শনিবার, ২৫ এপ্রিল ২০২৬, ০৫:১৫ অপরাহ্ন
বিএনপির ইফতার মাহফিল: গণতন্ত্র পুনরুদ্ধারে শক্তিশালী আন্দোলনের ডাক!
শাওন সরদার, ফরিদপুর
ফরিদপুরের আলফাডাঙ্গায় বিএনপির আয়োজনে জমকালো ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। ১৯ মার্চ আয়োজিত এ মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপি নেতা জনাব সামচুউদ্দিন মিয়া ঝুনু।
ইফতার পূর্ব আলোচনা সভায় তিনি বলেন, “বাংলাদেশকে প্রকৃত গণতান্ত্রিক দেশে রূপান্তর করতে হলে বিএনপির হাতকে আরও শক্তিশালী করতে হবে!” তিনি আরও বলেন, “গণতন্ত্র পুনরুদ্ধারে দলীয় নেতাকর্মীদের ঐক্যবদ্ধ হয়ে আন্দোলনে ঝাঁপিয়ে পড়তে হবে!”
এই বক্তব্য ঘিরে ইতোমধ্যেই রাজনৈতিক অঙ্গনে আলোড়ন তৈরি হয়েছে। রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন, বিএনপির এই আহ্বান সামনে নতুন কোনো কর্মসূচির ইঙ্গিত বহন করছে কি না, তা নিয়ে কৌতূহল রয়েছে।