সোমবার, ১১ মে ২০২৬, ০৬:৩১ অপরাহ্ন
আগামীকাল বৃহস্পতিবার দেশের বিভিন্ন অঞ্চলে গ্যাস সরবরাহ বন্ধ থাকবে বলে জানিয়েছে তিতাস গ্যাস কর্তৃপক্ষ। জরুরি টাই-ইন কাজের জন্য জিটিসিএলের মনোহরদী অফ-ট্রান্সমিশন পয়েন্টে গ্যাস সরবরাহ বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
আজ বুধবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে তিতাস গ্যাস কর্তৃপক্ষ জানায়, বৃহস্পতিবার সন্ধ্যা ৬টা থেকে শুক্রবার সন্ধ্যা ৬টা পর্যন্ত তিতাস গ্যাসের আওতাধীন নরসিংদী জেলার মনোহরদী উপজেলা সদর ও গোতাশিয়া এলাকা এবং কিশোরগঞ্জ জেলা সদর এলাকায় সকল শ্রেণির গ্রাহকের গ্যাস সরবরাহ বন্ধ থাকবে।