1. akhi@janatarjagoron.com : আখি আক্তার : আখি আক্তার
  2. foreign@janatarjagoron.com : আন্তর্জাতিক ডেস্ক : আন্তর্জাতিক ডেস্ক
  3. atau@janatarjagoron.com : Mohammed Ataullah : Mohammed Ataullah
  4. mosharaf.bbadcc@gmail.com : বিনোদন ডেস্ক : বিনোদন ডেস্ক
  5. jonotarjagoron@gmail.com : Editor :
  6. labony@janatarjagoron.com : ক্যাম্পাস প্রতিনিধি : ক্যাম্পাস প্রতিনিধি
  7. life@janatarjagorn.com : লাইফস্টাইল ডেস্ক : লাইফস্টাইল ডেস্ক
  8. onlinedesk2@janatarjagoron.com : অনলাইন ডেস্ক : অনলাইন ডেস্ক
  9. sohag@janatarjagoron.com : Khan Saiful Sohag : Khan Saiful Sohag
  10. info2@janatarjagoron.com : উপজেলা প্রতিনিধি : উপজেলা প্রতিনিধি
  11. mosharafrobindev@gmail.com : জেলা প্রতিনিধি : জেলা প্রতিনিধি
জেন-জিদের দৃষ্টি আকর্ষণে নকশায় রদবদল করছে ফেসবুক - Janatar Jagoron
শিরোনাম
পশ্চিমবঙ্গের সব মাদ্রাসায় বন্দে মাতরম গাওয়া বাধ্যতামূলক শৈশব অভিজ্ঞতা তুলে প্রিয়ন্তি উর্বীর আবেগঘন ফেসবুক পোস্ট জাস্টিস কার্ড দাবিতে কঠোর বার্তা দিলেন হাসনাত পল্লবীর রামিসা হত্যাকাণ্ডে দ্রুত তদন্ত নির্দেশ আছিয়া ধর্ষণ-হত্যা মামলায় মৃত্যুদণ্ডের এক বছর পরও কার্যকর হয়নি রায় গৃহবধূকে গলাকেটে হত্যা, ঘরে ছিল পাঁচ লাখ টাকা তানজিম সারোয়ার হত্যা মামলায় চারজনের মৃত্যুদণ্ড ঘোষণা গরমে জনপ্রিয় আখের রস কতটা নিরাপদ, জানুন বিস্তারিত কুমিল্লায় পথসভায় তারেক রহমান উপস্থিত চাঁদপুরে উন্নয়ন কর্মসূচি ঘোষণা যুক্তরাষ্ট্র-বাণিজ্য চুক্তি নিয়ে জামায়াতের সঙ্গে আলোচনা হয়নি: জামায়াত আমির

জেন-জিদের দৃষ্টি আকর্ষণে নকশায় রদবদল করছে ফেসবুক

  • সর্বশেষ আপডেট: রবিবার, ৬ অক্টোবর, ২০২৪
  • ১৬৪ বার পঠিত

ফেসবুককে তরুণ প্রজন্মের কাছে আরও আকর্ষণীয় করে তুলতে নতুন পদক্ষেপ নিচ্ছে মেটা। ১৯৯৭ থেকে ২০১২ সালের মধ্যে জন্ম নেওয়া যেসব ব্যবহারকারী জেনারেশন জেড বা জেন-জি নামে পরিচিত, তাদের জন্য ফেসবুকের ইউজার ইন্টারফেসে (ইউআই) বড় ধরনের পরিবর্তন আসছে। গত শুক্রবার যুক্তরাষ্ট্রের অস্টিনে অনুষ্ঠিত ফেসবুক আইআরএল পপআপ ইভেন্টে মেটা জানিয়েছে যে, তরুণ প্রজন্ম ফেসবুকের কিছু নির্দিষ্ট ফিচার, যেমন গ্রুপ ও মার্কেটপ্লেস, বেশি ব্যবহার করে। তাই নতুন নকশায় এসব ফিচারগুলোর ওপর গুরুত্ব দেওয়া হবে। চলুন দেখে নেওয়া যাক, ফেসবুকের নতুন নকশায় কী কী পরিবর্তন আসছে।

লোকাল ট্যাব ফেসবুকে নতুন একটি ট্যাব যোগ করা হচ্ছে, যার নাম হবে লোকাল। এটি ফেসবুকের হোম ও ভিডিও ট্যাবের পাশেই থাকবে। লোকাল ট্যাবে ক্লিক করে ব্যবহারকারীরা মার্কেটপ্লেস, গ্রুপ এবং স্থানীয় ইভেন্টের তথ্য সহজেই দেখতে পারবেন। প্রাথমিকভাবে, এই নতুন ফিচারটি যুক্তরাষ্ট্রের কিছু নির্দিষ্ট শহরে পরীক্ষামূলকভাবে চালু হবে।

লোকাল ট্যাবে সোয়াইপিং অপশন লোকাল ট্যাবে সোয়াইপিংয়ের সুবিধা যোগ করা হচ্ছে। এতে সোয়াইপ করে স্থানীয় ফেসবুক গ্রুপ, ব্যবসা প্রতিষ্ঠান, ব্যক্তি ও মার্কেটপ্লেসের বিভিন্ন পোস্ট দেখা যাবে। এতে ব্যবহারকারীদের স্থানীয় সম্প্রদায় সম্পর্কে আরও তথ্য পাওয়া সহজ হবে।

এক্সপ্লোর বিভাগ ফেসবুকে ‘এক্সপ্লোর’ নামে নতুন একটি বিভাগ যুক্ত করা হবে, যা ইনস্টাগ্রাম ও টিকটকের আদলে তৈরি। এর মধ্যে ‘ফর ইউ’ এবং ‘নিয়ারবাই’ নামে দুটি অপশন থাকবে। ‘ফর ইউ’ অপশনে সুপারিশ করা কনটেন্ট এবং ‘নিয়ারবাই’ অপশনে স্থানীয় কনটেন্ট দেখার সুবিধা পাবেন ব্যবহারকারীরা।

নতুন ভিডিও ট্যাব ফেসবুকের ভিডিও ট্যাবেও বড় ধরনের পরিবর্তন আনা হচ্ছে। আপডেট করা ভিডিও ট্যাবে ক্লিক করে পর্দাজুড়ে ভিডিও প্লেয়ার দেখার পাশাপাশি নতুন ভিডিওগুলোও সহজে খুঁজে পাওয়া যাবে।

ফেসবুক গ্রুপ ও ইভেন্ট আপডেট ফেসবুক ইভেন্টের হালনাগাদে, ব্যবহারকারীরা তাদের আগ্রহের সঙ্গে সম্পর্কিত আসন্ন ইভেন্টগুলোর সারসংক্ষেপ দেখতে পারবেন। এমনকি ফেসবুক ইভেন্টে ইনস্টাগ্রামের ব্যবহারকারীদেরও আমন্ত্রণ জানানো যাবে। এছাড়া, ফেসবুক গ্রুপে ‘গ্রুপ এআই’ চ্যাটবট যুক্ত করা হবে। চ্যাটবটের সাহায্যে গ্রুপের সদস্যরা তাদের প্রশ্নের উত্তর সহজেই জানতে পারবেন।

পোস্টটি শেয়ার করুন

এই বিভাগে আরও খবর..