1. akhi@janatarjagoron.com : আখি আক্তার : আখি আক্তার
  2. foreign@janatarjagoron.com : আন্তর্জাতিক ডেস্ক : আন্তর্জাতিক ডেস্ক
  3. atau@janatarjagoron.com : Mohammed Ataullah : Mohammed Ataullah
  4. mosharaf.bbadcc@gmail.com : বিনোদন ডেস্ক : বিনোদন ডেস্ক
  5. jonotarjagoron@gmail.com : Editor :
  6. labony@janatarjagoron.com : ক্যাম্পাস প্রতিনিধি : ক্যাম্পাস প্রতিনিধি
  7. life@janatarjagorn.com : লাইফস্টাইল ডেস্ক : লাইফস্টাইল ডেস্ক
  8. onlinedesk2@janatarjagoron.com : অনলাইন ডেস্ক : অনলাইন ডেস্ক
  9. sohag@janatarjagoron.com : Khan Saiful Sohag : Khan Saiful Sohag
  10. info2@janatarjagoron.com : উপজেলা প্রতিনিধি : উপজেলা প্রতিনিধি
  11. mosharafrobindev@gmail.com : জেলা প্রতিনিধি : জেলা প্রতিনিধি
জামায়াত-বিএনপি সংঘর্ষে উত্তপ্ত কুষ্টিয়া: আহত কর্মীর চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু - Janatar Jagoron
  • E-paper
  • English Version
  • রবিবার, ২৬ এপ্রিল ২০২৬, ০৮:২৮ অপরাহ্ন

জামায়াত-বিএনপি সংঘর্ষে উত্তপ্ত কুষ্টিয়া: আহত কর্মীর চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু

  • সর্বশেষ আপডেট: মঙ্গলবার, ১৪ জানুয়ারী, ২০২৫
  • ১৯১ বার পঠিত
জামায়াত-বিএনপি সংঘর্ষে উত্তপ্ত কুষ্টিয়া
this is a collected or created picture for Janatar Jagoron news.

সোমবার (১৩ জানুয়ারি) বিকেল ৩টার দিকে রাজধানীর ইবনে সিনা হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু ঘটে।

এর আগে রোববার (১২ জানুয়ারি) বিকেল ৫টার দিকে কুষ্টিয়ার মিরপুর উপজেলার আমলা ইউনিয়নের মিটন বুরাপাড়া মাধ্যমিক বিদ্যালয়ের মাঠে সংঘর্ষের ঘটনা ঘটে। সংঘর্ষে উভয়পক্ষের অন্তত ২৫ জন আহত হয়েছেন।

মিরপুর উপজেলা জামায়াতের সেক্রেটারি শেখ মহিউদ্দিন আহমেদ নিহতের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। নিহত খোকন মোল্লা আমলা ইউনিয়নের বুরাপাড়া গ্রামের নওশের আলী মোল্লার সন্তান।

জামায়াতের সেক্রেটারি শেখ মহিউদ্দিন আহমেদ বলেন, গতকাল সংঘর্ষে গুরুতর আহত অবস্থায় খোকন মোল্লাকে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। পরে তার শারীরিক অবস্থার অবনতি ঘটলে ভোরে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়। এরপর বিকেল ৩টার দিকে ইবনে সিনা হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।

উল্লেখ্য, কুষ্টিয়ার মিরপুরে বুরাপাড়া মাধ্যমিক বিদ্যালয় পরিচালনা পর্ষদের সভাপতি নির্বাচনকে কেন্দ্র করে জামায়াত এবং বিএনপির মধ্যে এই সংঘর্ষ ঘটে। রোববার বিকেল ৫টার দিকে মিটন বুরাপাড়া মাধ্যমিক বিদ্যালয়ের মাঠে সংঘর্ষটি হয়। এতে উভয়পক্ষের কমপক্ষে ২৫ জন আহত হয়েছেন।

জামায়াতের নেতাকর্মীদের অভিযোগ, বুরাপাড়া মাধ্যমিক বিদ্যালয়ের পরিচালনা পর্ষদের সভাপতি পদ থেকে নাম প্রত্যাহারের জন্য জামায়াত নেতা মুকুলের ওপর চাপ সৃষ্টি করছিলেন স্থানীয় বিএনপি নেতা নাসির। এই ইস্যুতে বিরোধের জেরে শনিবার রাতে মুকুলকে হুমকি দেন নাসির। এর প্রতিবাদে রোববার বিকেল ৩টার দিকে জামায়াত নেতাকর্মীরা বিদ্যালয় মাঠে এক প্রতিবাদ সমাবেশের আয়োজন করেন। এসময় নাসিরের নেতৃত্বে তার সমর্থকরা লাঠিসোটা ও দেশীয় অস্ত্র নিয়ে হামলা চালায়।

পোস্টটি শেয়ার করুন

এই বিভাগে আরও খবর..