1. akhi@janatarjagoron.com : আখি আক্তার : আখি আক্তার
  2. foreign@janatarjagoron.com : আন্তর্জাতিক ডেস্ক : আন্তর্জাতিক ডেস্ক
  3. atau@janatarjagoron.com : Mohammed Ataullah : Mohammed Ataullah
  4. mosharaf.bbadcc@gmail.com : বিনোদন ডেস্ক : বিনোদন ডেস্ক
  5. jonotarjagoron@gmail.com : Editor :
  6. labony@janatarjagoron.com : ক্যাম্পাস প্রতিনিধি : ক্যাম্পাস প্রতিনিধি
  7. life@janatarjagorn.com : লাইফস্টাইল ডেস্ক : লাইফস্টাইল ডেস্ক
  8. onlinedesk2@janatarjagoron.com : অনলাইন ডেস্ক : অনলাইন ডেস্ক
  9. sohag@janatarjagoron.com : Khan Saiful Sohag : Khan Saiful Sohag
  10. info2@janatarjagoron.com : উপজেলা প্রতিনিধি : উপজেলা প্রতিনিধি
  11. mosharafrobindev@gmail.com : জেলা প্রতিনিধি : জেলা প্রতিনিধি
সংবাদমাধ্যমের স্বাধীনতায় চরম আঘাত: নোয়াবের কড়া বার্তা - Janatar Jagoron
শিরোনাম
ক্ষমতা ও পদ স্থায়ী নয়, পুলিশ কর্মকর্তাদের বললেন তারেক রহমান সোশ্যাল মিডিয়া আসক্তি কমাতে ইসলামের ১০ কার্যকর জীবনমুখী নির্দেশনা দেনমোহর নির্ধারণে ইসলামের নির্দেশনা কোরবানির পশুর সঠিক বয়স ও শরিয়তের বিধান ঘি নাকি মাখন: প্রতিদিনের খাবারে কোনটি বেশি স্বাস্থ্যকর ও নিরাপদ গুলিয়াখালী সৈকতে দোলনা নিয়ে সংঘর্ষে আহত ১২ পর্যটক-ব্যবসায়ী কাপাসিয়ায় পাঁচ খুন: মরদেহের ওপর মিলল টাইপ করা অভিযোগপত্র রাস্তায় মানুষের ভিড় বিএনপির প্রতি আস্থার প্রতিফলন-প্রধানমন্ত্রী মাহিদুল ইসলাম গফুর: তৃণমূলের আস্থা থেকে নগর নেতৃত্বের নবদিগন্ত সরকারি অনুদানে স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র, চিত্রনাট্য জমা দিতে আহ্বান নির্মাতাদের

সংবাদমাধ্যমের স্বাধীনতায় চরম আঘাত: নোয়াবের কড়া বার্তা

  • সর্বশেষ আপডেট: সোমবার, ২৫ নভেম্বর, ২০২৪
  • ১২৭ বার পঠিত
সংবাদমাধ্যমের স্বাধীনতা
this is a collected or created picture for Janatar Jagoron news.

বাংলাদেশ সংবাদপত্র মালিকদের সংগঠন নিউজপেপার ওনার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (নোয়াব) মন্তব্য করেছে যে, দেশে সংবাদমাধ্যমের স্বাধীনতা চরম আঘাতের মুখোমুখি। এই পরিস্থিতিতে গভীর উদ্বেগ প্রকাশ করে এবং এমন ঘটনার তীব্র নিন্দা জানিয়েছে সংগঠনটি।

আজ সোমবার নোয়াবের সভাপতি এ কে আজাদের স্বাক্ষরিত একটি বিবৃতিতে বলা হয়, নোয়াব লক্ষ্য করেছে যে, দেশের সংবাদমাধ্যমগুলোর স্বাধীনতার ওপর বিভিন্ন ধরনের আক্রমণ অব্যাহত রয়েছে।

বিবৃতিতে উল্লেখ করা হয়, সম্প্রতি প্রথম আলো ও ডেইলি স্টার কার্যালয়ের সামনে অবস্থান নিয়ে উত্তেজনাপূর্ণ ঘটনা, হামলা ও ভাঙচুর সংঘটিত হয়েছে। গত কয়েকদিন ধরে রাজধানীর কারওয়ান বাজারে প্রথম আলোর প্রধান কার্যালয়ের সামনে কিছু ব্যক্তি অবস্থান নিয়ে বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা করেন। পরে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর হস্তক্ষেপে তাঁদের সরিয়ে দেওয়া হয়। আজও এ ধরনের পরিস্থিতি অব্যাহত ছিল।

নোয়াবের মতে, কোনো সংবাদ বা সম্পাদকীয় নীতির সঙ্গে কারও দ্বিমত থাকলে সেটি লেখালেখির মাধ্যমে তুলে ধরা উচিত। কিন্তু এভাবে বিশৃঙ্খলা সৃষ্টি করা শুধু সংবাদমাধ্যমের কাজকেই বাধাগ্রস্ত করছে না, বরং সামগ্রিক সাংবাদিকতা চর্চার পরিবেশকেও ক্ষতিগ্রস্ত করছে।

নোয়াব এ ধরনের ঘটনার প্রতি তীব্র নিন্দা জানিয়ে মব জাস্টিস বা উচ্ছৃঙ্খল জনতার বিচার কঠোরভাবে দমন করার জন্য সরকারের প্রতি আহ্বান জানিয়েছে। একই সঙ্গে নোয়াব সংশ্লিষ্ট সব পক্ষকে সংবাদমাধ্যমের স্বাধীনতা ব্যাহত করে এমন কার্যকলাপ থেকে বিরত থাকার আহ্বান জানিয়েছে।

পোস্টটি শেয়ার করুন

এই বিভাগে আরও খবর..