1. akhi@janatarjagoron.com : আখি আক্তার : আখি আক্তার
  2. foreign@janatarjagoron.com : আন্তর্জাতিক ডেস্ক : আন্তর্জাতিক ডেস্ক
  3. atau@janatarjagoron.com : Mohammed Ataullah : Mohammed Ataullah
  4. mosharaf.bbadcc@gmail.com : বিনোদন ডেস্ক : বিনোদন ডেস্ক
  5. jonotarjagoron@gmail.com : Editor :
  6. labony@janatarjagoron.com : ক্যাম্পাস প্রতিনিধি : ক্যাম্পাস প্রতিনিধি
  7. life@janatarjagorn.com : লাইফস্টাইল ডেস্ক : লাইফস্টাইল ডেস্ক
  8. onlinedesk2@janatarjagoron.com : অনলাইন ডেস্ক : অনলাইন ডেস্ক
  9. sohag@janatarjagoron.com : Khan Saiful Sohag : Khan Saiful Sohag
  10. info2@janatarjagoron.com : উপজেলা প্রতিনিধি : উপজেলা প্রতিনিধি
  11. mosharafrobindev@gmail.com : জেলা প্রতিনিধি : জেলা প্রতিনিধি
ডেঙ্গু বিপর্যয়ে আরও ৮ জনের প্রাণহানি - Janatar Jagoron
শিরোনাম
ক্ষমতা ও পদ স্থায়ী নয়, পুলিশ কর্মকর্তাদের বললেন তারেক রহমান সোশ্যাল মিডিয়া আসক্তি কমাতে ইসলামের ১০ কার্যকর জীবনমুখী নির্দেশনা দেনমোহর নির্ধারণে ইসলামের নির্দেশনা কোরবানির পশুর সঠিক বয়স ও শরিয়তের বিধান ঘি নাকি মাখন: প্রতিদিনের খাবারে কোনটি বেশি স্বাস্থ্যকর ও নিরাপদ গুলিয়াখালী সৈকতে দোলনা নিয়ে সংঘর্ষে আহত ১২ পর্যটক-ব্যবসায়ী কাপাসিয়ায় পাঁচ খুন: মরদেহের ওপর মিলল টাইপ করা অভিযোগপত্র রাস্তায় মানুষের ভিড় বিএনপির প্রতি আস্থার প্রতিফলন-প্রধানমন্ত্রী মাহিদুল ইসলাম গফুর: তৃণমূলের আস্থা থেকে নগর নেতৃত্বের নবদিগন্ত সরকারি অনুদানে স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র, চিত্রনাট্য জমা দিতে আহ্বান নির্মাতাদের

ডেঙ্গু বিপর্যয়ে আরও ৮ জনের প্রাণহানি

  • সর্বশেষ আপডেট: বৃহস্পতিবার, ১৭ অক্টোবর, ২০২৪
  • ১৫১ বার পঠিত
ডেঙ্গু

ডেঙ্গুতে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় নতুন করে আরও আটজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে চলতি বছর এখন পর্যন্ত ডেঙ্গুতে মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ২৩৪ জন।

বৃহস্পতিবার (১৭ অক্টোবর) স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে, মৃত ব্যক্তিদের মধ্যে দুজন পুরুষ এবং ছয়জন নারী রয়েছেন। চলতি বছর পর্যন্ত ডেঙ্গুতে মৃতের সংখ্যা ২৩৪ জনে পৌঁছেছে। গত ২৪ ঘণ্টায় হাসপাতালে ভর্তি হওয়া ডেঙ্গু আক্রান্ত রোগীদের মধ্যে ঢাকা সিটি করপোরেশনের ৪০২ জন এবং বাকিরা ঢাকার বাইরের।

এখন পর্যন্ত চলতি বছরে ডেঙ্গু আক্রান্ত হয়ে ৪৭ হাজার ৫০ জন হাসপাতালে ভর্তি হয়েছেন। এর মধ্যে ৪৩ হাজার ২৮ জন হাসপাতাল ছেড়েছেন।

বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, নতুন ভর্তিদের মধ্যে বরিশাল বিভাগে ১২১ জন, চট্টগ্রাম বিভাগে ১৪৮ জন, ঢাকা বিভাগের বাইরে ১৮৪ জন, ঢাকা উত্তর সিটিতে ২৪২ জন, ঢাকা দক্ষিণ সিটিতে ১৬০ জন, খুলনা বিভাগে ১৪৩ জন রয়েছেন। এছাড়া রাজশাহী বিভাগে ৪০ জন, ময়মনসিংহ বিভাগে ৩২, রংপুর বিভাগে ২৬ এবং সিলেট বিভাগে চারজন নতুন রোগী ভর্তি হয়েছেন।

বিশেষজ্ঞ চিকিৎসক অধ্যাপক ড. আতিকুর রহমান বলেন, ডেঙ্গু এখন আর সিজনাল নয়, এটি সারা বছরই হয়ে থাকে। বর্ষার শুরু হলে এর প্রাদুর্ভাব বেড়ে যায়। ডেঙ্গুর প্রতিরোধে মশা নিধনের ওষুধ ব্যবহারের পাশাপাশি সিটি করপোরেশনকে সর্বত্র প্রচার চালাতে হবে। এছাড়া, সকলের সচেতনতা প্রয়োজন।

উল্লেখ্য, ২০২৩ সালে দেশের ইতিহাসে ডেঙ্গুতে সর্বাধিক ৩ লাখ ২১ হাজার ১৭৯ জন আক্রান্ত হয় এবং ১ হাজার ৭০৫ জনের মৃত্যু হয়।

পোস্টটি শেয়ার করুন

এই বিভাগে আরও খবর..