1. akhi@janatarjagoron.com : আখি আক্তার : আখি আক্তার
  2. foreign@janatarjagoron.com : আন্তর্জাতিক ডেস্ক : আন্তর্জাতিক ডেস্ক
  3. atau@janatarjagoron.com : Mohammed Ataullah : Mohammed Ataullah
  4. mosharaf.bbadcc@gmail.com : বিনোদন ডেস্ক : বিনোদন ডেস্ক
  5. jonotarjagoron@gmail.com : Editor :
  6. labony@janatarjagoron.com : ক্যাম্পাস প্রতিনিধি : ক্যাম্পাস প্রতিনিধি
  7. life@janatarjagorn.com : লাইফস্টাইল ডেস্ক : লাইফস্টাইল ডেস্ক
  8. onlinedesk2@janatarjagoron.com : অনলাইন ডেস্ক : অনলাইন ডেস্ক
  9. sohag@janatarjagoron.com : Khan Saiful Sohag : Khan Saiful Sohag
  10. info2@janatarjagoron.com : উপজেলা প্রতিনিধি : উপজেলা প্রতিনিধি
  11. mosharafrobindev@gmail.com : জেলা প্রতিনিধি : জেলা প্রতিনিধি
সকালের নাশতায় ডিম খাওয়ার জাদুকরি প্রভাব জানেন? - Janatar Jagoron
  • E-paper
  • English Version
  • রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬, ০২:০৫ পূর্বাহ্ন

শিরোনাম
জামালপুরে ইউনিয়ন মাল্টি-স্টেকহোল্ডার প্লাটফর্মের পুষ্টি কর্মপরিকল্পনা মূল্যায়ন স্থানীয় সরকার নির্বাচন পাঁচ ধাপে চায় বিএনপি ক্যাডেট এএসআই নিয়োগে ভুয়া পরীক্ষার্থীসহ চারজন গ্রেপ্তার জামালপুর সদর উপজেলা বিএনপির যৌথসভা অনুষ্ঠিত ইরানি সেনাবাহিনীর কঠোর জবাবের অঙ্গীকার, চুক্তিতে নতুন শর্ত সাহাবুদ্দিন চুপ্পুসহ ২০ জনের বিরুদ্ধে ২৫১ কোটি টাকার শেয়ার মামলা বিএনপি নিয়ে জামায়াতের মন্তব্যে মির্জা ফখরুলের প্রতিক্রিয়া সাহাবুদ্দিনকে গ্রেপ্তারের দাবি জানাল এনসিপি রাষ্ট্রপতি অবসর সুবিধা কী পাবেন মো. সাহাবুদ্দিন মশার কয়েল জ্বালাতে বিস্ফোরণে দগ্ধ পোশাকশ্রমিক দম্পতি

সকালের নাশতায় ডিম খাওয়ার জাদুকরি প্রভাব জানেন?

  • সর্বশেষ আপডেট: শনিবার, ৩০ নভেম্বর, ২০২৪
  • ৩৯৫ বার পঠিত
সকালের নাশতায় ডিম
this is a collected or created picture for Janatar Jagoron news.

সকালে ঝটপট খিদে মেটানো এবং শরীরে প্রয়োজনীয় পুষ্টি জোগানোর জন্য ডিম বেশ জনপ্রিয়। তবে সকালের নাশতায় খালি পেটে ডিম খাওয়া স্বাস্থ্যকর নাকি ক্ষতিকর, তা নিয়ে অনেকের মধ্যেই সন্দেহ রয়ে গেছে।

সকালের নাশতায় সাধারণত সিদ্ধ ডিমের পাশাপাশি ওমলেট, পোচ, ডিমের চপ, এগ সালাদ, কিংবা আরও বিভিন্ন পদ খাওয়ার প্রচলন রয়েছে। কিন্তু দিনের শুরুতে এমন খাবার খাওয়ার অভ্যাস শরীরের জন্য কতটা ভালো? চলুন জেনে নেওয়া যাক।

বিশেষজ্ঞদের মতে, ডিম পুষ্টিগুণে ভরপুর একটি খাদ্য। এতে রয়েছে প্রোটিন, ফ্যাট, ভিটামিন, খনিজ, লিউটিন, জিয়াজ্যান্থিন এবং ক্যারোটিনয়েডসের মতো গুরুত্বপূর্ণ উপাদান। শিশু থেকে শুরু করে বয়স্ক, সব বয়সের মানুষই ডিম খেতে পারেন।

তবে খালি পেটে ডিম খাওয়া কি সঠিক? এই প্রশ্নে পুষ্টিবিদদের মতামত কী, তা জানা দরকার।

পুষ্টিবিদদের মতে, রাতের ঘুমের পর শরীরে দীর্ঘ সময় কোনো খাবার ও পানি প্রবেশ করে না। ফলে সকালে ঘুম থেকে উঠেই খিদে লাগে, এবং এ সময় শরীর তুলনামূলক দুর্বল থাকে।

সকালের নাশতায় খালি পেটে ডিম বা ডিমের তৈরি খাবার অন্যান্য খাবারের সঙ্গে খেলে শরীর দ্রুত এনার্জি পেতে শুরু করে।

তবে পুষ্টিবিদ মীনাক্ষী মজুমদার জানিয়েছেন, ডিম খাওয়ার অভ্যাস স্বাস্থ্যকর হবে তখনই, যখন তা সঠিক পদ্ধতিতে খাওয়া হবে। তিনি মনে করেন, সিদ্ধ ডিম বা সিদ্ধ ডিমের পদ নাশতায় রাখা সবচেয়ে ভালো।

মীনাক্ষী আরও বলেন, যদি কেউ সিদ্ধ ডিমের বদলে হাফ বয়েল, পোচ বা ওমলেট খাওয়ার অভ্যাস গড়ে তোলেন, তবে তা শরীরের জন্য ক্ষতিকর হতে পারে।

কারণ, এই ধরনের ডিমের পদে সহজে ব্যাকটেরিয়ার সংক্রমণ ঘটে, যা পেটে প্রদাহ সৃষ্টি করতে পারে। তাই খালি পেটে এ ধরনের খাবার এড়িয়ে চলার পরামর্শ দিয়েছেন তিনি।

অতএব, প্রতিদিন সকালের নাশতায় সিদ্ধ ডিম এবং সিদ্ধ ডিমের তৈরি খাবার রাখার চেষ্টা করুন। এটি শরীরের পুষ্টির চাহিদা পূরণ করবে এবং আপনাকে সারাদিন সক্রিয় রাখবে।

পুষ্টির অভাব দূর করতে এবং শরীরকে সুস্থ রাখতে সিদ্ধ ডিম ও এর বিভিন্ন পদ খাওয়ার অভ্যাস গড়ে তুলুন, আর ভুলেও এমন খাবার বাদ দেবেন না!

পোস্টটি শেয়ার করুন

এই বিভাগে আরও খবর..