1. akhi@janatarjagoron.com : আখি আক্তার : আখি আক্তার
  2. foreign@janatarjagoron.com : আন্তর্জাতিক ডেস্ক : আন্তর্জাতিক ডেস্ক
  3. atau@janatarjagoron.com : Mohammed Ataullah : Mohammed Ataullah
  4. mosharaf.bbadcc@gmail.com : বিনোদন ডেস্ক : বিনোদন ডেস্ক
  5. jonotarjagoron@gmail.com : Editor :
  6. labony@janatarjagoron.com : ক্যাম্পাস প্রতিনিধি : ক্যাম্পাস প্রতিনিধি
  7. life@janatarjagorn.com : লাইফস্টাইল ডেস্ক : লাইফস্টাইল ডেস্ক
  8. onlinedesk2@janatarjagoron.com : অনলাইন ডেস্ক : অনলাইন ডেস্ক
  9. sohag@janatarjagoron.com : Khan Saiful Sohag : Khan Saiful Sohag
  10. info2@janatarjagoron.com : উপজেলা প্রতিনিধি : উপজেলা প্রতিনিধি
  11. mosharafrobindev@gmail.com : জেলা প্রতিনিধি : জেলা প্রতিনিধি
গাজীপুরে কাভার্ড ভ্যানের ধাক্কায় সাংবাদিকসহ দুই জনের মর্মান্তিক মৃত্যু - Janatar Jagoron
  • E-paper
  • English Version
  • শনিবার, ২৪ জানুয়ারী ২০২৬, ০৩:০১ অপরাহ্ন

শিরোনাম
আজ থেকে শুরু নির্বাচনী প্রচার, দলগুলোর কোথায় কখন কর্মসূচি জুলাই গণঅভ্যুত্থান মামলা: জয় ও পলকের বিচার শুরু হাইকোর্টে খারিজ রিট, কুমিল্লা–৪ আসনে প্রার্থী হতে পারলেন না হাসনাতের প্রতিদ্বন্দ্বী আপিল শুনানির প্রথম ঘণ্টায় পাঁচ প্রার্থীর মনোনয়ন চূড়ান্তভাবে বাতিল স্কাইডাইভিংয়ে একসঙ্গে ৫৪ পতাকা উড়িয়ে গিনেস রেকর্ড গড়ল বাংলাদেশ তেজতুরী বাজারে মোসাব্বির হত্যা: রহস্য উদঘাটন, চারজন গ্রেপ্তার নির্বাচনে কোনো দলের জন্য বাড়তি সুযোগ নেই: প্রেস সচিব ইসিতে আপিল শুনানির প্রথম দিনে ১৬ প্রার্থিতা বাতিল ব্যালট পেপারের নিরাপত্তা ও গোপনীয়তায় ইসির নতুন পরিপত্র জারি আগামী বাজেট থেকেই অনলাইনে ভ্যাট রিটার্ন দাখিল বাধ্যতামূলক

গাজীপুরে কাভার্ড ভ্যানের ধাক্কায় সাংবাদিকসহ দুই জনের মর্মান্তিক মৃত্যু

  • সর্বশেষ আপডেট: রবিবার, ১৯ জানুয়ারী, ২০২৫
  • ১৩২ বার পঠিত
গাজীপুরে কাভার্ড ভ্যানের ধাক্কায় সাংবাদিকসহ দুই জনের মর্মান্তিক মৃত্যু
this is a collected or created picture for Janatar Jagoron news.

গাজীপুরের হোতাপাড়া এলাকায় কাভার্ড ভ্যানের চাপায় একজন সাংবাদিকসহ দুজন প্রাণ হারিয়েছেন। ঘটনাটি ঘটেছে রবিবার (১৯ জানুয়ারি) বিকেল সাড়ে ৪টার দিকে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের সদর উপজেলার বিমানঘাঁটির সামনে ইউটার্ন এলাকায়।

প্রাণ হারানোদের মধ্যে রয়েছেন মিনহাজুল কবির মাসুদ (৪০), যিনি শ্রীপুর উপজেলার বাউনি গ্রামের হাবিবুর রহমানের পুত্র এবং দৈনিক একুশের বাণী পত্রিকার শ্রীপুর প্রতিনিধি হিসেবে কাজ করতেন। অপর নিহত ব্যক্তি, সম্রাট (৩৫), সাংবাদিক মাসুদের সঙ্গী ছিলেন এবং তার বাড়িও শ্রীপুর উপজেলায়।

প্রত্যক্ষদর্শীদের বর্ণনা অনুযায়ী, সাংবাদিক মাসুদ তার মোটরসাইকেলে সঙ্গী সম্রাটকে পেছনে বসিয়ে গাজীপুরের দিকে যাচ্ছিলেন। এ সময় ঢাকা থেকে উল্টো পথে আসা একটি কাভার্ড ভ্যান হোতাপাড়া এলাকার বিমানঘাঁটির কাছে ইউটার্ন নেওয়ার সময় তাদের মোটরসাইকেলে ধাক্কা দেয়। দুর্ঘটনায় কাভার্ড ভ্যানের চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলেই তারা দুজন মারা যান।

সালনা হাইওয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) ছালেহ্ আহমেদ জানিয়েছেন, নিহতদের মরদেহ উদ্ধার করে থানায় রাখা হয়েছে। এ ছাড়া কাভার্ড ভ্যানটি ও তার চালককে আটক করা হয়েছে। এ বিষয়ে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে বলেও তিনি জানান।

পোস্টটি শেয়ার করুন

এই বিভাগে আরও খবর..