রবিবার, ৩১ মে ২০২৬, ১১:৩৯ পূর্বাহ্ন
সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া সরকারবিরোধী বিভিন্ন গুজব নিয়ে মুখ খুললেন যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া।
বুধবার (০৯ অক্টোবর) সকালে নিজের ভেরিফায়েড ফেসবুক প্রোফাইলে তিনি এ নিয়ে মন্তব্য করেন।
পোস্টে তিনি উল্লেখ করেছেন, ‘শুধু চেয়ারই নয়, প্রধান উপদেষ্টাসহ অন্যান্য উপদেষ্টারাও দেশ ছাড়ছেন। সোর্স: চালাইদেন।’
উপদেষ্টা আসিফ মাহমুদের পোস্টে অনেক ব্যবহারকারী মন্তব্য করেছেন। কাফি নামে একজন লিখেছেন, ‘যদি ধরে নিই ডক্টর ইউনূস পালিয়ে গেছেন, মেনে নিলাম শিশু উপদেষ্টারা গা ঢাকা দিয়েছেন, তাদের বিষয়ে সব কিছু মেনে নিয়েছি। তবে কি তাদের মা পবিত্র মানুষ হাসিনা ক্ষমতা ফিরে পাবেন! লাউড অ্যান্ড ক্লিয়ার, মানুষ মৃত্যুশীল, ডক্টর ইউনূস ও তাদের উপদেষ্টারা মারা গেলেও তারা আবার ক্ষমতায় আসতে পারবে না। তাদের আসার সম্ভাবনা ছিল কিন্তু এখন তো পাশের দেশ থেকেও অনেক দূরে চলে গেছেন আপা। একটি শান্তির বাংলাদেশ চাই।’
এমএ আহমেদ আজাদ মন্তব্য করেছেন, ‘গুজবের অস্ত্র হিসেবে এসব বিষয় ব্যবহার করা ঠিক নয়, গুজব দিয়ে আতঙ্ক তৈরি করা যায়, কিন্তু পরে এরাই নিন্দিত হন।’
জয়নুল আবেদিন বলেছেন, ‘ফ্যাসিবাদী চিন্তা ও গণহত্যার সমর্থনকারীদের ইতিহাসের অন্ধকার দিকগুলো মনে রাখা উচিত। আমাদের উচিত ইতিহাস থেকে শিক্ষা নিয়ে গণতন্ত্র ও মানবাধিকারের প্রতি দায়িত্ব পালন করা। ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি সুস্থ সমাজ গড়তে আমাদের ঐক্যবদ্ধ হতে হবে।’
গোলাম মোস্তফা মন্তব্য করেছেন, ‘ভাই, আপনাদের গুজবে কান না দিয়ে নিজেদের কাজ করে যেতে হবে। আপনাদের প্রতি আমাদের অটল বিশ্বাস আছে, এবং গভীর ভালোবাসা রইল।’
সোইব হোসেন বলেছেন, ‘ডিমের দাম বৃদ্ধিতে আমি সরকারের দিকেই আঙুল তুলব। কেন তারা এ বিষয়ে নিয়ন্ত্রণ করতে পারছে না? ব্যবস্থা নিচ্ছে না কেন? এসব বিষয়ে সংশ্লিষ্ট সকলকে নজরদারি দেওয়ার জোর আহ্বান জানাই।’