1. akhi@janatarjagoron.com : আখি আক্তার : আখি আক্তার
  2. foreign@janatarjagoron.com : আন্তর্জাতিক ডেস্ক : আন্তর্জাতিক ডেস্ক
  3. atau@janatarjagoron.com : Mohammed Ataullah : Mohammed Ataullah
  4. mosharaf.bbadcc@gmail.com : বিনোদন ডেস্ক : বিনোদন ডেস্ক
  5. jonotarjagoron@gmail.com : Editor :
  6. labony@janatarjagoron.com : ক্যাম্পাস প্রতিনিধি : ক্যাম্পাস প্রতিনিধি
  7. life@janatarjagorn.com : লাইফস্টাইল ডেস্ক : লাইফস্টাইল ডেস্ক
  8. onlinedesk2@janatarjagoron.com : অনলাইন ডেস্ক : অনলাইন ডেস্ক
  9. sohag@janatarjagoron.com : Khan Saiful Sohag : Khan Saiful Sohag
  10. info2@janatarjagoron.com : উপজেলা প্রতিনিধি : উপজেলা প্রতিনিধি
  11. mosharafrobindev@gmail.com : জেলা প্রতিনিধি : জেলা প্রতিনিধি
ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়ের টোল প্লাজায় ভয়াবহ দুর্ঘটনায় ছয়জন নিহত, বেপারী পরিবহনের মালিক গ্রেপ্তার - Janatar Jagoron
শিরোনাম
পরকিয়ার ঘটনায় মানসিক ভাঙন, বিষপানে ব্যবসায়ীর মৃত্যু কারিনা কায়সারের অসুস্থতায় ভুয়া মৃত্যুর খবর, ক্ষুব্ধ পরিবার ও বাবা কোরবানির পশুর কান্না নিয়ে কুসংস্কারের কোনো ধর্মীয় ভিত্তি নেই ভিভো বাংলাদেশে এক্সিকিউটিভ পদে নতুন নিয়োগ বিজ্ঞপ্তি রোহিঙ্গা ক্যাম্পে গোলাগুলিতে নিহত সাবেক জকির গ্রুপ সদস্য ডেবিট-ক্রেডিট কার্ড তথ্য সুরক্ষায় গ্রাহকদের সতর্ক করলো বাংলাদেশ ব্যাংক ডিম ও সবজির ঊর্ধ্বগতিতে বাড়ছে নগরজীবনের নিত্যপণ্যের ব্যয় লঘুচাপের প্রভাবে ঢাকাসহ ৯ জেলায় ঝড়বৃষ্টির পূর্বাভাস আত্মঘাতী বোমা হামলায় নিহত আট সেনাসদস্য ঈদুল আজহায় সরকারি চাকরিজীবীদের জন্য টানা সাতদিন ছুটির ঘোষণা

ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়ের টোল প্লাজায় ভয়াবহ দুর্ঘটনায় ছয়জন নিহত, বেপারী পরিবহনের মালিক গ্রেপ্তার

  • সর্বশেষ আপডেট: রবিবার, ২৯ ডিসেম্বর, ২০২৪
  • ২৫৩ বার পঠিত
টোল প্লাজায় ভয়াবহ দুর্ঘটনায় ছয়জন নিহত
this is a collected or created picture for Janatar Jagoron news.

ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়ের টোল প্লাজায় ভয়াবহ দুর্ঘটনায় ছয়জন নিহত, বেপারী পরিবহনের মালিক গ্রেপ্তার

শনিবার (২৮ ডিসেম্বর) রাত আনুমানিক সাড়ে ১২টার দিকে মাদারীপুরের শিবচর থেকে বেপারী পরিবহনের মালিক ডাব্লিউ ব্যাপারীকে গ্রেপ্তার করেছে হাইওয়ে পুলিশ।

ঘটনার বিষয়ে নিশ্চিত করেছেন নারায়ণগঞ্জ হাইওয়ে পুলিশের অতিরিক্ত ডিআইজি আ.ক.ম আক্তারুজ্জামান বসুমিয়া।

তিনি জানান, ছয়জন নিহতের ঘটনায় দায়ের করা মামলায় মালিক ডাব্লিউ ব্যাপারীকেও আসামি করা হয়েছে। প্রাথমিক তদন্তে উঠে এসেছে যে অদক্ষ চালক নিয়োগ এবং ফিটনেসবিহীন গাড়ি সড়কে চালানোর দায় মালিক হিসেবে তারও রয়েছে। এ কারণে তাকে গ্রেপ্তার করা হয়েছে।

হাসাড়া হাইওয়ে থানার উপপরিদর্শক (এসআই) মো. রহমান জানান, নিহত প্রাইভেটকার যাত্রী আমেনার বড় ভাই নুরুল আমিনের দায়ের করা মামলায় বাস মালিক ডাব্লিউ ব্যাপারীর নাম উল্লেখ করা হয়। মামলার ভিত্তিতেই তাকে গ্রেপ্তার করা হয়েছে।

এর আগে দুর্ঘটনাস্থল থেকে বেপারী পরিবহন জব্দ করা হয়। তবে চালক তখন পালিয়ে যান। পরে শুক্রবার (২৭ ডিসেম্বর) রাতে নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ থেকে চালক নুর উদ্দিনকে গ্রেপ্তার করা হয়।

উল্লেখ্য, শুক্রবার ধলেশ্বরী টোল প্লাজায় দুর্ঘটনায় ছয়জন নিহত হন। টোল দিতে দাঁড়িয়ে থাকা প্রাইভেটকার, মোটরসাইকেল ও মাইক্রোবাসকে পিছন থেকে ধাক্কা দেয় বেপারী পরিবহনের বাসটি। ঘটনাস্থলে বাইকে থাকা এক শিশু মারা যায়। আহতদের হাসপাতালে নেওয়ার পথে আরও চারজনের মৃত্যু হয়। পরে চিকিৎসাধীন অবস্থায় আরেকজন মারা যান।

পোস্টটি শেয়ার করুন

এই বিভাগে আরও খবর..