1. akhi@janatarjagoron.com : আখি আক্তার : আখি আক্তার
  2. foreign@janatarjagoron.com : আন্তর্জাতিক ডেস্ক : আন্তর্জাতিক ডেস্ক
  3. atau@janatarjagoron.com : Mohammed Ataullah : Mohammed Ataullah
  4. mosharaf.bbadcc@gmail.com : বিনোদন ডেস্ক : বিনোদন ডেস্ক
  5. jonotarjagoron@gmail.com : Editor :
  6. labony@janatarjagoron.com : ক্যাম্পাস প্রতিনিধি : ক্যাম্পাস প্রতিনিধি
  7. life@janatarjagorn.com : লাইফস্টাইল ডেস্ক : লাইফস্টাইল ডেস্ক
  8. onlinedesk2@janatarjagoron.com : অনলাইন ডেস্ক : অনলাইন ডেস্ক
  9. sohag@janatarjagoron.com : Khan Saiful Sohag : Khan Saiful Sohag
  10. info2@janatarjagoron.com : উপজেলা প্রতিনিধি : উপজেলা প্রতিনিধি
  11. mosharafrobindev@gmail.com : জেলা প্রতিনিধি : জেলা প্রতিনিধি
কুমিল্লা সীমান্তে শূন্যরেখায় বিএসএফের বেড়া: উত্তেজনায় তপ্ত জনপদ - Janatar Jagoron
  • E-paper
  • English Version
  • রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬, ০৩:০০ পূর্বাহ্ন

শিরোনাম
জামালপুরে ইউনিয়ন মাল্টি-স্টেকহোল্ডার প্লাটফর্মের পুষ্টি কর্মপরিকল্পনা মূল্যায়ন স্থানীয় সরকার নির্বাচন পাঁচ ধাপে চায় বিএনপি ক্যাডেট এএসআই নিয়োগে ভুয়া পরীক্ষার্থীসহ চারজন গ্রেপ্তার জামালপুর সদর উপজেলা বিএনপির যৌথসভা অনুষ্ঠিত ইরানি সেনাবাহিনীর কঠোর জবাবের অঙ্গীকার, চুক্তিতে নতুন শর্ত সাহাবুদ্দিন চুপ্পুসহ ২০ জনের বিরুদ্ধে ২৫১ কোটি টাকার শেয়ার মামলা বিএনপি নিয়ে জামায়াতের মন্তব্যে মির্জা ফখরুলের প্রতিক্রিয়া সাহাবুদ্দিনকে গ্রেপ্তারের দাবি জানাল এনসিপি রাষ্ট্রপতি অবসর সুবিধা কী পাবেন মো. সাহাবুদ্দিন মশার কয়েল জ্বালাতে বিস্ফোরণে দগ্ধ পোশাকশ্রমিক দম্পতি

কুমিল্লা সীমান্তে শূন্যরেখায় বিএসএফের বেড়া: উত্তেজনায় তপ্ত জনপদ

  • সর্বশেষ আপডেট: মঙ্গলবার, ১৪ জানুয়ারী, ২০২৫
  • ৩২৪ বার পঠিত
কুমিল্লা সীমান্তে শূন্যরেখায় বিএসএফের বেড়া
this is a collected or created picture for Janatar Jagoron news.

কুমিল্লার আদর্শ সদর উপজেলার জগন্নাথপুর ইউনিয়নের শাহপুর সীমান্ত এলাকায় ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ) কাঁটাতারের বেড়া নির্মাণ করছে। সীমান্ত সংলগ্ন একটি পুকুরের পাড়ে এ বেড়া তৈরির কাজ গত কয়েক দিন ধরে চালিয়ে যাচ্ছে বিএসএফ। এতে ওই অঞ্চলে উত্তেজনা সৃষ্টি হয়েছে।

