1. akhi@janatarjagoron.com : আখি আক্তার : আখি আক্তার
  2. foreign@janatarjagoron.com : আন্তর্জাতিক ডেস্ক : আন্তর্জাতিক ডেস্ক
  3. atau@janatarjagoron.com : Mohammed Ataullah : Mohammed Ataullah
  4. mosharaf.bbadcc@gmail.com : বিনোদন ডেস্ক : বিনোদন ডেস্ক
  5. jonotarjagoron@gmail.com : Editor :
  6. labony@janatarjagoron.com : ক্যাম্পাস প্রতিনিধি : ক্যাম্পাস প্রতিনিধি
  7. life@janatarjagorn.com : লাইফস্টাইল ডেস্ক : লাইফস্টাইল ডেস্ক
  8. onlinedesk2@janatarjagoron.com : অনলাইন ডেস্ক : অনলাইন ডেস্ক
  9. sohag@janatarjagoron.com : Khan Saiful Sohag : Khan Saiful Sohag
  10. info2@janatarjagoron.com : উপজেলা প্রতিনিধি : উপজেলা প্রতিনিধি
  11. mosharafrobindev@gmail.com : জেলা প্রতিনিধি : জেলা প্রতিনিধি
দুই হাজারের বেশি প্রাণ নিয়ে মৃত্যুপুরী বানিয়েছে আওয়ামী লীগ: জামায়াত আমির - Janatar Jagoron
শিরোনাম
পরকিয়ার ঘটনায় মানসিক ভাঙন, বিষপানে ব্যবসায়ীর মৃত্যু কারিনা কায়সারের অসুস্থতায় ভুয়া মৃত্যুর খবর, ক্ষুব্ধ পরিবার ও বাবা কোরবানির পশুর কান্না নিয়ে কুসংস্কারের কোনো ধর্মীয় ভিত্তি নেই ভিভো বাংলাদেশে এক্সিকিউটিভ পদে নতুন নিয়োগ বিজ্ঞপ্তি রোহিঙ্গা ক্যাম্পে গোলাগুলিতে নিহত সাবেক জকির গ্রুপ সদস্য ডেবিট-ক্রেডিট কার্ড তথ্য সুরক্ষায় গ্রাহকদের সতর্ক করলো বাংলাদেশ ব্যাংক ডিম ও সবজির ঊর্ধ্বগতিতে বাড়ছে নগরজীবনের নিত্যপণ্যের ব্যয় লঘুচাপের প্রভাবে ঢাকাসহ ৯ জেলায় ঝড়বৃষ্টির পূর্বাভাস আত্মঘাতী বোমা হামলায় নিহত আট সেনাসদস্য ঈদুল আজহায় সরকারি চাকরিজীবীদের জন্য টানা সাতদিন ছুটির ঘোষণা

দুই হাজারের বেশি প্রাণ নিয়ে মৃত্যুপুরী বানিয়েছে আওয়ামী লীগ: জামায়াত আমির

  • সর্বশেষ আপডেট: মঙ্গলবার, ৭ জানুয়ারী, ২০২৫
  • ১৪৮ বার পঠিত
জামায়াত আমির
this is a collected or created picture for Janatar Jagoron news.

জামায়াতের আমির ডা. শফিকুর রহমানের মন্তব্য: আওয়ামী লীগ জনগণের বিরুদ্ধে যুদ্ধ করে দেশকে মৃত্যুপুরীতে পরিণত করেছে

সোমবার (৬ জানুয়ারি) সন্ধ্যায় রাজধানীর মিরপুরে মনিপুর স্কুল অ্যান্ড কলেজ মাঠে মিরপুর পূর্ব থানা জামায়াতে ইসলামী আয়োজিত সুধী সমাবেশ ও আত্মকর্মসংস্থান সামগ্রী বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন জামায়াতের আমির ডা. শফিকুর রহমান।

