1. akhi@janatarjagoron.com : আখি আক্তার : আখি আক্তার
  2. foreign@janatarjagoron.com : আন্তর্জাতিক ডেস্ক : আন্তর্জাতিক ডেস্ক
  3. atau@janatarjagoron.com : Mohammed Ataullah : Mohammed Ataullah
  4. mosharaf.bbadcc@gmail.com : বিনোদন ডেস্ক : বিনোদন ডেস্ক
  5. jonotarjagoron@gmail.com : Editor :
  6. labony@janatarjagoron.com : ক্যাম্পাস প্রতিনিধি : ক্যাম্পাস প্রতিনিধি
  7. life@janatarjagorn.com : লাইফস্টাইল ডেস্ক : লাইফস্টাইল ডেস্ক
  8. onlinedesk2@janatarjagoron.com : অনলাইন ডেস্ক : অনলাইন ডেস্ক
  9. sohag@janatarjagoron.com : Khan Saiful Sohag : Khan Saiful Sohag
  10. info2@janatarjagoron.com : উপজেলা প্রতিনিধি : উপজেলা প্রতিনিধি
  11. mosharafrobindev@gmail.com : জেলা প্রতিনিধি : জেলা প্রতিনিধি
রাজধানীতে মোটরসাইকেল চলাচলে ডিএমপির কড়া নির্দেশনা - Janatar Jagoron
শিরোনাম
ক্ষমতা ও পদ স্থায়ী নয়, পুলিশ কর্মকর্তাদের বললেন তারেক রহমান সোশ্যাল মিডিয়া আসক্তি কমাতে ইসলামের ১০ কার্যকর জীবনমুখী নির্দেশনা দেনমোহর নির্ধারণে ইসলামের নির্দেশনা কোরবানির পশুর সঠিক বয়স ও শরিয়তের বিধান ঘি নাকি মাখন: প্রতিদিনের খাবারে কোনটি বেশি স্বাস্থ্যকর ও নিরাপদ গুলিয়াখালী সৈকতে দোলনা নিয়ে সংঘর্ষে আহত ১২ পর্যটক-ব্যবসায়ী কাপাসিয়ায় পাঁচ খুন: মরদেহের ওপর মিলল টাইপ করা অভিযোগপত্র রাস্তায় মানুষের ভিড় বিএনপির প্রতি আস্থার প্রতিফলন-প্রধানমন্ত্রী মাহিদুল ইসলাম গফুর: তৃণমূলের আস্থা থেকে নগর নেতৃত্বের নবদিগন্ত সরকারি অনুদানে স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র, চিত্রনাট্য জমা দিতে আহ্বান নির্মাতাদের

রাজধানীতে মোটরসাইকেল চলাচলে ডিএমপির কড়া নির্দেশনা

  • সর্বশেষ আপডেট: রবিবার, ২৪ নভেম্বর, ২০২৪
  • ১৯২ বার পঠিত
this is a collected or created picture for Janatar Jagoron news.

ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) এক নির্দেশনার মাধ্যমে জানিয়েছে যে, রাজধানীর আবাসিক এলাকা ও শিক্ষাপ্রতিষ্ঠানের কাছাকাছি উচ্চমাত্রার হর্ন বাজানো থেকে বিরত থাকতে হবে। পাশাপাশি মোটরসাইকেলে চালকসহ দুজনের বেশি আরোহী বহন করাও নিষিদ্ধ করা হয়েছে।

রোববার (২৪ নভেম্বর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে ডিএমপি এসব তথ্য প্রকাশ করে।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, রাজধানীতে অনেক সময় মোটরযান চালকরা অপ্রয়োজনে উচ্চ মাত্রার হর্ন বাজিয়ে থাকেন, যা পথচারী, যাত্রী, অন্যান্য যানবাহনের চালক, নগরবাসী এবং বিশেষ করে অসুস্থ ব্যক্তিদের জন্য মারাত্মক স্বাস্থ্যঝুঁকি সৃষ্টি করে। এ ধরনের সমস্যা রোধে সড়ক পরিবহন আইন-২০১৮ এর ৪৫ ধারার বিধান মেনে চলতে এবং অপ্রয়োজনীয় ও উচ্চমাত্রার হর্ন ব্যবহার থেকে বিরত থাকতে মোটরযান চালকদের প্রতি অনুরোধ জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে আরও উল্লেখ করা হয়েছে যে, রাজধানীতে প্রায়ই দেখা যায়, মোটরসাইকেলের চালকরা হেলমেট ব্যবহার না করেই একাধিক যাত্রী নিয়ে চলাচল করছেন। এতে নারীদের এবং শিশুদের নিয়ে ঝুঁকিপূর্ণভাবে যাতায়াতের কারণে সড়ক দুর্ঘটনার ঝুঁকি বাড়ছে। প্রাণহানি ও দুর্ঘটনা রোধে চালকদের সড়ক পরিবহন আইন-২০১৮ এর ৪৯ (১) ধারার প্রথম অংশের (চ) অনুযায়ী নিয়ম মেনে চলতে বলা হয়েছে। নির্দেশনায় চালকসহ দুজনের বেশি আরোহী বহন না করার পাশাপাশি যাত্রীদের হেলমেট পরিধান নিশ্চিত করার কথা বলা হয়েছে।

এই নির্দেশনা কার্যকর করার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে এবং কেউ আইন অমান্য করলে তার বিরুদ্ধে যথাযথ আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানিয়েছে ঢাকা মহানগর পুলিশের ট্রাফিক বিভাগ। এছাড়া, সংশ্লিষ্ট সকলের সহযোগিতা কামনা করা হয়েছে।

পোস্টটি শেয়ার করুন

এই বিভাগে আরও খবর..