1. akhi@janatarjagoron.com : আখি আক্তার : আখি আক্তার
  2. foreign@janatarjagoron.com : আন্তর্জাতিক ডেস্ক : আন্তর্জাতিক ডেস্ক
  3. atau@janatarjagoron.com : Mohammed Ataullah : Mohammed Ataullah
  4. mosharaf.bbadcc@gmail.com : বিনোদন ডেস্ক : বিনোদন ডেস্ক
  5. jonotarjagoron@gmail.com : Editor :
  6. labony@janatarjagoron.com : ক্যাম্পাস প্রতিনিধি : ক্যাম্পাস প্রতিনিধি
  7. life@janatarjagorn.com : লাইফস্টাইল ডেস্ক : লাইফস্টাইল ডেস্ক
  8. onlinedesk2@janatarjagoron.com : অনলাইন ডেস্ক : অনলাইন ডেস্ক
  9. sohag@janatarjagoron.com : Khan Saiful Sohag : Khan Saiful Sohag
  10. info2@janatarjagoron.com : উপজেলা প্রতিনিধি : উপজেলা প্রতিনিধি
  11. mosharafrobindev@gmail.com : জেলা প্রতিনিধি : জেলা প্রতিনিধি
নতুন ৬ দিনের কর্মসূচি ঘোষণা: বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ও নাগরিক কমিটির দেশব্যাপী আন্দোলন - Janatar Jagoron
শিরোনাম
পরকিয়ার ঘটনায় মানসিক ভাঙন, বিষপানে ব্যবসায়ীর মৃত্যু কারিনা কায়সারের অসুস্থতায় ভুয়া মৃত্যুর খবর, ক্ষুব্ধ পরিবার ও বাবা কোরবানির পশুর কান্না নিয়ে কুসংস্কারের কোনো ধর্মীয় ভিত্তি নেই ভিভো বাংলাদেশে এক্সিকিউটিভ পদে নতুন নিয়োগ বিজ্ঞপ্তি রোহিঙ্গা ক্যাম্পে গোলাগুলিতে নিহত সাবেক জকির গ্রুপ সদস্য ডেবিট-ক্রেডিট কার্ড তথ্য সুরক্ষায় গ্রাহকদের সতর্ক করলো বাংলাদেশ ব্যাংক ডিম ও সবজির ঊর্ধ্বগতিতে বাড়ছে নগরজীবনের নিত্যপণ্যের ব্যয় লঘুচাপের প্রভাবে ঢাকাসহ ৯ জেলায় ঝড়বৃষ্টির পূর্বাভাস আত্মঘাতী বোমা হামলায় নিহত আট সেনাসদস্য ঈদুল আজহায় সরকারি চাকরিজীবীদের জন্য টানা সাতদিন ছুটির ঘোষণা

নতুন ৬ দিনের কর্মসূচি ঘোষণা: বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ও নাগরিক কমিটির দেশব্যাপী আন্দোলন

  • সর্বশেষ আপডেট: শনিবার, ৪ জানুয়ারী, ২০২৫
  • ২১৮ বার পঠিত
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন
this is a collected or created picture for Janatar Jagoron news.

জুলাই গণ-অভ্যুত্থানের ঘোষণাপত্রের দাবির সাথে সম্পর্কিত ছয় দিনের কর্মসূচি ঘোষণা করেছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ও জাতীয় নাগরিক কমিটি। আগামী ৬ জানুয়ারি থেকে ১১ জানুয়ারি পর্যন্ত সারা দেশে জনসংযোগ কার্যক্রম পরিচালনা করবে তারা।

শনিবার বাংলামোটরে এক যৌথ সংবাদ সম্মেলনে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক হাসনাত আব্দুল্লাহ বলেন, ‘ঘোষণাপত্রের ব্যাপারে রাজনৈতিক দলগুলো ও সাধারণ মানুষের মতামত সংগ্রহের বিষয়ে সরকারের কোন কার্যকর পদক্ষেপ এখনও দৃশ্যমান হয়নি।’

তিনি আরও বলেন, ‘যদি সরকার এই বিষয়ে কার্যকরী উদ্যোগ নেয় এবং আমাদের সহযোগিতা প্রয়োজন মনে করে, তবে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ও জাতীয় নাগরিক কমিটি পূর্ণ প্রস্তুত রয়েছে।’

হাসনাত বলেন, ‘গত ৩১ ডিসেম্বর শহীদ মিনারে মার্চ ফর ইউনিটিতে আমরা ১৫ জানুয়ারির মধ্যে জুলাই প্রক্লেমেশন ঘোষণার দাবি তুলেছি। অন্তর্বর্তীকালীন সরকারের পক্ষ থেকে ঘোষণা ইতিমধ্যে দেওয়া হয়েছে। এই অভ্যুত্থানে দেশের প্রতিটি মানুষের ভূমিকা ছিল, এবং আমরা বিশ্বাস করি যে এই ঘোষণাপত্র জনগণের আশা-আকাঙ্ক্ষাকে প্রতিফলিত করবে।’

তিনি আরও বলেন, ‘আমরা দেশের মানুষের কাছে পৌঁছাতে চাই। আমরা সব শিক্ষাপ্রতিষ্ঠান এবং পেশাজীবীদের মধ্যে জনসংযোগ চালাবো। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ও জাতীয় নাগরিক কমিটি যৌথভাবে এই কার্যক্রম পরিচালনা করবে।’

সংবাদ সম্মেলনে জাতীয় নাগরিক কমিটির আহ্বায়ক নাসীরুদ্দীন পাটোয়ারীও উপস্থিত ছিলেন।

পোস্টটি শেয়ার করুন

এই বিভাগে আরও খবর..