1. akhi@janatarjagoron.com : আখি আক্তার : আখি আক্তার
  2. foreign@janatarjagoron.com : আন্তর্জাতিক ডেস্ক : আন্তর্জাতিক ডেস্ক
  3. atau@janatarjagoron.com : Mohammed Ataullah : Mohammed Ataullah
  4. mosharaf.bbadcc@gmail.com : বিনোদন ডেস্ক : বিনোদন ডেস্ক
  5. jonotarjagoron@gmail.com : Editor :
  6. labony@janatarjagoron.com : ক্যাম্পাস প্রতিনিধি : ক্যাম্পাস প্রতিনিধি
  7. life@janatarjagorn.com : লাইফস্টাইল ডেস্ক : লাইফস্টাইল ডেস্ক
  8. onlinedesk2@janatarjagoron.com : অনলাইন ডেস্ক : অনলাইন ডেস্ক
  9. sohag@janatarjagoron.com : Khan Saiful Sohag : Khan Saiful Sohag
  10. info2@janatarjagoron.com : উপজেলা প্রতিনিধি : উপজেলা প্রতিনিধি
  11. mosharafrobindev@gmail.com : জেলা প্রতিনিধি : জেলা প্রতিনিধি
অনলাইনে রিটার্ন দাখিলের নতুন নির্দেশ: কারা আছেন তালিকায়? - Janatar Jagoron
শিরোনাম
গরমে জনপ্রিয় আখের রস কতটা নিরাপদ, জানুন বিস্তারিত কুমিল্লায় পথসভায় তারেক রহমান উপস্থিত চাঁদপুরে উন্নয়ন কর্মসূচি ঘোষণা যুক্তরাষ্ট্র-বাণিজ্য চুক্তি নিয়ে জামায়াতের সঙ্গে আলোচনা হয়নি: জামায়াত আমির চেন্নাইয়ে চিকিৎসাধীন অবস্থায় মারা গেলেন কারিনা কায়সার ইউক্রেনে প্রাণঘাতী হামলার পর রাশিয়াকে কঠোর বার্তা জেলেনস্কির ধর্ষণচেষ্টা ঘটনায় জাবিতে প্রক্টরের পদত্যাগ দাবি চীনের বিমান অর্ডারে বড় আশায় মার্কিন নির্মাতা বোয়িং পরকিয়ার ঘটনায় মানসিক ভাঙন, বিষপানে ব্যবসায়ীর মৃত্যু কারিনা কায়সারের অসুস্থতায় ভুয়া মৃত্যুর খবর, ক্ষুব্ধ পরিবার ও বাবা কোরবানির পশুর কান্না নিয়ে কুসংস্কারের কোনো ধর্মীয় ভিত্তি নেই

অনলাইনে রিটার্ন দাখিলের নতুন নির্দেশ: কারা আছেন তালিকায়?

  • সর্বশেষ আপডেট: মঙ্গলবার, ২২ অক্টোবর, ২০২৪
  • ১২৮ বার পঠিত
অনলাইনে রিটার্ন

সরকার নির্দিষ্ট কয়েকটি রাজস্ব সার্কেল এবং কিছু সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানের কর্মকর্তা-কর্মচারীদের জন্য আয়কর রিটার্ন অনলাইনে দাখিল বাধ্যতামূলক করেছে। এ সংক্রান্ত একটি বিশেষ আদেশ জারি করেছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)।

আজ মঙ্গলবার এক বিজ্ঞপ্তিতে এনবিআরের জনসংযোগ কর্মকর্তা সৈয়দ এ মু’মেন এ তথ্য জানান। এনবিআরের জারি করা বিশেষ আদেশে বলা হয়েছে, ২০২৩ সালের আয়কর আইনের আওতায় এনবিআর চার শ্রেণির ব্যক্তি করদাতাদের জন্য ইলেকট্রনিক পদ্ধতিতে অনলাইনে আয়কর রিটার্ন দাখিল বাধ্যতামূলক ঘোষণা করেছে।

যাদের জন্য রিটার্ন জমা বাধ্যতামূলক করা হয়েছে, তারা হলেন ঢাকা উত্তর, ঢাকা দক্ষিণ, গাজীপুর ও নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের আওতাধীন আয়কর সার্কেলভুক্ত সব সরকারি কর্মচারী, দেশের সব তফসিলি ব্যাংকের কর্মকর্তা-কর্মচারী এবং মোবাইল টেলিকম অপারেটর প্রতিষ্ঠানে কর্মরত কর্মকর্তা-কর্মচারী।

এছাড়া, ছয়টি বড় বিদেশি প্রতিষ্ঠানে কর্মরত কর্মকর্তাদেরও বাধ্যতামূলকভাবে অনলাইনে আয়কর রিটার্ন দাখিল করতে হবে। প্রতিষ্ঠানগুলো হলো ইউনিলিভার বাংলাদেশ লিমিটেড, ব্রিটিশ আমেরিকান টোব্যাকো বাংলাদেশ কোম্পানি লিমিটেড, ম্যারিকো বাংলাদেশ লিমিটেড, বার্জার পেইন্টস বাংলাদেশ লিমিটেড, বাটা শু কোম্পানি (বাংলাদেশ) লিমিটেড এবং নেসলে বাংলাদেশ পিএলসি।

২০২৪-২৫ করবর্ষে রিটার্ন দাখিল এবং কর ব্যবস্থা সহজীকরণের লক্ষ্যে ৯ সেপ্টেম্বর এনবিআর অনলাইন রিটার্ন দাখিল সিস্টেম চালু করে। ২ অক্টোবর পর্যন্ত অনলাইনে ই-রিটার্ন দাখিলের সংখ্যা ৫০ হাজার ছাড়িয়ে যায়। সরকার আশা করছে, ২০২৪-২৫ অর্থবছরে ১০ লাখ করদাতা অনলাইনে আয়কর রিটার্ন জমা দেবেন।

অনলাইনে যারা রিটার্ন জমা দিচ্ছেন, তারা এনবিআরের সিস্টেমের মাধ্যমে ইন্টারনেট ব্যাংকিং, ডেবিট ও ক্রেডিট কার্ড এবং মোবাইল ব্যাংকিং ব্যবহার করে কর পরিশোধের সুবিধা পাচ্ছেন। এছাড়া দাখিল করা রিটার্নের কপি, প্রাপ্তি স্বীকারপত্র, আয়কর সনদ এবং কর শনাক্তকরণ নম্বর (টিআইএন) ডাউনলোড ও প্রিন্ট করা যাচ্ছে।

পোস্টটি শেয়ার করুন

এই বিভাগে আরও খবর..