1. akhi@janatarjagoron.com : আখি আক্তার : আখি আক্তার
  2. foreign@janatarjagoron.com : আন্তর্জাতিক ডেস্ক : আন্তর্জাতিক ডেস্ক
  3. atau@janatarjagoron.com : Mohammed Ataullah : Mohammed Ataullah
  4. mosharaf.bbadcc@gmail.com : বিনোদন ডেস্ক : বিনোদন ডেস্ক
  5. jonotarjagoron@gmail.com : Editor :
  6. labony@janatarjagoron.com : ক্যাম্পাস প্রতিনিধি : ক্যাম্পাস প্রতিনিধি
  7. life@janatarjagorn.com : লাইফস্টাইল ডেস্ক : লাইফস্টাইল ডেস্ক
  8. onlinedesk2@janatarjagoron.com : অনলাইন ডেস্ক : অনলাইন ডেস্ক
  9. sohag@janatarjagoron.com : Khan Saiful Sohag : Khan Saiful Sohag
  10. info2@janatarjagoron.com : উপজেলা প্রতিনিধি : উপজেলা প্রতিনিধি
  11. mosharafrobindev@gmail.com : জেলা প্রতিনিধি : জেলা প্রতিনিধি
মনপুরার নিষেধাজ্ঞার ১২ দিনে পার হলে ও জেলেদের ঘড়ে এখনো পৌঁছায়নি বিজিএফ এর খাদ্য সহায়তা - Janatar Jagoron
  • E-paper
  • English Version
  • শুক্রবার, ১০ এপ্রিল ২০২৬, ১০:০৯ অপরাহ্ন

শিরোনাম
দেশজুড়ে হামের প্রকোপ বৃদ্ধি, একদিনে আক্রান্ত ৯৪৭ মৃত্যু তিন পাকিস্তানে গণপরিবহন ভাড়া সম্পূর্ণ ফ্রি আওয়ামী লীগ নেতাকে অবৈধভাবে ভারপ্রাপ্ত প্রধানের দায়িত্ব, ইউএনও কে আদালতের শোকজ সম্মিলিত উদ্যোগে অর্থনীতি রক্ষার আহ্বান জানালেন মন্ত্রী টিস্যু ব্যবহারে পবিত্রতা অর্জন, পানি ছাড়াই নামাজ শুদ্ধ? নয় জেলায় ঝড়ের আশঙ্কা, ৬০ কিলোমিটার বেগে বইবে হাওয়া কুয়াকাটার সাগরে বিরল ব্রাউন সার্জনফিশ, দর্শনার্থীর ভিড় হবিগঞ্জের মনতলায় তেলবাহী ট্রেন লাইনচ্যুত হয়ে সিলেটের সঙ্গে রেল যোগাযোগ বন্ধ শাহবাগ থানায় পুলিশ ব্যারাক সংকট, অস্থায়ী সমাধানে উদ্যোগ জোরদার রামগঞ্জ পৌরসভা নিয়ে ক্ষুদ্র বিশ্লেষণ

মনপুরার নিষেধাজ্ঞার ১২ দিনে পার হলে ও জেলেদের ঘড়ে এখনো পৌঁছায়নি বিজিএফ এর খাদ্য সহায়তা

  • সর্বশেষ আপডেট: বুধবার, ১৫ অক্টোবর, ২০২৫
  • ৩১৩ বার পঠিত
মনপুরায় চাল না পেয়ে নদীতে জেলেদের হাহাকার

বনি আমিন,
মনপুরা উপজেলা প্রতিনিধি

ভোলার মনপুরার মেঘনায় ইলিশের প্রজনন মৌসুমে মাছ শিকারে ২২ দিনের নিষেধাজ্ঞা চলছে। এ সময়ে জেলেদের খাদ্য সহায়তা হিসেবে ২৫ কেজি করে চাল দেয়ার কথা থাকলেও নিষেধাজ্ঞা শুরুর ১২ দিনে ও মনপুরার জেলে সেই সহায়তা পাননি। ফলে আর্থিক সংকটে মানবতার জীবনযাপন করছেন তারা। বাধ্য হয়ে কেউ কেউ আবার রাতের আঁধারে সরকারি নিষেধাজ্ঞ অমান্য করে নদীতে নামছেন মাছ শিকারে।

রাতের আঁধারে ঘাটে বেঘাটে দেখা যায় ,ভোলার মনপুরা উপজেলা ঘেঁষা মেঘনা নদীতে দেখা যায় শত শত ট্রলার। নিষেধাজ্ঞা অমান্য করে মাছ শিকার চলছে। এর পেছনে স্থানীয় প্রভাবশালীরা যেমন জড়িত তেমনি জেলেদের জন্য বরাদ্দের খাদ্য সহায়তা সঠিক সময়ে না পাওয়াকে দায়ী করছেন সংশ্লিষ্টরা।

