1. akhi@janatarjagoron.com : আখি আক্তার : আখি আক্তার
  2. foreign@janatarjagoron.com : আন্তর্জাতিক ডেস্ক : আন্তর্জাতিক ডেস্ক
  3. atau@janatarjagoron.com : Mohammed Ataullah : Mohammed Ataullah
  4. mosharaf.bbadcc@gmail.com : বিনোদন ডেস্ক : বিনোদন ডেস্ক
  5. jonotarjagoron@gmail.com : Editor :
  6. labony@janatarjagoron.com : ক্যাম্পাস প্রতিনিধি : ক্যাম্পাস প্রতিনিধি
  7. life@janatarjagorn.com : লাইফস্টাইল ডেস্ক : লাইফস্টাইল ডেস্ক
  8. onlinedesk2@janatarjagoron.com : অনলাইন ডেস্ক : অনলাইন ডেস্ক
  9. sohag@janatarjagoron.com : Khan Saiful Sohag : Khan Saiful Sohag
  10. info2@janatarjagoron.com : উপজেলা প্রতিনিধি : উপজেলা প্রতিনিধি
  11. mosharafrobindev@gmail.com : জেলা প্রতিনিধি : জেলা প্রতিনিধি
ঢাকায় সাইবার নিরাপত্তা নিয়ে গুরুত্বপূর্ণ সেমিনার অনুষ্ঠিত - Janatar Jagoron
শিরোনাম
ক্ষমতা ও পদ স্থায়ী নয়, পুলিশ কর্মকর্তাদের বললেন তারেক রহমান সোশ্যাল মিডিয়া আসক্তি কমাতে ইসলামের ১০ কার্যকর জীবনমুখী নির্দেশনা দেনমোহর নির্ধারণে ইসলামের নির্দেশনা কোরবানির পশুর সঠিক বয়স ও শরিয়তের বিধান ঘি নাকি মাখন: প্রতিদিনের খাবারে কোনটি বেশি স্বাস্থ্যকর ও নিরাপদ গুলিয়াখালী সৈকতে দোলনা নিয়ে সংঘর্ষে আহত ১২ পর্যটক-ব্যবসায়ী কাপাসিয়ায় পাঁচ খুন: মরদেহের ওপর মিলল টাইপ করা অভিযোগপত্র রাস্তায় মানুষের ভিড় বিএনপির প্রতি আস্থার প্রতিফলন-প্রধানমন্ত্রী মাহিদুল ইসলাম গফুর: তৃণমূলের আস্থা থেকে নগর নেতৃত্বের নবদিগন্ত সরকারি অনুদানে স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র, চিত্রনাট্য জমা দিতে আহ্বান নির্মাতাদের

ঢাকায় সাইবার নিরাপত্তা নিয়ে গুরুত্বপূর্ণ সেমিনার অনুষ্ঠিত

  • সর্বশেষ আপডেট: বৃহস্পতিবার, ১২ ডিসেম্বর, ২০২৪
  • ১৬৯ বার পঠিত
সাইবার নিরাপত্তা
this is a collected or created picture for Janatar Jagoron news.

গত শনিবার রাজধানীর গুলশানের একটি হোটেলে ‘বাংলাদেশের ডিজিটাল ভবিষ্যতে সাইবার নিরাপত্তা’ শীর্ষক একটি সেমিনার অনুষ্ঠিত হয়েছে। এই সেমিনারে বাংলাদেশের বিভিন্ন খাতে, যেমন ব্যাংকিং, অর্থনীতি, স্বাস্থ্যসেবা এবং সরকারি কার্যক্রমে ডিজিটাল নিরাপত্তার গুরুত্ব নিয়ে বিস্তর আলোচনা করা হয়। প্রযুক্তি প্রতিষ্ঠান এফএসএন সলিউশন লিমিটেড এই সেমিনারের পৃষ্ঠপোষকতা করে। এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এফএসএন সলিউশন লিমিটেডের প্রধান প্রযুক্তি কর্মকর্তা (সিটিও) অভিরূপ গুহ সেমিনারে প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন। তিনি উল্লেখ করেন যে, সাইবার নিরাপত্তার একটি শক্তিশালী কাঠামো তৈরি করা এখন সময়ের দাবি। তিনি আরও বলেন, গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠানগুলোর সুরক্ষা নিশ্চিত করার মাধ্যমে একটি সুরক্ষিত ডিজিটাল পরিবেশ গড়ে তোলা সম্ভব, যা বৈশ্বিক অর্থনীতিতে বাংলাদেশের ইতিবাচক অবদান নিশ্চিত করবে।

সেমিনারে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ব্যাংকের সাবেক ডেপুটি গভর্নর মুহাম্মদ এ (রুমি) আলী। এছাড়া প্রকৌশলী মো. মুশফিকুর রহমান, ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংকের প্রধান তথ্যপ্রযুক্তি কর্মকর্তা (সিআইটিও) মিসবা আবদিনসহ আরও অনেক বিশেষজ্ঞ বক্তব্য প্রদান করেন।

সেমিনারের শেষ পর্যায়ে এফএসএন সলিউশন লিমিটেড দুটি নতুন সাইবার নিরাপত্তা পণ্যের উন্মোচন করে। এই পণ্যগুলোর নাম হলো প্রহরী ও সানশাইন। প্রহরী একটি সিকিউরিটি অপারেশন সেন্টার (এসওসি) সমাধান, যা হুমকি শনাক্ত এবং তাৎক্ষণিক ব্যবস্থাপনার মাধ্যমে সাইবার ঝুঁকি হ্রাসে সহায়ক। অন্যদিকে, সানশাইন একটি অফলাইন মেশিন লার্নিং–ভিত্তিক অ্যান্টি র‍্যানসমওয়্যার টুল, যা র‍্যানসমওয়্যারের মতো ক্রমবর্ধমান হুমকি থেকে ব্যবসায়িক প্রতিষ্ঠানগুলোকে সুরক্ষা প্রদান করে।

পোস্টটি শেয়ার করুন

এই বিভাগে আরও খবর..