1. akhi@janatarjagoron.com : আখি আক্তার : আখি আক্তার
  2. foreign@janatarjagoron.com : আন্তর্জাতিক ডেস্ক : আন্তর্জাতিক ডেস্ক
  3. atau@janatarjagoron.com : Mohammed Ataullah : Mohammed Ataullah
  4. mosharaf.bbadcc@gmail.com : বিনোদন ডেস্ক : বিনোদন ডেস্ক
  5. jonotarjagoron@gmail.com : Editor :
  6. labony@janatarjagoron.com : ক্যাম্পাস প্রতিনিধি : ক্যাম্পাস প্রতিনিধি
  7. life@janatarjagorn.com : লাইফস্টাইল ডেস্ক : লাইফস্টাইল ডেস্ক
  8. onlinedesk2@janatarjagoron.com : অনলাইন ডেস্ক : অনলাইন ডেস্ক
  9. sohag@janatarjagoron.com : Khan Saiful Sohag : Khan Saiful Sohag
  10. info2@janatarjagoron.com : উপজেলা প্রতিনিধি : উপজেলা প্রতিনিধি
  11. mosharafrobindev@gmail.com : জেলা প্রতিনিধি : জেলা প্রতিনিধি
CLE-321 ও D150 দিয়ে ব্যবসায় প্রযুক্তির বিপ্লব - Janatar Jagoron
  • E-paper
  • English Version
  • বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৫৯ পূর্বাহ্ন

শিরোনাম
জামালপুরে ইউনিয়ন মাল্টি-স্টেকহোল্ডার প্লাটফর্মের পুষ্টি কর্মপরিকল্পনা মূল্যায়ন স্থানীয় সরকার নির্বাচন পাঁচ ধাপে চায় বিএনপি ক্যাডেট এএসআই নিয়োগে ভুয়া পরীক্ষার্থীসহ চারজন গ্রেপ্তার জামালপুর সদর উপজেলা বিএনপির যৌথসভা অনুষ্ঠিত ইরানি সেনাবাহিনীর কঠোর জবাবের অঙ্গীকার, চুক্তিতে নতুন শর্ত সাহাবুদ্দিন চুপ্পুসহ ২০ জনের বিরুদ্ধে ২৫১ কোটি টাকার শেয়ার মামলা বিএনপি নিয়ে জামায়াতের মন্তব্যে মির্জা ফখরুলের প্রতিক্রিয়া সাহাবুদ্দিনকে গ্রেপ্তারের দাবি জানাল এনসিপি রাষ্ট্রপতি অবসর সুবিধা কী পাবেন মো. সাহাবুদ্দিন মশার কয়েল জ্বালাতে বিস্ফোরণে দগ্ধ পোশাকশ্রমিক দম্পতি

CLE-321 ও D150 দিয়ে ব্যবসায় প্রযুক্তির বিপ্লব

  • সর্বশেষ আপডেট: বুধবার, ২৫ জুন, ২০২৫
  • ২৮৯ বার পঠিত
CLE-321 ও D150

শুরুতেই চমক: জাপানি প্রযুক্তির দুই দুর্ধর্ষ প্রিন্টার এখন বাংলাদেশে বাজার কাঁপাতে প্রস্তুত
অনলাইন ডেস্ক

দেশীয় বাজারে আরও এক ধাপ এগিয়ে গেল ব্যবসায়িক প্রযুক্তি। এবার জাপানের জনপ্রিয় প্রযুক্তিপণ্য নির্মাতা সিটিজেন ব্র্যান্ডের আধুনিক পস (পয়েন্ট অব সেল), বারকোড ও লেবেল প্রিন্টার আনলো স্মার্ট টেকনোলজিস (বিডি) লিমিটেড। আজ মঙ্গলবার ঢাকার একটি অভিজাত হোটেলে আয়োজিত জমকালো এক উদ্বোধনী অনুষ্ঠানে উন্মোচন হলো সিটিজেন সিটি–D150সিটিজেন CLE–321—দুটি অত্যাধুনিক মডেলের প্রিন্টার।

অনুষ্ঠানে সিটিজেন জাপানের গুরুত্বপূর্ণ দুই কর্মকর্তা ইয়োহেই কোয়ামা ও সাতোরু হিগুয়েশি সরাসরি উপস্থিত থেকে বাংলাদেশের বাজারে প্রবেশের আনুষ্ঠানিক ঘোষণা দেন। উপস্থিত ছিলেন স্মার্ট টেকনোলজিসের চ্যানেল সেলস ডিরেক্টর মুজাহিদ আল বেরুনী, পণ্য ব্যবস্থাপক আবু সোলায়মান ও মিডিয়া প্রধান মাহফুজুর রহমান।