এ ছাড়া ও আজ বুধবার (১৫ অক্টোবর) সকালে উপজেলার বিভিন্ন মাছ বাজার গুলোতে ঘুরে দেখা যায়। জেলেরা অবৈধভাবে মাছ শিকার করে বাজারে হাক ডাকের মাধ্যমে বিক্রি করছেন মেঘনা থেকে শিকার করে পোয়া মাছ।

নিষেধাজ্ঞা কালীন সময়ে অবৈধভাবে মাছ শিকার করে বাজারে জনসম্মুখে বিক্রি করার বিষয়ে জানতে চাইলে জেলেরা জানান, নিষেধাজ্ঞা দিয়েছে সরকার ১২ দিন হয়ে গেছে এখনো পর্যন্ত আমরা সরকারি বিজিএফ কার্ডের চল পাইনি। আমাদের পরিবারে ছেলে সন্তান আছে আমরা কি না খেয়ে মরবো নাকি।

মনপুরার ২ নং হাজীরহাট ইউনিয়নের চর ফৈজউদ্দিন গ্রামের বশির উল্লাহ ও সফিউল্লাহ দুই চাচাতো ভাই। নদীতে মাছ ধরতে না পেরে মেঘনার পাড়ে ছেঁড়া জাল মেরামত করছেন তারা। দুজনের ঘরেই পাঁচ জন করে সদস্য। তাদের অভিযোগ, মা ইলিশ রক্ষায় সরকার ২২ দিনের নিষেধাজ্ঞা দিলেও খাদ্য সহায়তা পৌঁছেনি তাদের হাতে।
জেলেরা অভিযোগ করে বলেন, নিষেধাজ্ঞার ২২ দিনে একটি পরিবারের হাতে শুধু-ই মাত্র ২৫ কেজি করে চাল দিলেই কি খাদ্য চাহিদা মেটানো সম্ভব?

তারা অভিযোগ করে জানান , এই বছর মা ইলিশ রক্ষায় মেঘনায় (৪ অক্টোবর) থেকে ২২ দিনের নিষেধাজ্ঞা দিয়েছে সরকার, নিষেধাজ্ঞার ১২ দিন পার হলেও এখনো আমাদের হাতে পৌঁছায়নি খাদ্য সহায়তা। বিগত বছর গুলোতে যারা প্রকৃত জেলে কাজ করে জীবিকা নির্বাহ করে তারা খাদ্য সহায়তা ঠিকমতো পায়নি নেতাদের কারনে । অথচ যারা জেলে না, তারা পাচ্ছে সহায়তার চাল। ব এমন অভিযোগ মনপুরা ও কলাতলীর জেলেদেরও।
সময় মত চাল না পাওয়ার পাশাপাশি উপার্জন বন্ধ থাকায় মনপুরা উপজেলার জেলেদের সংসারে এখন অভাব বিরাজ করছে।

তারা বলছেন, দেশের জেলেরা মাছ ধরতে না পারলেও ভারতীয় জেলেরা ঠিকই জলসীমায় ঢুকে মাছ ধরে নিয়ে যাচ্ছে। এদিকে নিষেধাজ্ঞার কারণে মানবেতর জীবনযাপন করছে দেশের জেলেরা। খাদ্য সহায়তাও মিলছে না ঠিকমতো।

জেলেদের অভিযোগ, বিগত নিষেধাজ্ঞার সময়গুলোতে বরাদ্দের ২৫ কেজি চালের মধ্যে ১৮ থেকে ২০ কেজি পেয়েছেন তারা। ফলে নামমাত্র এ সহায়তাও দুর্দশা দূর করতে পারছে না জেলে পরিবারগুলোর। তারা বলছেন, মনপুরার বেশিরভাগ জেলে পরিবার হতদরিদ্র। অনেকের ঘরেই চাল নেই। কাজ না থাকায় ধার-দেনা করেও সংসার চলছে না।

এ বিষয়ে উপজেলা মৎস্য অফিসার উজ্জ্বল বনিক বলেন, মনপুরার ৩ ইউনিয়নে বিজিএফ কার্ডের চাল বিতরণ করা হয়েছে।
হাজীরহাট ইউনিয়নের চাল উদ্বোধন করা হয়েছে অনেক আগে। কিন্তু হাজীরহাট ইউনিয়ন এর প্রশাসক পি আই ও না থাকায় এখন বিজিএফ এর চাল বিতরণ করা হয়নি।

এ বিষয়ে ২ নং হাজীরহাট ইউনিয়ন এর প্রশাসকের দায়িত্বে থাকা পিআইও বলেন, আমি অফিসিয়াল কাজে মনপুরার বাহিরে থাকার কারনে সময় মতো জেলেদের বিজিএফ চাল বিতরণ করতে পারিনাই। আগামী শনিবার চাল বিতরণ করা হবে

পোস্টটি শেয়ার করুন

এই বিভাগে আরও খবর..