তিনি বলেন, আওয়ামী লীগ কখনোই গণতন্ত্র বা গণতান্ত্রিক নীতিমালার প্রতি শ্রদ্ধাশীল ছিল না। নিজেদের অবৈধ ক্ষমতা ধরে রাখার জন্য তারা সব ধরনের অনৈতিক কর্মকাণ্ড চালিয়েছে। ফলে তাদের বিদায়ও অসম্মানজনক হয়েছিল। ইতিহাস ঘাঁটলে দেখা যায়, এমন লজ্জাজনক বিদায় আর কারও হয়নি। যারা এভাবে বিদায় নেয়, তারা আর কখনো রাজনীতির মূলধারায় ফিরে আসতে পারেনি। তাদের স্থান হয় ইতিহাসের আস্তাকুঁড়ে।

তিনি আরও বলেন, দেশের পতিত স্বৈরাচার আবারও ক্ষমতায় ফিরে আসার ষড়যন্ত্রে লিপ্ত। তারা নানা পন্থায় দেশে অস্থিতিশীল পরিবেশ সৃষ্টির অপচেষ্টা চালাচ্ছে।

সুধীজনের উদ্দেশ্যে তিনি প্রশ্ন রাখেন, যারা জনগণের রক্তে হাত রাঙিয়েছে, তাদের কি রাজনীতি করার অধিকার থাকা উচিত? তিনি সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানিয়ে বলেন, অর্জিত বিজয়কে অর্থবহ করতে হবে।

ছাত্র আন্দোলন প্রসঙ্গে ডা. শফিকুর রহমান বলেন, আন্দোলনকারীদের দাবি ছিল যৌক্তিক। কিন্তু সরকার তা সমাধানের পথে না গিয়ে রাষ্ট্রীয় শক্তি ব্যবহার করে আন্দোলন দমন করেছে। তাদের জিঘাংসা দেখিয়েছে, যেখানে নারী, শিশু ও বৃদ্ধরাও রেহাই পায়নি। মায়ের কোলে থাকা শিশুও নিরাপদ ছিল না। এরপরও ফ্যাসিস্ট শক্তি ক্ষমতায় থাকার স্বপ্ন দেখছে। কিন্তু জনগণ কখনো তাদের সে সুযোগ দেবে না। ঐক্যবদ্ধভাবে এই অপতৎপরতা রুখে দেওয়ার আহ্বান জানান তিনি।

জামায়াতের আমির বলেন, আওয়ামী অপশাসন ও দুঃশাসনের কারণে দেশের প্রতিটি সেক্টর ধ্বংসের পথে। ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানগুলো ধ্বংস করা হয়েছে পরিকল্পিতভাবে। জনগণের ভাগ্যের উন্নতির কথা বলে তারা নিজেদের ভাগ্যের উন্নয়ন করেছে।

তিনি বলেন, অতীতে যারা ক্ষমতায় ছিলেন, তাদের উচিত নিজেদের কার্যকলাপ পর্যালোচনা করা। ভালো কাজ করলে জনগণ আবারও তাদের বেছে নেবে। অন্যথায় জনগণ প্রত্যাখ্যান করবে।

ঢাকা মহানগরী উত্তরের আমির মোহাম্মদ সেলিম উদ্দিন বলেন, মিরপুরের এই ভূমিতে শহীদ মীর কাসেম আলী ইনসাফভিত্তিক সমাজ গঠনের স্বপ্ন দেখেছিলেন। কিন্তু ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকার ক্ষমতা চিরস্থায়ী করার ষড়যন্ত্রে তাকে অন্যায়ভাবে হত্যা করেছে। একদিন এই অন্যায়ের বিচার হবে, ইনশাআল্লাহ।

অনুষ্ঠান শেষে প্রধান অতিথি আত্মকর্মসংস্থানের সামগ্রী বিতরণ করেন।
মিরপুর পূর্ব থানা আমির শাহ আলম তুহিনের সভাপতিত্বে ও সেক্রেটারি ওয়াহিদুল ইসলাম সাদীর সঞ্চালনায় সমাবেশে আরও বক্তব্য রাখেন কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য মোহাম্মদ সেলিম উদ্দিন, ঢাকা মহানগরী উত্তরের নায়েবে আমির আব্দুর রহমান মূসা এবং মহানগরীর সেক্রেটারি ড. মুহাম্মদ রেজাউল করিম।

পোস্টটি শেয়ার করুন

এই বিভাগে আরও খবর..