বিজিবি জানায়, বিএসএফ পূর্বে সম্পাদিত চুক্তি অনুযায়ী কাজ করছে। তবে পরিস্থিতি নিয়ন্ত্রণে বিজিবির টহল কার্যক্রম বাড়ানো হয়েছে।

সরেজমিনে গিয়ে জানা যায়, কুমিল্লার শাহপুর এলাকার একটি পুকুরের এক-তৃতীয়াংশ ভারতের এবং বাকি অংশ বাংলাদেশের সীমানার মধ্যে পড়েছে। দীর্ঘকাল ধরে দুই দেশের বাসিন্দারা এই পুকুর থেকে গোসলসহ প্রয়োজনীয় পানি সংগ্রহ করে আসছেন। দুই দেশের জনগণের মধ্যে সম্প্রীতির সম্পর্ক ছিল এ অঞ্চলে।

তবে সম্প্রতি আন্তর্জাতিক আইন উপেক্ষা করে সীমান্ত পিলারের নিকট নতুন করে কাঁটাতারের বেড়া নির্মাণের কারণে স্থানীয় বাসিন্দাদের মধ্যে অস্থিরতা দেখা দেয়। সীমান্তের শূন্যরেখায় বেড়া নির্মাণের সঠিক কারণ না জানার ফলে স্থানীয় জনগণের মধ্যে উদ্বেগ বাড়ে। পাশাপাশি বিএসএফের পক্ষ থেকে হুমকি-ধমকি দেওয়ার অভিযোগও করেছেন এলাকাবাসী।

এলাকার বাসিন্দা এমরান হোসেন বলেন, “বিএসএফ আন্তর্জাতিক আইন লঙ্ঘন করে শূন্যরেখায় কাঁটাতারের বেড়া তৈরি করছে। আমরা এ বিষয়ে আপত্তি জানালে বিএসএফ আমাদের হুমকি-ধমকি দেয়। এরপর পরিস্থিতি উত্তেজনাপূর্ণ হয়ে উঠলে বিজিবি দ্রুত টহল বাড়িয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।”

একই এলাকার আব্দুল লতিফ বলেন, “আমাদের যতটুকু ধারণা, সীমান্তের শূন্যরেখায় কাঁটাতারের বেড়া নির্মাণ বৈধ নয়। তারা কিভাবে এটি করছে, তা বুঝতে পারছি না। এমনকি নকশার বাইরে কাজ করারও চেষ্টা করেছে। এ নিয়ে স্থানীয়রা ক্ষুব্ধ হয়ে উঠেছিল। পরে বিজিবি এসে সবাইকে পরিস্থিতি ব্যাখ্যা করার পর পরিবেশ শান্ত হয়।”

কুমিল্লা-১০ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল এএম জাহিদ পারভেজ গণমাধ্যমকে বলেন, “পূর্বের চুক্তি অনুযায়ী বিএসএফ শাহপুর সীমান্ত এলাকায় কাঁটাতারের বেড়া নির্মাণ করছে। আমরা তাদের কাজ নিয়মিত পর্যবেক্ষণ করছি। এর আগে চুক্তি ভঙ্গ করে নির্মাণকাজের চেষ্টা করলে আমরা বাধা দিয়ে তা বন্ধ করি। পরে চুক্তির ড্রয়িং এবং নকশা আমাদের কাছে হস্তান্তর করার পর নিয়ম মেনে কাজ চলছে। আমরা প্রতিটি ইঞ্চি কাজ নজরদারি করছি।”

তিনি আরও বলেন, “বিএসএফ যদি আমাদের নাগরিকদের হুমকি-ধমকি দেয়, তবে আমরা তার উপযুক্ত প্রতিবাদ করব। নাগরিকদের নিরাপত্তায় আমরা টহল জোরদার করেছি এবং পরিস্থিতি এখন পুরোপুরি স্বাভাবিক রয়েছে।”

পোস্টটি শেয়ার করুন

এই বিভাগে আরও খবর..