1. akhi@janatarjagoron.com : আখি আক্তার : আখি আক্তার
  2. foreign@janatarjagoron.com : আন্তর্জাতিক ডেস্ক : আন্তর্জাতিক ডেস্ক
  3. atau@janatarjagoron.com : Mohammed Ataullah : Mohammed Ataullah
  4. mosharaf.bbadcc@gmail.com : বিনোদন ডেস্ক : বিনোদন ডেস্ক
  5. jonotarjagoron@gmail.com : Editor :
  6. labony@janatarjagoron.com : ক্যাম্পাস প্রতিনিধি : ক্যাম্পাস প্রতিনিধি
  7. life@janatarjagorn.com : লাইফস্টাইল ডেস্ক : লাইফস্টাইল ডেস্ক
  8. onlinedesk2@janatarjagoron.com : অনলাইন ডেস্ক : অনলাইন ডেস্ক
  9. sohag@janatarjagoron.com : Khan Saiful Sohag : Khan Saiful Sohag
  10. info2@janatarjagoron.com : উপজেলা প্রতিনিধি : উপজেলা প্রতিনিধি
  11. mosharafrobindev@gmail.com : জেলা প্রতিনিধি : জেলা প্রতিনিধি
বিএনপিতে আওয়ামী অনুপ্রবেশকারীদের ঠাঁই নেই : যুবদল সভাপতি - Janatar Jagoron
  • E-paper
  • English Version
  • শনিবার, ১৫ অগাস্ট ২০২৬, ০১:০৫ অপরাহ্ন

বিএনপিতে আওয়ামী অনুপ্রবেশকারীদের ঠাঁই নেই : যুবদল সভাপতি

  • সর্বশেষ আপডেট: সোমবার, ৪ নভেম্বর, ২০২৪
  • ১৬০ বার পঠিত
যুবদল সভাপতি

জাতীয়তাবাদী যুবদলের কেন্দ্রীয় সভাপতি আব্দুল মোনায়েম মুন্না বলেছেন, আওয়ামী অনুপ্রবেশকারীদের বিএনপিতে স্থান দেওয়া যাবে না। আওয়ামী লীগ বিএনপি নেতাকর্মীদের হত্যা, গুম ও নিপীড়ন করেছে। তবে বিএনপি কখনোই প্রতিহিংসার রাজনীতিতে বিশ্বাস করে না। আমাদের নাম ব্যবহার করে মিথ্যা তথ্য ছড়িয়ে গুজব রটানো হচ্ছে। সবাইকে সতর্ক থাকার আহ্বান জানান তিনি।

সোমবার (৪ নভেম্বর) বিকেলে কুষ্টিয়া জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে যৌথ কর্মীসভায় যুবদলের এই সভাপতি এ হুঁশিয়ারি দেন। এ সময় তিনি ছাত্র-জনতার গণবিপ্লবে সব শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা জ্ঞাপন করেন।

আব্দুল মোনায়েম মুন্না আরও বলেন, দলীয় নির্দেশনা অমান্য করা হলে তার বিরুদ্ধে কঠোর সাংগঠনিক পদক্ষেপ নেওয়া হবে। ফ্যাসিস্ট শেখ হাসিনার পতনের পর বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান দলীয় শৃঙ্খলাভঙ্গের বিষয়ে জিরো টলারেন্স নীতি গ্রহণ করেছেন। তাই শৃঙ্খলাভঙ্গের দায়ে দলের কোনো নেতাকর্মীকে ছাড় দেওয়া হবে না।

যুবদল সভাপতি আরও বলেন, বিগত ১৭ বছরে বাংলাদেশের জনগণ ভোটাধিকার প্রয়োগ থেকে বঞ্চিত হয়েছেন। তারা নিজেদের পছন্দের প্রার্থীকে ভোট দিতে পারেননি। বিএনপি আগামীতে জনগণের ভোটে নির্বাচিত হয়ে ক্ষমতায় গেলে দলের কোনো সদস্য অন্যায় করে পার পাবে না।

সভায় বক্তব্য দেন জেলা যুবদলের সাবেক সাধারণ সম্পাদক কামাল উদ্দীন, জেলা যুবদলের সাবেক প্রধান সমন্বয়ক আব্দুল মাজেদ, জেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি আব্দুল হাকিম মাসুদ এবং কেন্দ্রীয় ছাত্রদলের সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছির।

অনুষ্ঠানটি সঞ্চালনা করেন জেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক সাধারণ সম্পাদক আবু সাঈদ জাকারিয়া উৎপল এবং জেলা ছাত্রদলের সদস্য সচিব খন্দকার তসলিম উদ্দিন নিশাত।

পোস্টটি শেয়ার করুন

এই বিভাগে আরও খবর..