1. akhi@janatarjagoron.com : আখি আক্তার : আখি আক্তার
  2. foreign@janatarjagoron.com : আন্তর্জাতিক ডেস্ক : আন্তর্জাতিক ডেস্ক
  3. atau@janatarjagoron.com : Mohammed Ataullah : Mohammed Ataullah
  4. mosharaf.bbadcc@gmail.com : বিনোদন ডেস্ক : বিনোদন ডেস্ক
  5. jonotarjagoron@gmail.com : Editor :
  6. labony@janatarjagoron.com : ক্যাম্পাস প্রতিনিধি : ক্যাম্পাস প্রতিনিধি
  7. life@janatarjagorn.com : লাইফস্টাইল ডেস্ক : লাইফস্টাইল ডেস্ক
  8. onlinedesk2@janatarjagoron.com : অনলাইন ডেস্ক : অনলাইন ডেস্ক
  9. sohag@janatarjagoron.com : Khan Saiful Sohag : Khan Saiful Sohag
  10. info2@janatarjagoron.com : উপজেলা প্রতিনিধি : উপজেলা প্রতিনিধি
  11. mosharafrobindev@gmail.com : জেলা প্রতিনিধি : জেলা প্রতিনিধি
মাদ্রাসায় পড়ে বিসিএস পুলিশ ক্যাডারে প্রথম - Janatar Jagoron
শিরোনাম
পশ্চিমবঙ্গের সব মাদ্রাসায় বন্দে মাতরম গাওয়া বাধ্যতামূলক শৈশব অভিজ্ঞতা তুলে প্রিয়ন্তি উর্বীর আবেগঘন ফেসবুক পোস্ট জাস্টিস কার্ড দাবিতে কঠোর বার্তা দিলেন হাসনাত পল্লবীর রামিসা হত্যাকাণ্ডে দ্রুত তদন্ত নির্দেশ আছিয়া ধর্ষণ-হত্যা মামলায় মৃত্যুদণ্ডের এক বছর পরও কার্যকর হয়নি রায় গৃহবধূকে গলাকেটে হত্যা, ঘরে ছিল পাঁচ লাখ টাকা তানজিম সারোয়ার হত্যা মামলায় চারজনের মৃত্যুদণ্ড ঘোষণা গরমে জনপ্রিয় আখের রস কতটা নিরাপদ, জানুন বিস্তারিত কুমিল্লায় পথসভায় তারেক রহমান উপস্থিত চাঁদপুরে উন্নয়ন কর্মসূচি ঘোষণা যুক্তরাষ্ট্র-বাণিজ্য চুক্তি নিয়ে জামায়াতের সঙ্গে আলোচনা হয়নি: জামায়াত আমির

মাদ্রাসায় পড়ে বিসিএস পুলিশ ক্যাডারে প্রথম

  • সর্বশেষ আপডেট: মঙ্গলবার, ২ সেপ্টেম্বর, ২০২৫
  • ১৮৬ বার পঠিত
শরীফের সাফল্যে উজ্জ্বল শাবিপ্রবি!

অনলাইন ডেস্ক,

৪৪তম বিসিএসের পুলিশ ক্যাডারে শীর্ষ স্থান অর্জন করেছেন শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) লোকপ্রশাসন বিভাগের ২০১৬-১৭ সেশনের মেধাবী শিক্ষার্থী শরীফ খান। সোমবার (৩০ জুন) রাতে পিএসসির ওয়েবসাইটে এ বহুল প্রত্যাশিত ফল প্রকাশিত হয়।

শরীফ খানের গ্রামের বাড়ি জুড়ী উপজেলার সাগরনাল ইউনিয়নের পাতিলাসাঙ্গন গ্রামে। তিনি সিরাজ উদ্দিন ও জ্যোৎস্না খানম দম্পতির কৃতী সন্তান। নয়াবাজার ফাজিল মাদ্রাসা থেকে ২০১৩ সালে দাখিল এবং ২০১৫ সালে আলিম পরীক্ষায় কৃতিত্বের সঙ্গে পাস করে তিনি উচ্চশিক্ষার পথচলা শুরু করেন।

ফল প্রকাশের পর শরীফ তার ফেসবুক প্রোফাইলে লিখেন, “মহান রবের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা জানাই, যিনি এ সম্মান দিয়েছেন। বাবা-মা ও দাদা-দাদির দোয়া সবসময় ছিল আমার সবচেয়ে বড় শক্তি।”

উল্লেখ্য, ৪৪তম বিসিএসে ১ হাজার ৭১০ শূন্যপদের বিপরীতে চূড়ান্তভাবে নির্বাচিত হয়েছেন ১ হাজার ৬৯০ জন প্রার্থী।

লোকপ্রশাসন বিভাগের প্রধান অধ্যাপক আশরাফ সিদ্দিকী বলেন, “আমাদের বিভাগের শিক্ষার্থীরা প্রশাসনে দারুণ করছে। এটি বিভাগ ও বিশ্ববিদ্যালয়ের গৌরব। শরীফ সত্যিই অসাধারণ প্রতিভাবান। বিশ্ববিদ্যালয়ের শিক্ষক নিয়োগের প্রতিযোগিতাতেও সে শীর্ষ পর্যায়ে রয়েছে। তার জন্য শুভকামনা রইল।”

৪৪তম বিসিএসে প্রশাসন ক্যাডারে ২৫০, পুলিশে ৫০, পররাষ্ট্রে ১০, আনসারে ১৪, নিরীক্ষা ও হিসাবে ৩০, কর ক্যাডারে ১১, সমবায়ে ৮, রেলওয়ে পরিবহন ও বাণিজ্যে ৭, তথ্যে ১০, ডাকে ২৩, বাণিজ্যে ৬, পরিবার পরিকল্পনায় ২৭, খাদ্যে ৩, টেকনিক্যাল ক্যাডারে ৪৮৫ ও শিক্ষা ক্যাডারে ৭৭৬ জন নিয়োগ পাবেন। এবার মোট আবেদন করেছিলেন ৩ লাখ ৫০ হাজার ৭১৬ জন প্রার্থী।

পোস্টটি শেয়ার করুন

এই বিভাগে আরও খবর..