প্রযুক্তির মোড়ক খুললেই চমক

সিটিজেন সিটি–D150 মডেলের থার্মাল পস প্রিন্টারটি যেন ব্যবসায়িক পরিবেশে গতি আনতেই তৈরি। প্রতি সেকেন্ডে ২৫০ মিমি পর্যন্ত প্রিন্ট করার ক্ষমতা, ২০৩ ডিপিআই রেজল্যুশনের ফলে প্রতিটি রিসিট হয় স্পষ্ট ও ঝকঝকে। শুধু রেস্তোরাঁ বা দোকান নয়, ব্যাংক কিংবা ফার্মেসিতেও দিব্যি মানিয়ে যাবে এই ডিভাইস।

সবচেয়ে আকর্ষণীয় ফিচার হচ্ছে এর ড্রপ–ইন পেপার লোডিং সিস্টেম। পেপার বদলাতে ঝামেলা একেবারে নেই বললেই চলে। তার ওপর রয়েছে USB ও সিরিয়াল কানেক্টিভিটি, ফলে নানারকম পয়েন্ট অব সেল সিস্টেমের সঙ্গে এটি সহজেই সংযুক্ত হয়। সামনের LED ইন্ডিকেটর জানিয়ে দেয় কাগজের পরিমাণ বা কোনও ত্রুটি, ব্যবহারকারীর অভিজ্ঞতাকে করে আরও স্মার্ট।

মেডিকেল ও ব্র্যান্ড শপে বিপ্লব ঘটাবে CLE–321

অন্যদিকে, সিটিজেন CLE–321 মূলত তৈরি হয়েছে হাসপাতাল, ডায়াগনস্টিক সেন্টার, লজিস্টিক ও ব্র্যান্ড শপ-এর জন্য। ২০৩ ডিপিআই রেজল্যুশনের এই বারকোড লেবেল প্রিন্টার প্রতি সেকেন্ডে ৮ ইঞ্চি পর্যন্ত প্রিন্ট করতে পারে, যা অনেক দ্রুতগতির এবং নির্ভুলতা ধরে রাখতে সক্ষম।

প্রযুক্তিগত দিক দিয়ে এই মডেলটিতে রয়েছে অটো সুইচিং প্রযুক্তি, ফলে এটি বিভিন্ন সফটওয়্যার ও ডিভাইসের সঙ্গে মসৃণভাবে কাজ করতে পারে। একজন ব্যবহারকারী চাইলে একই প্রিন্টার দিয়ে মেডিকেল ট্যাগ, প্রোডাক্ট লেবেল, পার্সেল বারকোড—সব ধরনের প্রিন্টিং সেবা নিতে পারেন।

দাম ও গ্যারান্টি—দুইয়েই সন্তুষ্টি

প্রযুক্তিপণ্য মানেই অনেকের মনে প্রশ্ন জাগে—“বাজেটের বাইরে চলে যাবে না তো?” কিন্তু আশার কথা, এই দুটি প্রিন্টার বাংলাদেশের বাজারে এসেছে একেবারে বাস্তবসম্মত দামে। সিটি–D150 প্রিন্টারটি মাত্র ১৫ হাজার টাকায় এবং CLE–321 মডেলটি ৩০ হাজার টাকায় পাওয়া যাচ্ছে।

শুধু দামই নয়, স্মার্ট টেকনোলজিসের পক্ষ থেকে থাকছে পরিপূর্ণ কারিগরি সহায়তা ও ওয়ারেন্টি সুবিধা, যা ক্রেতার আস্থা ও সন্তুষ্টি নিশ্চিত করবে।

প্রযুক্তির গন্তব্য এখন বাংলাদেশ

জাপানিজ ব্র্যান্ড হিসেবে সিটিজেন বরাবরই পরিচিত নির্ভরযোগ্যতা ও দীর্ঘস্থায়ীতার জন্য। এবার বাংলাদেশের প্রযুক্তিপণ্য বাজারেও তারা নিজেদের অবস্থান শক্ত করতে মাঠে নেমেছে। এ প্রিন্টারদ্বয়ের আগমন নিঃসন্দেহে দেশের ব্যবসা, হাসপাতাল ও করপোরেট পরিবেশে নতুন প্রযুক্তির আলো ছড়াবে

স্মার্ট টেকনোলজিস (বিডি) লিমিটেড এমন এক সময় এই প্রিন্টার বাজারে আনলো, যখন দেশজুড়ে স্মার্ট রিটেইল ও ডিজিটাল ইনভেন্টরি ম্যানেজমেন্টের চাহিদা দ্রুত বাড়ছে। এই উদ্ভাবনী পণ্যদ্বয় ভবিষ্যতের স্মার্ট বাংলাদেশ গড়তে ভূমিকা রাখবে বলেই আশাবাদী সংশ্লিষ্টরা।

পোস্টটি শেয়ার করুন

এই বিভাগে আরও খবর..