রবিবার, ০৮ মার্চ ২০২৬, ১১:১৯ অপরাহ্ন
বর্তমানে লেনদেনের ক্ষেত্রে অনেকেই ক্যাশ টাকার বদলে QR কোড ব্যবহার করেন। এই পদ্ধতিতে নগদ অর্থ নিয়ে ঘোরা-ফেরা করার কোনো ঝামেলা থাকে না, পাশাপাশি যে কোনো মুহূর্তে সহজে এবং দ্রুত অর্থ লেনদেন করা সম্ভব হয়। তবে আপনি কি জানেন, এই পেমেন্ট পদ্ধতিতেও প্রতারণার ফাঁদে পড়ার ঝুঁকি রয়েছে?
ভারতীয় সংবাদ মাধ্যম সংবাদ প্রতিদিনের একটি প্রতিবেদনে জানানো হয়েছে, QR কোড স্ক্যান করে টাকা লেনদেন করার সময় এক বিষয়ে খুবই সতর্ক থাকতে হবে। সেটি হলো, যেন আপনার অর্থ সঠিক জায়গায় পৌঁছাতে না গিয়ে হাতছাড়া না হয়।
অনেক সময় দেখা যায়, QR কোড স্ক্যান করার পরেও টাকা সঠিক জায়গায় পৌঁছায় না। তাই ক্যাশলেস পেমেন্ট করার সময় তিনটি সতর্কতা মেনে চলা অত্যন্ত জরুরি। সেগুলো হল:
১। QR কোড স্ক্যান করার পরিবর্তে সরাসরি মোবাইল নম্বর দিয়ে পেমেন্ট করুন। ২। অন্যথায়, ইউপিআই আইডি ব্যবহার করে লেনদেন করুন। ৩। অনলাইনে পেমেন্ট করার সময় চেষ্টা করুন, যে অ্যাকাউন্টে টাকা রাখছেন সেখানে কম পরিমাণ অর্থ রাখা। এতে যদি কোনোভাবে টাকা হারানোও যায়, তবে তা বেশি পরিমাণ হবে না এবং আপনার ক্ষতি কম হবে।
QR কোড স্ক্যান করার ক্ষেত্রে আরেকটি বিষয় যেটি খুবই গুরুত্বপূর্ণ, তা হলো অপরিচিত লিংক থেকে পেমেন্ট না করা। বিশেষজ্ঞরা বলেন, অপরিচিত লিংক থেকে অর্থ লেনদেন করার ক্ষেত্রে প্রতারণার শিকার হওয়ার সম্ভাবনা অনেক বেশি।