখ্যান অনুযায়ী, ঢাকা বিভাগের দুর্ঘটনা ২৮.৬৯ শতাংশ, প্রাণহানি ২৯.৭ শতাংশ। রাজশাহীতে দুর্ঘটনা ১৮.৮৩ শতাংশ, প্রাণহানি ১৮.৯৪ শতাংশ। চট্টগ্রামে ২৪ শতাংশ দুর্ঘটনা ও ২২.৩০ শতাংশ প্রাণহানি। খুলনা বিভাগের হার যথাক্রমে ৬.৭২ এবং ৬.২৩ শতাংশ। বরিশাল বিভাগে ৩.৫৮ শতাংশ দুর্ঘটনা ও ৩.৩৫ শতাংশ প্রাণহানি। সিলেট ৮.২৯ এবং ৮.৮৭ শতাংশ। রংপুরে ৪.৪৮ এবং ৫.৩ শতাংশ। ময়মনসিংহে ৫.৩৮ এবং ৫.৫১ শতাংশ।

ঢাকা বিভাগে সবচেয়ে বেশি ১২৮টি দুর্ঘটনায় ১২৪ জন নিহত হয়েছেন। বরিশাল বিভাগে সবচেয়ে কম ১৬টি দুর্ঘটনায় ১৪ জন প্রাণ হারিয়েছেন। একক জেলায় চট্টগ্রামে ৫২টি দুর্ঘটনায় ৪৫ জন নিহত হয়েছেন। মাগুরায় সবচেয়ে কম, ৮টি দুর্ঘটনায় ১ জন। রাজধানী ঢাকায় ৪২টি দুর্ঘটনায় ১৮ জন নিহত ও ৩৩ জন আহত হয়েছেন।

পোস্টটি শেয়ার করুন

এই বিভাগে আরও খবর..