1. akhi@janatarjagoron.com : আখি আক্তার : আখি আক্তার
  2. foreign@janatarjagoron.com : আন্তর্জাতিক ডেস্ক : আন্তর্জাতিক ডেস্ক
  3. atau@janatarjagoron.com : Mohammed Ataullah : Mohammed Ataullah
  4. mosharaf.bbadcc@gmail.com : বিনোদন ডেস্ক : বিনোদন ডেস্ক
  5. jonotarjagoron@gmail.com : Editor :
  6. labony@janatarjagoron.com : ক্যাম্পাস প্রতিনিধি : ক্যাম্পাস প্রতিনিধি
  7. life@janatarjagorn.com : লাইফস্টাইল ডেস্ক : লাইফস্টাইল ডেস্ক
  8. onlinedesk2@janatarjagoron.com : অনলাইন ডেস্ক : অনলাইন ডেস্ক
  9. sohag@janatarjagoron.com : Khan Saiful Sohag : Khan Saiful Sohag
  10. info2@janatarjagoron.com : উপজেলা প্রতিনিধি : উপজেলা প্রতিনিধি
  11. mosharafrobindev@gmail.com : জেলা প্রতিনিধি : জেলা প্রতিনিধি
৭ দিনের মধ্যেই সাইবার নিরাপত্তা আইন বাতিল: উপদেষ্টা নাহিদ - Janatar Jagoron
শিরোনাম
পশ্চিমবঙ্গের সব মাদ্রাসায় বন্দে মাতরম গাওয়া বাধ্যতামূলক শৈশব অভিজ্ঞতা তুলে প্রিয়ন্তি উর্বীর আবেগঘন ফেসবুক পোস্ট জাস্টিস কার্ড দাবিতে কঠোর বার্তা দিলেন হাসনাত পল্লবীর রামিসা হত্যাকাণ্ডে দ্রুত তদন্ত নির্দেশ আছিয়া ধর্ষণ-হত্যা মামলায় মৃত্যুদণ্ডের এক বছর পরও কার্যকর হয়নি রায় গৃহবধূকে গলাকেটে হত্যা, ঘরে ছিল পাঁচ লাখ টাকা তানজিম সারোয়ার হত্যা মামলায় চারজনের মৃত্যুদণ্ড ঘোষণা গরমে জনপ্রিয় আখের রস কতটা নিরাপদ, জানুন বিস্তারিত কুমিল্লায় পথসভায় তারেক রহমান উপস্থিত চাঁদপুরে উন্নয়ন কর্মসূচি ঘোষণা যুক্তরাষ্ট্র-বাণিজ্য চুক্তি নিয়ে জামায়াতের সঙ্গে আলোচনা হয়নি: জামায়াত আমির

৭ দিনের মধ্যেই সাইবার নিরাপত্তা আইন বাতিল: উপদেষ্টা নাহিদ

  • সর্বশেষ আপডেট: সোমবার, ৪ নভেম্বর, ২০২৪
  • ১৬৮ বার পঠিত
সাইবার নিরাপত্তা আইন বাতিল

ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি উপদেষ্টা মো. নাহিদ ইসলাম জানিয়েছেন, এক সপ্তাহের মধ্যে সাইবার নিরাপত্তা আইন বাতিল হবে।

সোমবার (০৪ নভেম্বর) তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের অফিসকক্ষে নরওয়ের রাষ্ট্রদূত হাকোন‌ অ্যারাল্ড গুলব্রান্ডসেনের সঙ্গে সাক্ষাতের সময় এ কথা জানান তিনি।

উপদেষ্টা নাহিদ বলেন, সাইবার নিরাপত্তা আইন এক সপ্তাহের মধ্যে বাতিল হবে। এ আইনের অধীনে যত মামলা হয়েছে, সবই বাতিল করা হবে। মত প্রকাশের স্বাধীনতায় বাধা সৃষ্টি করে এমন সব আইন পর্যালোচনায় রয়েছে। সংশ্লিষ্টদের সঙ্গে আলোচনা করে এসব আইনের বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে।

তিনি আরও বলেন, জাতীয় ঐকমত্যের ভিত্তিতে প্রয়োজনীয় সংস্কার শেষে নির্বাচনের আয়োজন হবে। ছাত্র-জনতার অভ্যুত্থানের ফলে নতুন বাংলাদেশ পেয়েছি, আর অন্তর্বর্তী সরকার দেশ পুনর্গঠনে কাজ শুরু করেছে।

রাষ্ট্রদূত হাকোন‌ অ্যারাল্ড গুলব্রান্ডসেন বলেন, নরওয়ে নতুন বাংলাদেশ পুনর্গঠনে অন্তর্বর্তী সরকারের পাশে থেকে সহযোগিতা করতে প্রস্তুত।

সংখ্যালঘু নির্যাতনের বিষয়ে রাষ্ট্রদূতের প্রশ্নের উত্তরে উপদেষ্টা নাহিদ বলেন, বাংলাদেশের সংখ্যালঘুরা নিরাপদে রয়েছে। সর্বশেষ পূজায় তাদের জন্য বিশেষ নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ এবং ছুটি বাড়ানো হয়েছিল। বিগত ফ্যাসিস্ট সরকার সংখ্যালঘুদের নিয়ে রাজনৈতিক খেলা করেছিল এবং তাদের ভোটব্যাংক হিসেবে ব্যবহার করেছিল। অথচ সেই সময়ে বড় বড় নির্যাতনের ঘটনাগুলো তাদের আমলেই ঘটেছিল, যা তারা বিচার করেনি।

তিনি আরও বলেন, সরকার উন্নয়ন সহযোগী হিসেবে নরওয়ের সঙ্গে সম্পর্ক উন্নয়নের জন্য আগ্রহী। তথ্যপ্রযুক্তি এবং গণমাধ্যমের বিকাশে নরওয়ের বিনিয়োগ প্রত্যাশা করে। জুলাইয়ের গণঅভ্যুত্থান নিয়ে বহির্বিশ্বে নেতিবাচক প্রচারণা চালানো হচ্ছে। এ বিষয়ে সত্য ঘটনা তুলে ধরতে নরওয়ের সহযোগিতা চান তিনি।

এ সময় উপস্থিত ছিলেন ডাক ও টেলিযোগাযোগ বিভাগের সচিব ড. মো. মুশফিকুর রহমান, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের সচিব শীষ হায়দার চৌধুরী, নরওয়ের ডেপুটি হেড অব মিশন মারিয়ান রাবে ন্যাভেলসউরড এবং মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা।

পোস্টটি শেয়ার করুন

এই বিভাগে আরও খবর..